বেলকুচিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||“বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক”—এমন উদ্দীপ্ত স্লোগানে মুখর ছিল সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা।২৪' জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল। সোমবার (৪ আগস্ট) বিকাল ৩ ঘটিকায় গোলাম মওলা খাঁন বাবলুর নিজ বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা জনাব আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলু।সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক।অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা তাঁতী দলের সভাপতি শাহআলম মেম্বার সাধারণ সম্পাদক সেলিম সরকার, উপজেলা আহ্বায়ক কমি...










