রবিবার, এপ্রিল ১২

রাজনীতি

ঢাকার সমাবেশ সফল করতে সলঙ্গায় জামায়াতের বর্ণাঢ্য মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঢাকার সমাবেশ সফল করতে সলঙ্গায় জামায়াতের বর্ণাঢ্য মিছিল

|| মো: আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||আগামী শনিবার, ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।দলটির সলঙ্গা থানা শাখার উদ্যোগে বুধবার (১৬ জুলাই) বাদ আসর এ বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। আয়োজিত এ মিছিলে বিপুল সংখ্যক জামায়াতসহ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণে সলঙ্গা বাজার এলাকার প্রধান প্রধান সড়ক মুখরিত হয়ে ওঠে গণদাবির স্লোগানে।মিছিলকারীদের মুখে ধ্বনিত হয় বিভিন্ন স্লোগান:নারায়ে তাকবীরআল্লাহু আকবার,বাংলাদেশ জামায়াতে ইসলামীজিন্দাবাদ জিন্দাবাদ,আল কুরআনের আলোঘরে ঘরে জ্বালো,১৯ জুলাইয়ের সমাবেশেযোগ দিন সফল করুন,জাতীয় সমাবেশেযোগ দিন সফল করুন,এই মুহূর্তে দরকারশেখ হাসিনার বিচার,চাঁদাবাজের বিরুদ্ধেলড়তে হবে একসাথে,দখলবাজির বিরুদ্ধে লড়তে হবে একসাথে,ওয়া...
খুলনায় পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||গোপালগঞ্জ থেকে গাড়ি বহর নিয়ে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় নেতারা। বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭ টায় গাড়িবহর নিয়ে তারা খুলনা প্রবেশ করেন।এর মধ্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, তাসনিম জারা খুলনা সার্কিট হাউজে এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসানাত আবদুল্লাহ, সারজিস আলমসহ অন্য কেন্দ্রীয় নেতারা একটি হোটেলে অবস্থান করছেন।এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন জানান, রাত সাড়ে নয়টার দিকে খুলনা প্রেসক্লাবে প্রেস ব্রিফিং করা হবে। কেন্দ্রীয় নেতারা রাতে খুলনায় থাকবে কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।এদিকে গোপালগঞ্জে নাহিদ-সারজিসদের ওপর হামলার প্রতিবাদে খুলনার শিববাড়ি মোড়ে শিক্ষার্থী, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।খুলনার বৈষম্যবিরোধী ...
দেশে ফিরে চীন সফর নিয়ে যা জানালেন জামায়াতের আমির
রাজনীতি, সর্বশেষ

দেশে ফিরে চীন সফর নিয়ে যা জানালেন জামায়াতের আমির

|| নিউজ ডেস্ক ||পাঁচ দিনের সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ৮ সদস্যের প্রতিনিধি দল। জানালেন সফরের বিস্তারিত।মঙ্গলবার (১৫ জুলাই) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জামায়াতের শীর্ষ নেতারা। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়ান ইয়েন ও দলের নেতাকর্মীরা তাদের স্বাগত জানান।এরপর বিমানবন্দরেই এক সংবাদ সম্মেলনে চীন সফরের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির।তিনি বলেন, ‘সাংহাইয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় হয়েছে। তারা বাংলাদেশের ব্যাপারে অনেক কিছুই জানেন, আরও অনেক কিছু জানতে চেয়েছেন। আমরাও চীন সম্পর্কে তাদের কাছ থেকে অনেক কিছু জানতে চেয়েছি।’জামায়াত আমির আরও বলেন, ‘কমিউনিস্ট পার্টি অব চীনের (সিপিসি) দাওয়াতে আমরা চীনের সাংহাইতে যাই। ৩৫ বছরে চীন অনেক উন্নতি সাধন করেছে। তাদের উ...
শহীদদের রক্ত বৃথা যাবে না: কুড়িগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণ সমাবেশে রিজভীর হুঁশিয়ারি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শহীদদের রক্ত বৃথা যাবে না: কুড়িগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণ সমাবেশে রিজভীর হুঁশিয়ারি

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এক কঠিন সময় পার করছে। চারদিকে ঘেরাও, মামলা, হামলা, বিভ্রান্তিমূলক প্রচার—তার মধ্যেও দলটি তাদের ইতিহাস, ঐতিহ্য ও ত্যাগকে সামনে রেখেই আবার রাজপথে শক্ত অবস্থান নেওয়ার সংকল্পে এগিয়ে যাচ্ছে।সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ জুলাই) কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান' স্মরণে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও বিশাল সমাবেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং 'আমরা জিয়া পরিবার'-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচি ছিল রাজনৈতিক ও আবেগঘন—দুটোরই অনন্য সংমিশ্রণ।বক্তারা স্মরণ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে বিএনপির আন্দোলন দমন করতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারি দল সমর্থিত গোষ্ঠীর হামলায় কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রাণ হারান অনেক তরুণ।কুড়িগ্রামের শহীদদের মধ্যে ছিলেন—রাশেদুল ইসলাম, কামাল আহম্মেদ বি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র চলছে: বিএনপি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র চলছে: বিএনপি

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||রাজধানীর চকবাজার থানার ব্যবসায়ী ও যুবদলকর্মীকে প্রকাশ্যে দিবালোকে অত্যন্ত নৃশংস ও নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে। মামলার এজাহারে খুনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত তিন খুনিকে পুলিশ কৌশলে বাদ দিয়ে নিরপরাধ তিনজনকে আসামি করেছে। ঘটনার পর ৬০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও, খুনিদের খুনের প্রমাণাদি হাতে থাকা সত্ত্বেও অদ্যাবধি কেন মূল আসামিদের গ্রেফতার করা গেল না, এটা এক বিরাট প্রশ্ন ও রহস্য উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে খুনের ঘটনা বেছে নিয়েছে একটি গোষ্ঠী। বক্তারা বলেন, এই ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট বিএনপি। পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একটি চক্র এই হত্যাকাণ...
সারাদেশে বিএনপি’র বিরুদ্ধে অপবাদের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সারাদেশে বিএনপি’র বিরুদ্ধে অপবাদের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সারাদেশে বিএনপি'র বিরুদ্ধে মিথ্যা অপবাদের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) বাদ আসর সিরাজগঞ্জ শহরের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু'র নেতৃত্বে মিছিলটি এস এস রোড হয়ে বাজার স্টেশন গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় জেলা ও শহরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমাবেশে সাইদুর রহমান বাচ্চু বলেন, দেশব্যাপী বিএনপি'র বিরুদ্ধে তথ্য সন্ত্রাসের মাধ্যমে জনবিছিন্ন করার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু দেশবাসি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ রয়েছে এবং সকল ষড়যন্ত্র নাস্যাৎ করে বিএনপি এগিয়ে যাবে। এরপর সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।...
মানব প্রিয় বড়ুয়ার আগমনে লোহাগাড়া বিএনপির ফুলেল শুভেচ্ছা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানব প্রিয় বড়ুয়ার আগমনে লোহাগাড়া বিএনপির ফুলেল শুভেচ্ছা

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানব প্রিয় বড়ুয়া বাদশা'র লোহাগাড়া আগমনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে উপজেলা বিএনপি।শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার অভিজাত হোটেল মিডওয়ে ইন রেস্টুরেন্টে পৌছালে তাদেরকে পুষ্পমাল্যে বরণ করা হয়।এ সময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন ও আধুনগরের কৃতি সন্তান চট্টগ্রাম শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক আহবায়ক ইউরোপিয়ান ফ্রান্স শাখা ZCF জিয়া সাইবার ফোর্সের আহবায়ক প্রান্ত বড়ুয়া ভাইয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক তাঁতী বিষয়ক সম্পাদক জমির উদ্দিন, লোহাগাড়া উপজেলা আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: ইব্রাহিম রুবেল।এ সময় আরও উপস্থিত ছিলেন শহিদুল ইস...
খুলনা এখন খুনের নগরীতে পরিণত হয়েছে: খুলনা বিএনপি
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনা এখন খুনের নগরীতে পরিণত হয়েছে: খুলনা বিএনপি

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে যেন কোনো অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, রগ কাটা রাজনীতির ইতিহাস একটি নির্দিষ্ট দলের। গত ৫ আগস্ট দীর্ঘ দেড়যুগের অবর্ননীয় নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, সোয়া লাখ গায়েবি মামলা, ইতিহাসের বর্বরতম ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে দেশ, জাতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মুক্তি লাভ করলেও দেশকে আবারো অশান্ত করার পায়তারা করা হচ্ছে।শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির এক জরুরি সভায় বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, গত ১৬বছর ধরে নিপীড়িত দলের নির্যাতিত নেতাকর্মীরা গুপ্ত রাজনৈতিক দলের অপপ্রচারের মুখে পড়েছেন। গুপ্ত রাজনৈতিক দলের অপকর্ম একতরফাভাবে চালালেও, মিডিয়া ক্যু’র মাধ্যমে তা দেশের বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর চ...
সন্ত্রাসী দখলবাজ ও চাঁদাবাজদের বিএনপিতে স্থান নাই: বিএনপি নেতা আলীম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সন্ত্রাসী দখলবাজ ও চাঁদাবাজদের বিএনপিতে স্থান নাই: বিএনপি নেতা আলীম

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সংগঠন বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় জাতীয়তাবাদী দল বিএনপিতে সন্ত্রাসী, দখলবাজ ও চাদাবাজদের কোনো স্থান নাই বলে জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান। তিনি বলেন, যারাই দখলবাজি চাঁদাবাজি করবে তাদেরকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি আইনের হাতে সোপর্দ করা হবে। শনিবার (১২ জুলাই) সকালে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপি নেতা হাজী আব্দুর রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক নুর আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী ...
১৯ জুলাই ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে প্রচারণা মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

১৯ জুলাই ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে প্রচারণা মিছিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার লক্ষে প্রচারণা মিছিল করেছে সংগঠনটির সিরাজগঞ্জ শহর শাখা। আজ শনিবার (১২ জুলাই) বাদ আসর সিরাজগঞ্জ শহরে এই প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট সাইদুল ইসলাম, শহর শিবিরের সভাপতি ছাত্রনেতা এস এম শামীম রেজা।মিছিলটি শহরের দরগা পট্টি থেকে শুরু হয়ে চৌরাস্তা এস এস রোড হয়ে দরগা পট্টি এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশের প্রধান অতিথি অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, আগামী ১৯ জুলাই ঢাকার সমাবেশ হবে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় সমাবেশ। দেশবাসী দেখবে জামায়াত ইসলাম একটি সুশৃংখ...