Wednesday, October 14

রাজনীতি

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় রিজভীর তীব্র নিন্দা ও প্রতিবাদ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় রিজভীর তীব্র নিন্দা ও প্রতিবাদ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।আজ বুধবার (১৪ অক্টোবর) প্রদত্ত এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান। বিবৃতিতে রিজভী অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার অনুসারী ও লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা বিদেশের মাটিতে ড. ইউনূসকে হেনস্তা করার অপচেষ্টা চালিয়েছে। এই অসম্মানজনক আচরণ শেখ হাসিনার প্রতিহিংসাপরায়ণ মনোভাব এবং দেশবিরোধী কার্যকলাপের ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ।বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার কারণেই আওয়ামী লীগের ক্যাডাররা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। ড. ইউনূস কে...
হাসিনাকে বন্দী করেই কেরানীগঞ্জ মহিলা কারাগার উদ্বোধনের দাবি গয়েশ্বর রায়ের
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

হাসিনাকে বন্দী করেই কেরানীগঞ্জ মহিলা কারাগার উদ্বোধনের দাবি গয়েশ্বর রায়ের

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন প্রতিবেশী দেশের তুরুপের তাস হিসেবে ব্যবহৃত হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সাবেক সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, শেখ হাসিনা নিজে আস্ফালন করেন না, প্রতিবেশী দেশের লোকজন তাঁকে দিয়ে তা করান। তিনি এখন দেশে আসতে চাইলেও ভারতের অনুমতি নিয়েই আসতে হবে।গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর স্বর্গপুরী দেব মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, প্রতিবেশী দেশ নিজেদের কৌশলগত স্বার্থে শেখ হাসিনাকে ব্যবহার করছে। তিনি লন্ডন বা অন্য কোনো দেশে থাকলে দিল্লি তাঁকে নিয়ে এই রাজনৈতিক কৌশল বাস্তবায়ন করতে পারত না।আওয়ামী লীগ সভানেত্রীকে নিয়ে ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা...
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন জেলা যুবদল নেতা রাকিব
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন জেলা যুবদল নেতা রাকিব

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ শহরবাসীসহ জেলার সনাতন ধর্মাবলম্বী ও সনাতন দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: ফকরুল ইসলাম রাকিব।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের দেশ। এ দেশের সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে মিলেমিশে উৎসব উদযাপন করতে হবে।যুবনেতা ফকরুল ইসলাম রাকিব আরও বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি...
ষড়যন্ত্র করে লাভ হবে না, জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: আমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ষড়যন্ত্র করে লাভ হবে না, জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: আমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং এ অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে গুপ্ত ও পলাতক ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামে বিএনপি নেতা সাইফুদ্দিন আহমেদ মনির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।আমান উল্লাহ আমান বলেন, দেশে বর্তমানে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। দেশ যখন অগ্রগতির পথে ধাবমান, তখন একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু এসব অপচেষ্টা চালিয়ে কোনো লাভ হবে না। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা সাইফুদ্দিন আহমেদ মনিকে দ...
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, রাজনৈতিক পরিচয় ঘিরে প্রশ্ন
বাণিজ্য ও অর্থনীতি, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, রাজনৈতিক পরিচয় ঘিরে প্রশ্ন

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ, ক্ষুব্ধ বিএনপির তৃণমূল; অভিযোগ অস্বীকার কমিটির সদস্যের|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে। ১৫টি ডিলারশিপের তালিকায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম থাকার অভিযোগ উঠেছে। এ নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তবে নিয়োগপ্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বিবেচনার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।গত বুধবার (৭ অক্টোবর) কৃষি অর্থনীতিবিদ শাহানাজ আক্তারের স্বাক্ষরে কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে নাগেশ্বরী পৌরসভা ও উপজেলার ১৪টি ইউনিয়নের জন্য সার ডিলার নিয়োগের তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ডিলারদের রাজনৈতিক পরিচয় এ...
আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে ইবি তালাবার কবর জিয়ারত ও দোয়া
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে ইবি তালাবার কবর জিয়ারত ও দোয়া

|| ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, দেশের সার্বভৌমত্ব ও ন্যায্য অধিকারের পক্ষে সোচ্চার শহীদ আবরার ফাহাদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নেতৃবৃন্দ। বুধবার (৭ অক্টোবর) শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি মো. মাহমুদুল হাসান, সংগঠনের ইবি শাখার সভাপতি এস এম শামীম, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, শাকিল আহমেদ ও হাফেজ আবদুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।দোয়া ও জিয়ারত শেষে ইবি শাখা সভাপতি এস এম শামীম বলেন, শহীদ আবরার ফাহাদ আমাদের জন্য এক অনুপ্রেরণার নাম। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে তাঁর আত্মত্যাগ আমাদেরকে অন্যায় ও আধিপত্যের বিরুদ্ধে...
পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সাধনে মওলানা আবদুর রহীম (র.)-এর রূপরেখা পাঞ্জেরীর ভূমিকা পালন করছে
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সাধনে মওলানা আবদুর রহীম (র.)-এর রূপরেখা পাঞ্জেরীর ভূমিকা পালন করছে

মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ:)-এর ৩৯তম ওফাতবার্ষিকীর আলোচনা সভায় আলোচকবৃন্দমওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.)-স্মরণে সেমিনারে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া সভাপতির বক্তব্যে বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করা ফরজ। এই ফরজ ইবাদত নিশ্চয়ই কুরআন সুন্নাহ নির্দেশিত পথ-পন্থায় হতে হবে। এই ব্যাপারে বিস্তর লিখে গেছেন বাংলাদেশে ইসলামী আন্দোলনের স্থপতি মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.)। "একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কোন পথ নেই, প্রচলিত রাজনীতি নয় জিহাদই কাম্য, গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব, গণতান্ত্রিক ব্যবস্থা ও শূরাই নিজাম।"এসব ঐতিহাসিক পুস্তিকা আজ লক্ষ লক্ষ যুবকের দ্বীনি আন্দোলনের মুজাহিদদের অনুপ্রেরণা।তিনি আরও বলেন, দ্বীনি চেতনা, দ্বীনি সংগঠন, দ্বীনি প্রতিরোধ ও গণঅভ্যুত্থান তথা ইসলামী গ...
জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় তা’লিম ও তারবিয়াত অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় তা’লিম ও তারবিয়াত অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||দায়িত্বশীল ও কর্মীদের সাংগঠনিক ভিত্তি মজবুত ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় তা'লিম ও তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও প্রধান সম্পাদক মোস্তফা আব্দুল্লাহ আল আরিফের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তা'লিম ও তারবিয়াত প্রদান করেন তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন।তা'লিম প্রদানকালে প্রধান অতিথি মাওলানা রুহুল আমিন বলেন, ছাত্রসমাজকে ইসলামী আদর্শ ও নৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হতে হবে। ইসলামের স্বকীয়তা রক্ষা এবং সৎ নেতৃত্ব গড়ে তোলার জন্য তরুণ প্রজন্মকে কুরআন-সুন্নাহর জ্ঞান অর্জনে...
ভারতে মসজিদ-মাদ্রাসা ধ্বংসের প্রতিবাদে রাজধানীতে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ভারতে মসজিদ-মাদ্রাসা ধ্বংসের প্রতিবাদে রাজধানীতে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ

|| নিজস্ব প্রতিবেদক ||ভারতে উগ্রবাদী হিন্দুদের দ্বারা মুসলমানদের মসজিদ ও মাদ্রাসা ধ্বংস এবং মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ৬০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী শাহী মসজিদ গুঁড়িয়ে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী ঐক্য আন্দোলন। শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমআ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের আমীর মোস্তফা বশিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ মুহিব্বুল্লাহ নাছির। সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমেদ, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আ...
সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয়ে ছাত্রদলের কমিটি: সভাপতি হিজল, সম্পাদক রিফাত
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয়ে ছাত্রদলের কমিটি: সভাপতি হিজল, সম্পাদক রিফাত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আবু হানজালা হিজলকে সভাপতি এবং রিফাত বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।মঙ্গলবার সলঙ্গা থানা ছাত্রদলের দলীয় প্যাডে থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনর রশীদ হিরন ও সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।নবগঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন পদে মোট ৩৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটি অনুমোদনের পর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।এদিকে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রদলের নতুন কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর সলঙ্গা থানা ছাত্রদলসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ...