রবিবার, ফেব্রুয়ারি ২২

রাজনীতি

সলঙ্গায় যুবদলের যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় যুবদলের যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বাঙ্গালী জাতির গৌরবের দিন মহান বিজয় দিবস পালিত হয়েছে।দিবসটি পালনে সলঙ্গা ডিগ্রী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযোদ্ধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কার্যক্রম শুরু করেন সলঙ্গা থানা পুলিশ প্রশাসন। এরপর সলঙ্গা থানা বিএনপি, সলঙ্গা থানা যুবদল, সলঙ্গা ডিগ্রী কলেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসমূহ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেএসময় যুবদলের আয়োজনে সলঙ্গা থানা মাঠ থেকে শুরু হওয়া বিজয় মিছিলে উপস্থিত ছিলেন থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন, সদস্য সচিব শাহিন রেজা, যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন, সোহেল রানা, জাহাঙ্গ...
মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জে জামায়াতের বিজয় মিছিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জে জামায়াতের বিজয় মিছিল অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মানিকগঞ্জে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেনের নেতৃত্বে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়।মিছিলটি বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রা করে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে গিয়ে মিছিলটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।মিছিল পূর্বে বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের এমপি প্রার্থী অধ্যাক্ষ মাওলানা মোহাম্মদ দেলয়ার হোসেন। জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম।এ সময় আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, মিডিয়া বিষয়ক সম্পাদক হাফেজ তসলিম উদ্দিন, সদর উপজ...
জুলাইযোদ্ধা ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় ইসলামী ঐক্য আন্দোলনের দোয়া মাহফিল
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জুলাইযোদ্ধা ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় ইসলামী ঐক্য আন্দোলনের দোয়া মাহফিল

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের সাপ্তাহিক দারসুল কুরআন শেষে জুলাইযোদ্ধা গুলিবিদ্ধ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বাদ মাগরিব সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে অনুষ্ঠিত সাপ্তাহিক দারসুল কুরআন শেষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দারস পেশ করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মহিব্বুল্লাহ ভূঁঞা। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফারুক আহমাদ। দোয়া মাহফিলে দুষ্কৃতিকারীদের হাতে আহত জুলাইযোদ্ধা, তারুণ্যের বলিষ্ঠ কণ্ঠস্বর মাজলুম শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।...
ইসলামী ঐক্য আন্দোলনের পক্ষ থেকে দেশবাসীকে মহান বিজয় দিবসের অভিনন্দন
রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের পক্ষ থেকে দেশবাসীকে মহান বিজয় দিবসের অভিনন্দন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের পক্ষ থেকে দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আজ সকালে দলটির রাজধানীস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো শুভেচ্ছাবার্তায় বলা হয়-ইসলামী ঐক্য আন্দোলনের পক্ষ থেকে দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।সুপ্রিয় দেশবাসীর প্রতি আহ্বান, আসুন আমরা দেশ ও জাতির কল্যাণে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করি। ইসলামী সংবিধান সব সমস্যার সমাধান। আমাদের ঈমান-আমল, তাহজিব-তামাদ্দুন, দেশ ও জাতি তখনই পূর্ণাঙ্গ স্বাধীনতা ও বিজয়ের স্বাদ ভোগ করতে পারবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সাম্রাজ্যবাদীদের সকল ধরনের আগ্রাসন থেকে সুরক্ষিত থাকবে; যখন সমাজ ও রাষ্ট্র ইসলামী হুকুমাত অনুযায়ী শাসিত হবে। তাই দেশের ৫৫তম বিজয় দিবসে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার অঙ্গীকারটাই হোক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য এব...
মহান বিজয় দিবসে দেশবাসীকে বাংলাদেশ পিপলস পার্টির শুভেচ্ছা
রাজনীতি, সর্বশেষ

মহান বিজয় দিবসে দেশবাসীকে বাংলাদেশ পিপলস পার্টির শুভেচ্ছা

|| নিজস্ব প্রতিবেদক ||মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)। দিবসটি উপলক্ষে পার্টির চেয়ারম্যান জনাব মোঃ সিদ্দিকুর রহমান খান এবং মহাসচিব জনাব মো. নুরুল হুদা এক যুক্ত বিবৃতিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে শুভেচ্ছা জানান এবং দেশের স্বাধীনতা অর্জনে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।বিবৃতিতে পার্টির শীর্ষ নেতৃত্ব বলেন, “১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক অত্যন্ত গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনে আমরা বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করি। এই স্বাধীনতা ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের ফসল। আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে সেই সকল বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করছি, যাদের সীমাহীন সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা পরাধীনতার ...
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মিনুর মনোনয়নপত্র সংগ্রহ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মিনুর মনোনয়নপত্র সংগ্রহ

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে তাঁর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেন রাজশাহী মহানগর বিএনপির শীর্ষ নেতারা।মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।এ ছাড়া রাজশাহী বিভাগীয় জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব উপস্থিত ছিলেন। একই সঙ্গে ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল—সদস্য সচিব, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ (রাজশাহী মহানগর)...
মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
রাজনীতি, সর্বশেষ

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||মহান বিজয় দিবস যযথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে দলটির পক্ষ থেকে ১৫ ডিসেম্বর আলোচনা সভা, ১৬ ডিসেম্বর পতাকা উত্তোলন, স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।বিএনপির কর্মসূচিসমূহ:কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী বিএনপির সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।সকাল ৭ টায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে গমন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পু...
সবুজবাগে ইসলামী ঐক্য আন্দোলনের দারস অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সবুজবাগে ইসলামী ঐক্য আন্দোলনের দারস অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর সবুজবাগে ইসলামী ঐক্য আন্দোলনের দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বাদ মাগরিব দলটির সবুজবাগ থানা শাখার অস্থায়ী কার্যালয়ে শাখা দায়িত্বশীলদের নিয়মিত এই দারস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা। দরস শেষে বক্তব্যে অংশগ্রহণ করেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, সবুজবাগ থানার সাবেক আমীর মরহুম হাফেজ মাওলানা হযরত আলীর সুযোগ্য সন্তান হুজাইফা বিন আলী। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা দেলোয়ার হোসেন ও মোঃ ওবায়দুর রহমান। এ সময় থানা শাখার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।...
শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ পিপলস পার্টির গভীর শ্রদ্ধায় স্মরণ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ পিপলস পার্টির গভীর শ্রদ্ধায় স্মরণ

|| নিজস্ব প্রতিবেদক ||১৪ ডিসেম্বর, জাতীয় জীবনের এক শোকাবহ দিন, শহীদ বুদ্ধিজীবী দিবসে গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে বাংলাদেশ পিপলস পার্টি।দিবসটিতে জাতীর এই সূর্য সন্তানদের স্মরণ করে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান বলেন, "আজকের এই দিনে আমরা গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি সেইসব সূর্যসন্তানদের, যাঁরা তাঁদের মেধা, মনন ও প্রজ্ঞার আলোয় দেশকে আলোকিত করেছিলেন। কিন্তু স্বাধীনতার মাত্র দু'দিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা ঘৃণ্যতম পন্থায় তাঁদের হত্যা করে। এই ক্ষতি অপূরণীয়।"দলের মহাসচিব মো. নুরুল হুদা বলেন, "শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জাতির বিবেক। তাঁদের আদর্শ ও দেশপ্রেম আমাদের নিরন্তর প্রেরণা যোগায়। নতুন প্রজন্মকে অবশ্যই তাঁদের আত্মত্যাগের সঠিক ইতিহাস জানতে হবে এবং সেই চেতনাকে ধারণ করে একটি প্রগতিশীল ও অসাম্প্রদায়িক ...
সলঙ্গায় জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় ২৪’র জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের নেতা, ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির উপর সশস্ত্র হামলার প্রতিবাদে সলঙ্গা থানা বিএনপির আয়োজনে আজ রবিবার বিকেলে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। থানা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি হাই স্কুল মাঠ থেকে শুরু করে থানা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে কদমতলায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সম্পাদক আব্দুল আলীম সরকার প্রমুখ। বক্তরা তাদের বক্তব্যে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির উপর গুলি চালিয়ে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হাদির উপর গুলি কেন, প্রসাশন জবাব চাই।স্বৈরাচারীর আস্তানা, এই দেশে হবে না।চট্টগ্রামে গুলি কেন, প্রসাশন জবাব চাই। এরকম বিভি...