গাযযাহ হিয়াল ইজ্জাহ (গাজাই প্রকৃত সম্মান)
|| প্রফেসর ড. মো: ময়নুল হক, ইবি ||শত শত নবী রাসূলের পদভারে ধন্য যে ভূমি তার নাম ফিলিস্তিন। রাসূল সা. এর মিরাজের স্মৃতিবিজড়িত মাসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, যেখানে একটি সালাত আদায় করলে দুই শত পঞ্চাশ সালাতের সওয়াব পাওয়া যায়। পৃথিবীতে তিনটি মাসজিদের উদ্দেশ্যে সফর করাকে বৈধ বলেছেন রাসূল সা.- মাসজিদুল আকসা তার একটি।ওমার ইবনুল খাত্তাব রা. এর শাসনামলে এ অঞ্চল মুসলিম শাসনাধীনে আসে। কয়েক শতাব্দী পেরিয়ে খ্রিস্টান ক্রুসেডারদের আবারো নজর পড়ে ফিলিস্তিনের দিকে। আমরা জানি গাজী সালাহ উদ্দিন আইয়ুবী (রহ.) বহু যুদ্ধে এসব ক্রুসেডারদের পরাস্ত করেন এবং প্রতিবারই তিনি তাদেরকে ক্ষমা করে দেন।সর্বশেষ উসমানীয় খেলাফতের চারশত বছর নিরঙ্কুশভাবে ফিলিস্তিন ছিল মুসলিম শাসনাধীন অঞ্চল।আমাদের ভাষায় যাকে গাজা বলে জানি, তা আরবদের কাছে পরিচিত গাযযাহ হিসেবে। আর এই অঞ্চলটিই ফিলিস্তিনবাসীর ইজ্জত-সম্মান রক্ষা করে ...



