মানিকগঞ্জের কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার কালিগঙ্গা নদী হতে ভাসমান এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বেঙরোই গ্রামে নদীর উজান থেকে ভেসে আসা স্রোতে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।স্থানীয়রা জানান, সকালবেলা নদীতে মাছ ধরতে গিয়ে তারা প্রথমে ভাসমান লাশটির খোঁজ পান। পরে বিষয়টি পুলিশকে জানালে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে।ঘটনাস্থল পরিদর্শনে আসেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন। তিনি সাংবাদিকদের জানান, অজ্ঞাত এই লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআই, সিআইডি এবং র্যাবের যৌথ টিমকে ডাকা হয়েছে। তারা বিভিন্ন প্রমাণ সংগ্রহের মাধ্যম...










