আসন্ন নির্বাচন নিয়ে সরকারের ‘বিভ্রান্তিকর ভূমিকা’ নিয়ে দুদুর সমালোচনা
|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে সরকার। তিনি বলেন, “নির্বাচন নিয়ে আগে বলা হয়েছিল ডিসেম্বরেই হবে। অথচ হঠাৎ এক মধ্যরাতে প্রেস নোট দিয়ে জানানো হলো, নির্বাচন হবে জুনে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।”সোমবার (২২ এপ্রিল) সকালে কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে বিএনপি আয়োজিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ এবং ‘জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শামছুজ্জামান দুদু আরও বলেন, “আমরাও চাই দ্রুত নির্বাচন হোক, তবে সেটি হতে হবে একটি গ্রহণযোগ্য ও সংস্কারভিত্তিক পদ্ধতিতে। এজন্য নতুন করে আন্দোলনের দরকার নেই, বরং জাতীয় ঐকমত্য গড়ে তোলা এখন সময়ের দাবি। জনগণের সমর্থন নিয়েই একটি অংশগ্রহণ...










