বৃহস্পতিবার, জুন ১৮

রাজনীতি

অর্থপাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও মামুন
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

অর্থপাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও মামুন

|| নিউজ ডেস্ক ||সিঙ্গাপুরে অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন।আদালতে তারেক রহমান ও মামুনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার শেখ মোহান্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল এবং অ্যাডভোকেট আজমল হোসেন খোকন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।এর আগে গত ৪ মার্চ সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাজা বাতিলের জন্য ৬ মার্চ দিন ধার্য করেন আপিল বিভাগ।প্রধান বিচারপতি ড. সৈয়দ ...
আকাশে ওড়া জুলহাসের পাশে দাঁড়ালেন তারেক রহমান
বিজ্ঞান ও প্রযুক্তি, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আকাশে ওড়া জুলহাসের পাশে দাঁড়ালেন তারেক রহমান

|| নিউজ ডেস্ক||নিজের তৈরি উড়োজাহাজে আকাশে ওড়া মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লার (২৮) পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে বুধবার (৫ মার্চ) দুপুরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান শিবালয় উপজেলার জাফরগঞ্জে জুলহাস মোল্লার সঙ্গে দেখা করেন। তাকে প্রেরণা জোগাতে এ সময় ৫০ হাজার টাকা অর্থসহায়তা দেন তারা।বিএনপির নেত্রী আফরোজা খানম বলেন, নিজের উদ্ভাবনী শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে উড়োজাহাজ তৈরি করেছেন তরুণ জুলহাস। এ ধরনের গবেষণামূলক কাজে তাকে উৎসাহিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা জুলহাসের পাশে দাঁড়িয়েছেন।জুলহাস বলেন, ‘আমার এই উড়োজাহাজ এত মানুষ দেখবে, তা কল্পনাও করিনি। তারেক রহমান স্যার অর্থসহায়তা দিয়ে আমাকে প্রেরণা জুগিয়েছেন। তার প্রতি বিশেষভ...
নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন : নাহিদ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন : নাহিদ

|| নিউজ ডেস্ক ||নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়।’মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে দেখতে চান তারা। সেইসঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা দেশের মাটিতে করতে হবে বলেও জানান এনসিপির আহ্বায়ক।এসময় নাহিদ ইসলাম জানান, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে তাদের দল। এছাড়া শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য শিগগিরি আবেদন করা হবে নির্বাচন কমিশনে।এনসিপির আহ্বায়ক আরও বলেন, এনসিপির প্রথম লক্ষ্য তৃণমূলে দলীয় কার্যক্রম বিস্তৃত করা।এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ...
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এনসিপি’র কার্যক্রম শুরু
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এনসিপি’র কার্যক্রম শুরু

|| নিউজ ডেস্ক ||প্রতিষ্ঠার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত দলটির নেতাকর্মীরা। এই কর্মসূচির মাধ্যমে এনসিপি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করে।মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা।এরপর সকাল ১০টায় রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া মোনাজাতে অংশ নেন দলটির নেতাকর্মীরা। পরে দুপুর ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।সব কর্মসূচিতেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু...
নুনখাওয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নুনখাওয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম গ্রেফতার

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের এক বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে পাঁচটায় নুনখাওয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলামের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে মামলায় গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল করিম রেজা গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, "আমিনুল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।...
রমজানের পবিত্রতা রক্ষায় বানারীপাড়ায় জামায়াতের শান্তিপূর্ণ র‍্যালি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রমজানের পবিত্রতা রক্ষায় বানারীপাড়ায় জামায়াতের শান্তিপূর্ণ র‍্যালি

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||দ্রব্যমূল্যের অপ্রত্যাশিত ও ক্রমাগত উর্ধ্বগতি, রমজানের পবিত্রতা রক্ষা এবং মাহে রমজানকে যথাযোগ্য মর্যাদায় স্বাগত জানাতে একটি বিশাল র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বানারীপাড়া উপজেলা শাখা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর বানারীপাড়া বাজারের বাইতুন নাজাত জামে মসজিদের সামনে থেকে এ স্বাগত র‍্যালিটি বের হয়। মিছিলটি বন্দর বাজারের প্রধান সড়ক ধরে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে এটি বানারীপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছায় এবং নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে র‍্যালিটির সংক্ষিপ্ত পথসভা শেষ হয়। এই পথসভায় জামায়াতের নেতৃবৃন্দরা রমজানের পবিত্রতা রক্ষার জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার উপর গুরুত্বারোপ করেছেন।প্রসঙ্গত, রমজান মাসে অনেক ব্যবসায়ী দ্রব্যের দাম বাড়িয়ে দেন, যা রোজাদারদের জন্য আর্থিক চাপ সৃষ্টি করতে পার...
১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মে রুপান্তরিত করবো: রফিকুল ইসলাম খান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মে রুপান্তরিত করবো: রফিকুল ইসলাম খান

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মে রুপান্তরিত করবো। দেশে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী সমাজের বিকল্প নেই। শান্তির দেশ বিনির্মানে জামায়াত লড়াই করে যাচ্ছে। তিনি আরো বলেন, জাতীয় সরকারের আগে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। একটি দল আমাদের সাথে এই দাবিতে ৫ আগষ্টের আগেও একসাথে আন্দোলন করতো। এখন তারা উল্টো বলছে।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সোহাগপুর আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বেলকুচি উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, এ দেশ কারও তালুক নয়, ১৮ কোটি মানুষদের আর কোন ফ্যাসিবাদ ও চাঁদাবাজির স্থান হবে না। মানবিক ও সমৃদ্ধ দেশ গঠনে জামায়াতের মনোনীত প্রার্থীদের পক্ষে রায় দিতে সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান ।সম্মেলনে...
রমজানের পবিত্র রক্ষায় নরসিংদীতে জামায়াতের শান্তিপূর্ণ মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রমজানের পবিত্র রক্ষায় নরসিংদীতে জামায়াতের শান্তিপূর্ণ মিছিল

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী ||রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে নরসিংদীতে জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জুমআ ব্রাহ্মন্দী বায়তুল আমান মসজিদ মোড় থেকে নরসিংদী শহর জামায়াতের আমীর আজিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেনের নেতৃত্বে মিছিল শুরু হয়। পরে মিছিলটি ব্রাহ্মন্দী মোড় থেকে শুরু হয়ে শিক্ষাচত্বর, বুয়াকুড় মোড় ও পৌরসভা চত্বর প্রদক্ষিণ করে।মিছিলের শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক মকবুল হোসেন সরকারের কাছে রমজানের পবিত্রতা রক্ষা করতে আহবান জানায়। দৈনন্দিন জীবন পরিচালনার জন্য দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি করেন। রমজান শুরুর পূর্বে শ্রমজীবী মানুষের বেতন-ভাতা ও পারিশ্রমিক বুঝিয়ে দেয়ার জন্য প্রতিষ্ঠানের মালিকদের প্রতি বিনীত অনুরোধ করেন। রমজানের এই পবি...
কওমি ওলামা পরিষদ রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার সমন্বয়ে ত্রী বর্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কওমি ওলামা পরিষদ রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার সমন্বয়ে ত্রী বর্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

|| ড. মোঃ গোলাম মোস্তফা | রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ, তাড়াশ উপজেলা ও সলঙ্গা থানার সমন্বয়ে কওমি ওলামা পরিষদের ত্রী বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার জানিয়া নিজামিয়া দারুল উলম বেতুয়া মাদ্রাসায় মাদ্রাসার মোহতামিম আল্লামা আব্দুল বাসেত খানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মও. জহুরুল ইসলামের সঞ্চালনায় প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন, মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া রৌহার মোহতামিম মও. শাহাদাৎ হোসাইন, ষোল মাইল কওমি মাদ্রাসার মোহতামিম মও. ইসমাইল হোসেন, পাঙ্গাশী ইসলামাবাদ সাইদিয়া মাদ্রাসার মোহতামিম মও. আবুল কালাম, তাড়াশ মারকাজ মসজিদের ইমাম মও. লুৎফর রহমান, সলঙ্গার মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার মোহতামিম নাজমুন নুর, হোড়গাতী মাদ্রাসার মোহতামিম মও. ইহয়া, রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম ম...
স্থানীয় নির্বাচন থেকে সরে এসে কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন : সরকারকে তারেক রহমান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

স্থানীয় নির্বাচন থেকে সরে এসে কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন : সরকারকে তারেক রহমান

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারাদেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের সুনির্দিষ্ট ‘কর্ম পরিকল্পনার রোডম্যাপ’ ঘোষণা করুন।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে দলের বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।তারেক রহমান বলেন, সারাদেশে খুন, হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, রাহাজানি বেড়েই চলেছে। বাজার সিন্ডিকেটের কবলে পড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকার যেখানে দেশের বাজার পরিস্থিতি কিংবা আইনশ...