ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা হযরত আলী স্মরণে দোয়া মাহফিল
|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামে ঐক্য আন্দোলনের কেদ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক ও মজলিসের শূরা সদস্য মরহুম হাফেজ মাওলানা হযরত আলীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বাদ আছর রাজধানীর পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন, সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান, ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মহিব্বুল্লাহ ভূঞা, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক, ঢাকা মহানগর...










