শনিবার, ফেব্রুয়ারি ২৮

অভিমত

জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্খা ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা
অভিমত, সর্বশেষ

জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্খা ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা

|| ডাঃ আনোয়ার সাদাত ||জুলাই গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের জুলুম, নির্যাতন, দুঃশাসন, দুর্নীতি, অনিয়ম, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে তরুণ প্রজন্ম, ছাত্র ও জনতার ক্ষোভের বিস্ফোরণ। বৈষম্য ও ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মতপ্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল এর মূল লক্ষ্য।একটি বৈষম্যহীন, দূর্নীতিমুক্ত ও সুখী-সমৃদ্ধ ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করার বিকল্প নেই। এ ক্ষেত্রে সকল ক্ষেত্রে সংস্কার করে তা বাস্তবায়ন করতে পারলেই গণ-অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে বলে সবাই আশা করে। প্রকৃত পক্ষে, একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ জনগণের প্রত্যাশা। ’জুলাই, ২৪ সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। হাজার হাজার শহ...
মার্কিন শুল্কনীতি ও আমাদের প্রাপ্তি
অভিমত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

মার্কিন শুল্কনীতি ও আমাদের প্রাপ্তি

|| বাপি সাহা ||বাংলাদেশের তিনটি শ্রেণির কথা না বললে চলে না। এই দেশের অর্থনীতি যাদের উপর নির্ভর করে এগিয়ে চলেছে তারা হচ্ছে আমাদের দেশের কৃষক শ্রেণি। যারা মাঠে ফসল উৎপাদন করে আমাদের জীবন ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে, তারা হচ্ছে আমাদের কৃষক সম্প্রদায়; কিন্তু সবচেয়ে অবহেলিত ও বঞ্চনার স্বীকার হচ্ছে সমাজের প্রতিটি পদে পদে। ফসল উৎপাদন করেও সঠিক মূল্য না পাওয়ার কারণে আত্মহত্যার পথ বেছে নেয়, যা আমাদের জন্য বেদনাদায়ক। সারের জন্য আমার দেশের কৃষকের প্রাণ দিতে হয়েছে। উৎপাদিত পণ্য বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে দিতে হয়েছে। কিন্তু কোনো সহানুভূতি সে ঘরে তুলতে পারেনি। কিছু লেখালেখি হয়েছে পত্রিকায় এর বেশি আর কি হয়েছে ? কৃষক যদি না বাঁচে সে কি বাঁচবে?আমাদের দেশের একটি শ্রেণি অনেক কষ্ট করে বিদেশের মাটিতে তাদের শ্রম বিক্রি করে আমাদের উন্নয়নে অর্থ পাঠাচ্ছেন, তারা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা। নিজের যে টুকু ছিল...
ঘুষ : সমাজে বৈষম্য, দুর্নীতি ও জুলুমের বড় হাতিয়ার
অভিমত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

ঘুষ : সমাজে বৈষম্য, দুর্নীতি ও জুলুমের বড় হাতিয়ার

|| ডাঃ আনোয়ার সাদাত ||খবরে প্রকাশ জুলাই অভ্যুত্থানের পরে ঘুষের রেট পাঁচগুণ বেড়ে গেছে। অথচ ঘুষ বৈষম্য ও দুর্নীতি সৃষ্টির বড় হাতিয়ার। ঘুষ সমাজের নৈতিক অবক্ষয় ঘটায় এবং সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টি করে। ঘুষ দেওয়া বা নেওয়া দুটোই বেআইনি এবং এটি বড় ধরনের একটি দুর্নীতি হিসেবে গণ্য।ঘুষ হলো দুর্নীতি ও অনৈতিকতার একটি রূপ, যা সমাজের জন্য ক্ষতিকর। ঘুষের প্রতি নিন্দা এবং তা আদান-প্রদানকারীর ওপর রাসুল (সা:) অভিসম্পাত করেছেন। হাদীসে এসেছে- হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রা:) বর্ণনা করেন, রাসুল (স:) ঘুষদাতা এবং গ্রহীতার উপর অভিসম্পাত করেছেন। (মুসনাদে আহমদ)।রাসুল (সা:) আরো বলেন, ঘুষ আদান-প্রদানকারী উভয়ে জাহান্নামে যাবে। (তাবরানি)।ঘুষ-দুর্নীতি বাংলাদেশের অন্যতম সমস্যা। ইহা আমাদের জাতীয় উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে প্রধান অন্তরায় এবং মানুষকে শোষণের হাতিয়ার। যে কোনো...
রাজনীতির লক্ষ্য-উদ্দেশ্য ও আজকের বাস্তবতা
অভিমত, রাজনীতি, সর্বশেষ

রাজনীতির লক্ষ্য-উদ্দেশ্য ও আজকের বাস্তবতা

|| ডাঃ আনোয়ার সাদাত ||আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি দেখতে পাবো, আগের দিনে মানুষ রাজনীতি করতো একটি দায়িত্ব বোধ থেকে, একটি মহৎ উদ্দেশ্যে, যেখানে জনগণের সেবা এবং দেশপ্রেম ছিল তাদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। তখনকার রাজনীতিবিদরা নিজেকে দেশের কল্যাণে উৎসর্গ করতেন এবং তাদের জীবনে কোনো ব্যক্তিগত লাভের আশা ছিল না। তারা নিজেদের সহায় সম্পদ জনগণের কল্যাণে উৎসর্গ করে দিতেন। তাদের উদ্দেশ্য ছিল জনগণের সেবা, দেশের উন্নয়ন এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। কিন্তু সময়ের সাথে সাথে রাজনীতির ধরন ও লক্ষ্য-উদ্দেশ্য অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়েছে।আজকাল অনেক ক্ষেত্রে দেখা যায়, রাজনীতির সাথে অনেক নেতাই ব্যবসা বা অন্য পেশায় যুক্ত আছেন। তারা ভোটের রাজনীতির পাশাপাশি ব্যক্তিগত আর্থিক লাভের উদ্দেশ্য নিয়ে কেউ কেউ রাজনীতি করছেন, যা অনেক ক্ষেত্রে রাজনীতির মহান লক্ষ্য-উদ্দেশ্যকে কলুষিত করছে। এমনকি একাজ করতে যেয়ে...
ফেক নিউজ সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে
অভিমত, বিশেষ সংবাদ, সর্বশেষ

ফেক নিউজ সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে

|| ডাঃ আনোয়ার সাদাত ||ফেক নিউজ হচ্ছে ভুল তথ্য , বিভ্রান্তিকর তথ্য, ভুয়া খবর, ভুয়া ভিডিও ইত্যাদি । সংবাদমাধ্যমে এসব ‘হলুদ সাংবাদিকতা’ কিংবা ‘গণবিরোধী সাংবাদিকতা’ নামেও পরিচিত। সেই ধারাবাহিকতারই নতুন সংযোজন ‘ফেক নিউজ’।ফেক নিউজ এমন এক ধরনের হুমকি বা জঘন্য বিষয়, যার বিরুদ্ধে শুধু সংবাদমাধ্যমের একার পক্ষে লড়াই করা সম্ভব নয়। এটাকে প্রতিরোধ করার জন্য দরকার সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টা ও জন সচেতনতা। ফেক নিউজের উপাদানগুলি হয় সম্পূর্ণ মিথ্যা অথবা আংশিকভাবে সত্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়। ফেক নিউজ সাধারণত একটি নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের জন্য তৈরি ও প্রচার করা হয়। যেমন- কারো সম্মানহানি করা, রাজনৈতিক ফায়দা হাসিল করা বা অনলাইনে অর্থ উপার্জন করা। এটা বিশ্বাসযোগ্য ওয়েবসাইটের মত করে তৈরি করা হয়, যা সাধারণ মানুষের কাছে আসল সংবাদ হিসেবে গ্রহণ যোগ্য হওয়ার সম্ভবনা থাকে।ফেক নিউজের কারণে সমা...
ইসলামী বিশ্ববিদ্যালয় সচল রাখতে কর্তৃপক্ষের করণীয়: কিছু প্রস্তাবনা
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইসলামী বিশ্ববিদ্যালয় সচল রাখতে কর্তৃপক্ষের করণীয়: কিছু প্রস্তাবনা

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী | ইবি ||ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস খুব সুখকর নয়। প্রতিষ্ঠার পরও গত ৪৬ বছরে বিশ্ববিদ্যালয়টি আপন সত্ত্বায় ফিরতে পারেনি। বর্তমানে এটি একটি সাধারণ বিশ্ববিদ্যালয়ের নামান্তর মাত্র।প্রস্তাবনা সিদ্ধান্ত ছাড়াই যেখানে এদেশে পাঁচ দশটি বিশ্ববিদ্যালয় একনেকের একটি বৈঠকে পাস হয়। আর সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হয় এদেশের মানুষকে সুদীর্ঘ ৫৬ টি বছর।১৯১৫ সালে জয়পুরহাটে এক ইসলামী মহা সম্মেলনে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মাওলানা আকরাম খাঁ ও মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীসহ একটি কমিটি গঠিত হয়। আর এর বাস্তবায়ন হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। ১৯৭৯ সালে কুষ্টিয়ার শান্তিরডাঙ্গা দুলালপুরে পৌনে দু'শ একর ভূমির উপরে বর্তমান অবস্থানে প্রতিষ্ঠিত হয়।স্বভাবতই বিশ্ববিদ্যালয় নতুন হওয়ায় এর ...
আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণের কৌশল: কিছু প্রস্তাবনা
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণের কৌশল: কিছু প্রস্তাবনা

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী | ইবি ||বাংলাদেশের দুই ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে।১. সাধারণ শিক্ষা ও২. মাদ্রাসা শিক্ষা।সাধারণ শিক্ষাধারা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই সরকারি অনুদানে তথা এমপিও (monthly payment order) তে পরিচালিত। আর কম সংখ্যক প্রতিষ্ঠান পুরোপুরি সরকারি অর্থে পরিচালিত হয়।মাদ্রাসা শিক্ষা আবার দুটি ধারায় প্রচলিত :১. কাওমি ধারা তথা দরছে নিজামিয়া পদ্ধতি।এ ধারার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ জনগণের অনুদানের অর্থে পরিচালিত হয়।২. আলিয়া শিক্ষা ধারা। এধারার শিক্ষা ব্যবস্থা সরকারি আর্থিক অনুদানে তথা এমপিও (monthly payment order) তে পরিচালিত পরিচালিত হয়। তবে সরকারি নয়।এ দুই ধরনের শিক্ষা ধারায় সামাজিক অর্থনৈতিক এবং সরকারের আনুকূল্য তদারকি এবং পর্যবেক্ষণ না থাকার কারণে এ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা যেমন হ্রাস পাচ্ছে, তেমনি তাদের ক্লাসে...
ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাজনীতির নয়া মেরুকরণ ও দক্ষিণ এশিয়া
অভিমত, সর্বশেষ

ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাজনীতির নয়া মেরুকরণ ও দক্ষিণ এশিয়া

|| বাপি সাহা | উন্নয়নকর্মী ||মার্কিন নির্বাচনের পরবর্তী পর্যায়ে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে। মার্কিন মুলুকে নয়া রাষ্ট্রপতির আগমনে অনেক সিদ্ধান্ত এসেছে যা সাড়া বিশ্বকে অনেকটা হলেও মাথা ঘুরিয়ে দিয়েছে। পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ক্ষমতা গ্রহণের পরবর্তী পর্যায়ে বিশ্বের সর্ববৃহৎ দাতা সংস্থা ইউএসএআইডি-র কার্যক্রম নব্বই দিনের জন্য স্থগিত হয়ে যায় যা পরবর্তীতে বন্ধ হযে যায়। অনেকটা হঠাৎ করে এই কার্যক্রম বন্ধ হওয়ার ফলে অনেক উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা তৈরী হয়, যা ছিল চলমান কার্যক্রমের মধ্যে একটি বাঁধার প্রাচীর তৈরী করা। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন পণ্যের প্রতি অতিরিক্ত মাত্রায় শুল্ক প্রয়োগ করা, যা এক ধরণের বিস্ময়কর সিদ্ধান্ত। আমাদের পোশাক শিল্পের জন্য ছিল একটি বড় ধরণের হুমকি।মার্কিন রাষ্ট্রপতির রণে ভঙ্গ দেওয়ার নীতির প্রতি তাঁর বিশ্বাস অনেক প্রবল। বেশ কয়েকদিন অতিবাহিত হওয়ার পর তিনি তার এই শুল্কনীতি...
পুলিশ বাহিনীতে কওমি আলিয়ার সনদধারীদের নিয়োগদান সময়ের দাবি
অভিমত, সর্বশেষ

পুলিশ বাহিনীতে কওমি আলিয়ার সনদধারীদের নিয়োগদান সময়ের দাবি

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||বর্তমান পুলিশ বাহিনীতে যারা আছেন তাদের অধিকাংশই জনগণের বন্ধু নয়; স্বৈর আমলের স্বৈর শাসকের রক্ষাকবচ ছিলেন।যারা গতদের যুগ থেকে সাধারণ জনগণের প্রতিপক্ষ হিসেবে কাজ করেছে। তারা অবশ্য এখনো স্বপদে বহাল তবিয়তে রয়েছেন।এরা কত মানুষকে গুম খুন করেছে কত মানুষকে দুনিয়া থেকে চির বিদায় করেছে কতজনকে পঙ্গু করেছে কত মায়ের বুক খালি করেছে কত সন্তানকে এতিম করেছে এর সঠিক হিসাব বর্তমান সরকারের কাছে নেই।বর্তমান সরকার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের ফসলের সরকার। গত দেড় যুগ ধরে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্য ছিল চরম আকারে।এদের সরকারি চাকরিতে রিক্রুটমেন্ট করবে তো দূরের কথা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম সারির মেধায় চান্সপ্রাপ্তদেরকেও ভালো সাবজেক্টে ভর্তি বিষয়েও বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করত শিক্ষক নামের কলঙ্ক স্বৈরশাসকের দোসররা।ঢাকা জাহাঙ্গীরনগ...
স্বাস্থ্য সহকারীদের শিক্ষাগত যোগ্যতা পরিবর্তনসহ টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া সময়ের দাবি
অভিমত, সর্বশেষ, স্বাস্থ্য

স্বাস্থ্য সহকারীদের শিক্ষাগত যোগ্যতা পরিবর্তনসহ টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া সময়ের দাবি

|| আব্দুর রহিম ||মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হলো চিকিৎসা। ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে নাগরিকেরস্বাস্থ্যসেবা, টিকাদান, জনগণকে স্বাস্থ্য সচেতন করা, রোগ প্রতিরোধের উপায় শেখানো এবং পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে প্রচার ইত্যাদি কাজ স্বাস্থ্য সহকারীরাই করে থাকেন।কাজেই যারা এই স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকেন তাদেরও কিছু মৌলিক দাবি থাকাটাই যুক্তিসঙ্গত। তাই তারা দীর্ঘদিন থেকে আন্দোলন-সংগ্রাম করে আসছেন তাদের দাবির পক্ষে এবং সকল বৈষম্যের বিরুদ্ধে।দীর্ঘদিন থেকে স্বাস্থ্য সহকারীগণ নিম্নোক্ত দায়িত্বগুলো সুনামের সাথে পালন করে আসছে:১. প্রাথমিক চিকিৎসা প্রদান,২. টিকাদান কর্মসূচি পরিচালনা,৩. স্বাস্থ্য শিক্ষা প্রদান,৪. প্রজনস্বাস্থ ও পরিবার পরিকল্পনা পরিষেবা,৫. রোগ পর্যবেক্ষণ ও রিপোর্টিং,৬. মাতৃত্বকালীন ও শিশুর যত্নে সহায়তা,৭. সাম্প্রতিক জরুরি সেবা প্রদান এবং৮. নিরাপদ খা...