“ষড়যন্ত্র নয়, ভোট করুন”_বেলকুচির পথসভায় আলীমের আহ্বান
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় গাড়ামাসী মিয়াপাড়া মসজিদসংলগ্ন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী পথসভা–২০২৫। সভায় বক্তারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।সভাপতিত্ব করেন বেলকুচি পৌর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শামীম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া,হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, নুরুল ইসলা...










