সোমবার, এপ্রিল ১৩

রাজনীতি

সলঙ্গা থানা জামায়াতের সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম মদিনার ইন্তেকাল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গা থানা জামায়াতের সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম মদিনার ইন্তেকাল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন ও সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা শাখার সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম মদিনা আজ সোমবার (১৭ মার্চ) ভোর ছয়টায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নলকা নিবাসী রফিকুল ইসলাম মদিনা একজন বিশিষ্ট ইসলামী কণ্ঠশিল্পী ও নলকা ইডেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মরহুমের জানাযা নামাজ আজ দুপুর ২টায় নলকা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।মরহুমের জানাযায় ইমামতি করেন দলটির কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য, সলঙ্গার কৃতি সন্তান ডঃ আব্দুস সামাদ। এছাড়াও জানাযায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, উল্লাপাড়া উপজেলা আমির অধ্যাপক শাজাহান আলী। বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল। সলঙ্গা থানা আমির রাশেদুল ইস...
রমজানেও ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে প্রধান উপদেষ্টাকে সোচ্চার হওয়ার আহ্বান
রাজনীতি, সর্বশেষ

রমজানেও ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে প্রধান উপদেষ্টাকে সোচ্চার হওয়ার আহ্বান

|| নিউজ ডেস্ক ||পবিত্র রমজান মাসেও ভারতের মুসলমানদেরকে হত্যা-নির্যাতন ও মসজিদে হামলাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদেরকে কঠোরভাবে দমন করতে ভারত সরকারকে চাপ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।রবিবার (১৬ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এ সময় ‘হিন্দু মুসলিম এক হও, নিপীড়ন রুখে দাও’ ‘হিন্দুত্ববাদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ‘মানবতা দিচ্ছে ডাক, ভারতীয় মুসলমানরা মুক্তি পাক’ ‘মুসলিম লাইভ ম্যাটারস’ ‘স্টপ দ্য জেনসাইড, স্টপ দ্য হেইট, জাস্টিস ফর ইন্ডিয়ান মুসলিমস’ ‘রামাদান ম্যসাকার মাস্ট এন্ড’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।সমাবেশে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে বক্তৃতা করেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান ও সহকারী সদস্য সচিব গালিব ...
সিরাজগঞ্জে খোকশাবাড়ি ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল 
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে খোকশাবাড়ি ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল 

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ি ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে, রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ রমজান, ১৪৪৬ হিজরী রবিবার (১৬ মার্চ) বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা দাখিল মাদ্রাসা  মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মোঃ  জাহিদুল ইসলাম জাহিদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার নায়েবে আমীর মোঃ আনোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা মোঃ মিজানুর রহমান, অ...
বগুড়ায় যুব অধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় যুব অধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বগুড়া সদর ও পৌর শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) শহরের পৌর শহীদ খোকন পার্কে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া জেলা সভাপতি এস কে সুমন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মো: সেলিম খান।সদর উপজেলা সভাপতি ইসরাফিল আলম, সাধারণ সম্পাদক মোস্তফা আল মাসুদ, সহ সাংগঠনিক সম্পাদক শিপন মোল্লা,দপ্তর সম্পাদক আল আমিন। পৌরশাখা সভাপতি এস এম মিনহাজুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শামীম হোসেন জেমী, সাংগঠনিক সেলিম রেজা।শিবগঞ্জ উপজেলা যুব সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম। নন্দীগ্রাম উপজেলা যুব আহবায়ক এইচ এ আসলাম সরকার, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদ সাধারণ সম্পাদক আল হাদীদ।জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক সৈকত আলীসহ বি...
জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বানারীপাড়ায় জামায়াতের ইফতার মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বানারীপাড়ায় জামায়াতের ইফতার মাহফিল

|| মোঃ আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বানারীপাড়া উপজেলা অডিটরিয়ামে ১৫ মার্চ রোজ শনিবার এক জমকালো আয়োজনের মাধ্যমে জুলাই ছাত্র-জনতার বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানটি উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাতের সভাপতিত্বে এবং পৌর আমির কাওসার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা নায়েবে আমির এবং বরিশাল-২ আসনের সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী, মাস্টার আব্দুল মান্নান। তিনি তার বক্তব্যে বলেন, “আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী দিলেও, সম্মিলিত ইসলামিক জোটের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে এবং আম...
গুতেরেসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন মির্জা ফখরুল
রাজনীতি, সর্বশেষ

গুতেরেসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন মির্জা ফখরুল

|| নিউজ ডেস্ক ||রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। সেই বৈঠকে মূলত সংস্কার কমিশনগুলোর কার্যক্রম সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে ধারণা দেওয়া হয়েছে।শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় ঢাকার শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৈঠক শেষে বিভিন্ন দলের নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।আন্তোনিও গুতেরেস সংস্কার বিষয়ে কোনো মন্তব্য করেছেন কী না জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতিসংঘের মহাসচিব এই ব্যাপারে কোনো কথা বলেননি। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।’মির্জা ফখরুল বলেন, ‘মূলত এখানে সংস্কারে যে কমিশনগুলো করা হয়ে...
নাগেশ্বরীর সাবেক মেয়র আলহাজ্ব আঃ রহমান মিয়ার ইন্তেকাল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীর সাবেক মেয়র আলহাজ্ব আঃ রহমান মিয়ার ইন্তেকাল

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||নাগেশ্বরী পৌরসভার দুই বারের নির্বাচিত সাবেক মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব আঃ রহমান মিয়া আর নেই। তিনি আজ শনিবার (১৫ মার্চ) ভোরে চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকা নেওয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। তিনি এক স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আঃ রহমান মিয়া দীর্ঘদিন ধরে নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের নামাজে জানাজা আজ বিকেল সাড়ে ৩টায় নাগেশ্বরী ডি এম একাডেমি ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।তাঁর মৃত্যুতে নাগ...
জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার
রাজনীতি, সর্বশেষ

জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বিএনপি বৈঠক করবে শনিবার (১৫ মার্চ)। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির প্রতিনিধিরা অংশ নেবেন।এদিন দুপুর ১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।শুক্রবার (১৪ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের প্রতিনিধিরা অংশ নেবেন।এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে ঢাকা পৌঁছান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সাথে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন জাতিসংঘ মহাসচিব।...
নাগেশ্বরী উপজেলা জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরী উপজেলা জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও "রমাদানুল মোবারকের গুরুত্ব, তাৎপর্য ও শিক্ষা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (১৪ মার্চ) নাগেশ্বরী কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মডেল কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব আনোয়ারুল ইসলাম, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৫ কুড়িগ্রাম-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী।আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের ফজিলত ও গুরুত্ব তুলে ধরেন। রোজা মানুষের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, রমজানের শিক্ষাকে জ...
ফিলিস্তিন ও আরাকানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জাতীয় বিপ্লবী পরিষদের
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ফিলিস্তিন ও আরাকানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জাতীয় বিপ্লবী পরিষদের

|| নিউজ ডেস্ক ||জাতিগত নিধনের শিকার ফিলিস্তিন ও মিয়ানমারের আরাকানের রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেন উত্তর গেটে আয়োজিত এক সমাবেশ থেকে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে এ দাবি জানানো হয়।পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ফিলিস্তিনি ও রোহিঙ্গা মুসলমানদের ওপর পরিচালিত গণহত্যার বিরুদ্ধ মিছিল বের করে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি জাতীয় প্রেসক্লাবে গিয়ে সমাবেশে মিলিত হয়।সমাবেশে দলের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান বলেন, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে মানবেতর জীবন যাপন করছে ফিলিস্তিনের গাজার মুসলমানরা। প্রায় দেড় বছর ধরে তারা জায়নবাদী ইসরাইলের আগ্রসনের শিকার হচ্ছে। পবিত্র রমজান মাসেও গাজার ওপর থেকে ইসরাইলি হানদার বাহিনীর দখলদারির অবসা...