শিক্ষাপ্রতিষ্ঠনসমূহে ধর্মীয়বিধি প্রতিপালনে অসহনশীলতা বিতর্ক এড়িয়ে চলা সময়ের দাবি
|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||গত ১৩-১২-২০২৩ তারিখ ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ১জন পরীক্ষার্থীনীর মৌখিক পরীক্ষা গ্রহণ নিয়ে উদ্ভূত পরিস্থিতি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে তোলপাড় শুরু হয়।বিভাগ মেয়েটির প্রতি সম্মান প্রদর্শন করে আগামী ২৭-১-২০২৪ তারিখ মৌখিক পরীক্ষার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করায় বিভাগকে সাধুবাদ জানাচ্ছি।তবে আমার মাঝে এ বিষয়ে কয়েকটি প্রশ্নের উদ্রেক করেছে।১. এমন কি ঘটেছিল যে একটি মেয়ের মৌখিক পরীক্ষা যথাসময়ে আমরা নিতে পারিনি।২. বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র প্রফেসর মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত থাকার পরেও বিষয়টি কেন সমাধান করা যায়নি।৩. কমিটিতে একজন মহিলা শিক্ষক থাকার পরেও নেকাব বিষয়ে কেন এ ধরনের পরিস্থিতি উদ্ভূত হলো।৪. ডিন অনুষদের একাডেমিক প্রধান।গত এক মাস ...
