ভোটার তালিকায় নাম লেখালেন তারেক রহমান: গুলশানের ঠিকানায় এনআইডি নিবন্ধন সম্পন্ন
|| নিজস্ব প্রতিবেদক ||দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তি ও ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উপস্থিত হয়ে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য প্রদান করেন।শনিবার দুপুর ১টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। সেখানে তিনি স্বশরীরে উপস্থিত হয়ে ভোটার হওয়ার জন্য আইরিশের প্রতিচ্ছবি, আঙুলের ছাপ ও ছবিসহ প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদান করেন।নির্বাচন কমিশন সূত্র নিশ্চিত করেছে যে, তিনি রাজধানীর ঢাকা-১৭ সংসদীয় আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতেই আজ এ...










