বৃহস্পতিবার, এপ্রিল ৯

রাজনীতি

হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে হাটিকুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালিত হয়।হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ভিপি আইনুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার ও গোলাম হোসেন।দোয়া মাহফিল উপলক্ষে পবিত্র কোরআন খতম ও উপস্থিত সবার মাঝে খাব...
সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নে সেন্টারভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নে সেন্টারভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য সিরাজগঞ্জের সলঙ্গায় ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সেন্টার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ আসর অলিদহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খন্দকার তৌহিদুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আফসার উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম এম হেদায়েতুল হক আইয়ুব এবং সমন্বয়ক জহুরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সাবান,খন্দকার তামিনুর রহমান,সাবেক সম্পাদক শফিকুল ইসলাম ছাকের, আমিরুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি আব্দুল আলীম, ৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি আবু মুসা সরকার সহ ইউনিয়ন বিএনপি ও অঙ...
খালেদা জিয়ার ত্যাগ ও নেতৃত্ব স্মরণে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মসূচি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খালেদা জিয়ার ত্যাগ ও নেতৃত্ব স্মরণে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মসূচি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনা মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নগরীর ফুল মার্কেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইফতেখার হোসেন বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবির এবং সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মরহুম বেগম খালেদা জিয়া...
মানিকগঞ্জ-৩ আসনে দুই প্রার্থী হাড্ডাহাড্ডি লড়াই পথে
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ-৩ আসনে দুই প্রার্থী হাড্ডাহাড্ডি লড়াই পথে

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনের মধ্যে ঐতিহ্যবাহী সদর আসন খ্যাত মানিকগঞ্জ ৩ আসন থেকে ১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।৫ জানুয়ারি যাচাই-বাছাইয়ে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিক বাতিল ঘোষণা করা হয়।বিএনপি দলীয় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ আতাউর রহমান আতা, এবি পার্টির মোঃ রফিকুল ইসলাম জনি, স্বতন্ত্র প্রার্থী হোসেন ও ড. রফিকুল ইসলাম খান।মনোনয়ন বৈধতা পায় বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম (রিতা), বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, জেপির আবুল বাশার বাদশা, বাংলাদেশ জাসদের মোঃ শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ সাঈদ নূর, জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলস ও ইসলমী আন্দোলন বাংলাদেশের শামসুদ্দিন।এর মধ্যে বিভিন্ন...
মানিকগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে হেনস্তা, ডিসি অফিসে উত্তেজনা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে হেনস্তা, ডিসি অফিসে উত্তেজনা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির সিনিয়র নেতা ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে হেনস্তা করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৪ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই সভা শেষে এ ঘটনা ঘটে।অভিযোগ অনুযায়ী, মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় প্রার্থী আফরোজা খানম রিতার এপিএস সোহেল স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে ঘাড় ধরে হল রুম থেকে বের করে দেন। ঘটনার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে বিষয়টি নিয়ে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।ভুক্তভোগী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা অভিযোগ করেন, যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের হল রুমে অবস্থানকালে আফরোজা খানমের এপিএস সোহেল তার সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে হেনস্তা ক...
সিরাজগঞ্জ-৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ; ২ জনের বাতিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জ-৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ; ২ জনের বাতিল

|| নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অনিয়মের কারণে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আলী আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি হাজী শেখ নুরুন নাবী, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী ইউসুফ আলী এবং জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের প্রার্থী আকবর হোসেন।জানা গেছে, এই আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া দলীয় ম...
মানিকগঞ্জে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, বিএনপি-জামায়াতসহ ১৮ প্রার্থী বৈধ ঘোষণা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, বিএনপি-জামায়াতসহ ১৮ প্রার্থী বৈধ ঘোষণা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে দাখিলকৃত ২৭টি মনোনয়নপত্রের মধ্যে ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। অপরদিকে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।রবিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা এ তথ্য জানান।জেলা প্রশাসক জানান, যাচাই-বাছাই শেষে বিধি-বিধান অনুসরণ করে অযোগ্য প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।মানিকগঞ্জ-১ আসনএই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী বেপারী, জনতার দলের প্রার্থী মোহাম্মদ শাহজাহান খান।এই আসনে মনোনয়ন পত্র বৈধ বিএনপির এসএ জিন্নাহ কবীর, জামায়াতের ডাঃ আবু বকর সিদ্দিক, স্বতন্ত্র প্...
শোককে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান বাপ্পীর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শোককে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান বাপ্পীর

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পাইকগাছায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, শোককে শক্তিতে রূপান্তর করে দলীয় ঐক্য অটুট রেখে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষায় আপোষহীন ভূমিকার কারণে বেগম খালেদা জিয়া সাধারণ মানুষের কাছে দেশনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। হামলা-মামলা ও কারাবরণের শিকার হয়েও তিনি আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। জনগণের ভালোবাসায় তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন।শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সাম...
খুলনা-৪ সংসদীয় আসনে প্রার্থী যাচাই শেষ: বৈধ ৪, বাতিল ১
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনা-৪ সংসদীয় আসনে প্রার্থী যাচাই শেষ: বৈধ ৪, বাতিল ১

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের চতুর্থ দিনে খুলনা-৪ (রূপসা–তেরখাদা–দিঘলিয়ার আংশিক এলাকা) আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই সম্পন্ন হয়েছে। যাচাই শেষে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর খুলনা-৪ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে একজনের মনোনয়ন বাতিল করা হয় এবং আরেকজন প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।যাচাইয়ে অযোগ্য ঘোষিত প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন।এদিকে, খুলনা-৪ আসনে যেসব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হল...
কুড়িগ্রাম-৪ আসনে লড়ছেন ৮ প্রার্থী: সকলের মনোনয়নপত্রই বৈধ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম-৪ আসনে লড়ছেন ৮ প্রার্থী: সকলের মনোনয়নপত্রই বৈধ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ কুড়িগ্রাম-৪ (রৌমারী, চিলমারী ও রাজিবপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮ জন প্রার্থী। তাদের সকলের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে।​শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় কুড়িগ্রাম জেলা পরিষদ সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ্ অন্নপূর্ণা দেবনাথ। যাচাই-বাছাই শেষে তিনি ৮ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করেন। এসময় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণ, মনোনয়নপত্র যাচাই-বাছাই কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।​নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর ২৮ ডিসেম্বর পর্যন্ত ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। ২৯ ডিসেম্বর রৌমারী উপজেলা নির্বাহী ও...