শনিবার, মার্চ ২১

অপরাধ, আইন ও আদালত

খুলনায় বাড়ির ভেতরে ঢুকে যুবকের মাথায় গুলি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বাড়ির ভেতরে ঢুকে যুবকের মাথায় গুলি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় স্ত্রী ও সন্তানের সঙ্গে বিছানায় বিশ্রাম নেওয়ার সময় বাড়ির ভেতরে ঢুকে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে নগরীর ২ নম্বর কাস্টমস ঘাট এলাকায়। গুলিবিদ্ধ সোহেল (২৮) বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মিশনবাড়িয়া গ্রামের স্বপন শিকদারের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল পরিবার নিয়ে ওই এলাকার মনিরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার দুপুরে স্ত্রী টুম্পা বেগম ও সন্তান তাসকিনকে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। এসময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত বাড়ির সামনে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা ঘরে ঢুকে সোহেলের মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার চোখের নিচে বিদ্ধ হয়। স্ত্রীর চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়।প্রতিবেশীর...
ভূরুঙ্গামারী সীমান্তে ১১ বাংলাদেশি আটক
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারী সীমান্তে ১১ বাংলাদেশি আটক

ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় ধরা পড়ে নারী-শিশুসহ এক পরিবার|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ ভেতরে ভূরুঙ্গামারী উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।বিজিবি সূত্র জানায়, আটককৃতরা প্রায় এক বছর আগে কুমিল্লা সীমান্ত হয়ে ভারতের আসাম রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন। পরে দেশে ফেরার পথে তারা বিজিবির হাতে ধরা পড়েন। আটক ব্যক্তিরা কক্সবাজার সদর উপজেলার কাকতলী গ্রামের বাসিন্দা।তারা জানান, দালালদের সহযোগিতায় রাতের আঁধারে বিএসএফের সাহায্য...
নাবিক ভর্তির প্রতারকচক্রের ২ সদস্য আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাবিক ভর্তির প্রতারকচক্রের ২ সদস্য আটক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বাংলাদেশ নৌবাহিনী নাবিক ভর্তির নামে প্রতারণার অভিযোগে দুই সদস্যকে আটক করেছে। বুধবার (১৫ অক্টোবর) রাতে খুলনা মহানগরীর সদর থানাধীন খুলনা হোটেল, হোটেল ধানসিঁড়ি ও হোটেল সোসাইটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন আশিকুর রহমান ও মো. বশির উদ্দিন। অভিযানে নৌবাহিনীর সদস্যরা হোটেল সোসাইটি’র ২০ নম্বর কক্ষ থেকে ভুয়া প্রশ্নপত্র, উত্তরপত্র, স্বাক্ষরিত ব্ল্যাংক চেকসহ বিভিন্ন নথিপত্র জব্দ করেন। কক্ষটি প্রতারকচক্র ‘অফিস কক্ষ’ হিসেবে ব্যবহার করত বলে জানা গেছে।অভিযান চলাকালে প্রতারণার শিকার ১৬ জন চাকরিপ্রার্থীকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা জানান, চক্রের সদস্যরা চাকরির প্রলোভন দেখিয়ে ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে। তারা ভর্তি সংক্রান্ত ভুয়া প্রশ্নপত্র ও উত্তর সরবরাহের কথাও স্বীকার করেছে।আটক দুইজনকে পরবর্তীতে খুলনা সদর থানায় হস্তা...
টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ায় অবরুদ্ধ এসআইসহ ১০ সদস্য
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ায় অবরুদ্ধ এসআইসহ ১০ সদস্য

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়ায় টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে অংশ নেওয়া এক এসআইসহ ১০ সদস্যকে অবরুদ্ধ করে রাখে গ্রামবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. শাহিনুল ইসলাম।স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে একদল সদস্য ধানকোড়ার তারাবাড়ি গ্রামে অভিযান চালান। অভিযোগ ওঠে, অভিযানের সময় চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে অভিযানে অংশ নেওয়া টিমের স...
খুলনার নিরালায় গুলি: পলাশ বাহিনীর অন্তর্দ্বন্দ্বে হামলার টার্গেট ছিল ‘জনি’
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার নিরালায় গুলি: পলাশ বাহিনীর অন্তর্দ্বন্দ্বে হামলার টার্গেট ছিল ‘জনি’

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার নিরালা তালুকদার কমপ্লেক্সের সামনে সন্ত্রাসী হামলার মূল লক্ষ্য ছিল জনি নামের এক যুবক। তাকে হত্যার উদ্দেশ্যে মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে মনির ও হানিফ নামে দু’জন গুলিবিদ্ধ হন। পরে পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা গেছে, জনি খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘পলাশ বাহিনী’র সক্রিয় সদস্য। তাকে না পেয়ে প্রতিপক্ষ সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায়। আহতদের মধ্যে মনির স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।এ ঘটনায় জড়িত সন্দেহে ওই রাতেই পুলিশ রূপসা উপজেলার রাজাপুর ইউনিয়নের ভাড়াটিয়া গনি হাওলাদারের ছেলে সুমন হাওলাদার, আইচগাতি ইউনিয়নের সিদ্দিক ব্যাপারীর ছেলে শামীম এবং বারাকপুর মোড়ের শেখ শাহিনের ছেলে শেখ শাহারুখ আহমেদ শান্তকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, দুটি তাজা গুলি ও এ...
মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা তারা মিয়া গ্রেফতার।
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা তারা মিয়া গ্রেফতার।

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়াকে (৪৮) রাজনৈতিক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তিনি মৃত তনুমদ্দিনের পুত্র ও মানিকগঞ্জ পৌরসভার মালঞ্চ এলাকার বাসিন্দা।গত মঙ্গলবার রাত ২ টা দিকে তার নিজ বাড়ি এলাকা থেকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। পরে আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে মানিকগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।থানা সূত্রে জানা যায়, মো. তারা মিয়ার বিরুদ্ধে দায়ের করা একটি পুরনো রাজনৈতিক মামলার পরিপ্রেক্ষিতে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়।এ বিষয়ে মানিকগঞ্জ থানা পুলিশের একজন কর্মকর্তা বলেন, “মো. তারা মিয়া রাজনৈতিক মামলার আসামি। নিয়মিত আইনানুগ প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হয়েছে।...
সদর থানা বিএনপি নেতা মোল্লা ফরিদ আহমেদের আটকাদেশ তিন মাসের জন্য স্থগিত
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সদর থানা বিএনপি নেতা মোল্লা ফরিদ আহমেদের আটকাদেশ তিন মাসের জন্য স্থগিত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের বিরুদ্ধে জারি করা আটকাদেশের বৈধতা নিয়ে করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট তিন মাসের জন্য আটকাদেশ স্থগিত করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে চার সপ্তাহ সময় দিয়েছেন আদালত।মোল্লা ফরিদ আহমেদ খুলনা সিটি কর্পোরেশনের ১নং স্যার ইকবাল রোডের বাসিন্দা। চলতি বছরের ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ এর স্বাক্ষরিত আদেশে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ৩(১) ধারায় তাকে ৬০ দিনের জন্য আটকাদেশ দেওয়া হয়।এ আদেশের বিরুদ্ধে ফরিদ আহমেদ সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন (নং ১৫৮৪০/২০২৫) দায়ের করেন। রিটের শুনানি হয় গত ৬ অক্টোবর বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চে।আবেদনকারীর পক্ষে ছিলেন এডভোকেট মোঃ ওজি উল্লাহ ও তাসেব হোসেন। রা...
ফুলবাড়ীতে ভারতীয় মাদকদ্রব্য ‘Eskuf’সহ এক মাদক ব্যবসায়ী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে ভারতীয় মাদকদ্রব্য ‘Eskuf’সহ এক মাদক ব্যবসায়ী আটক

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য Eskuf সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ফুলবাড়ী থানাধীন কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি বাজার (মুন্সীটারী) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ নুর ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার বসতবাড়ির রান্নাঘরের খড়ির মাচার নিচ থেকে একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়, যার ভেতর থেকে ৮ (আট) বোতল ভারতীয় মাদকদ্রব্য Eskuf সিরাপ জব্দ করা হয়।আটককৃত নুর ইসলাম কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি বাজার (মুন্সীটারী) এলাকার মৃত মানিক উল্লাহ'র ছেলে। প্রাথমি...
মানিকগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম শিকদারের উপর হামলা করেছে একই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বাকেরুল ইসলাম বাকের (৩৫)।গতকাল (১৪ অক্টোবর) রাত ৯:৩০ মিনিটে বলড়া ইউনিয়নের বহলাতলী বাজারে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, তাদের মধ্যে পূর্ব থেকেই আন্তঃকোন্দল চলছিল। তারি জেরে গতকাল এই হামলার ঘটনা ঘটে। আহত মাসুম শিকদার বর্তমানে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।...
চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ২ নেতা আটক
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ২ নেতা আটক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুরের বাস্তুহারা মোড়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে তারা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।আটককৃতরা হলেন সংগঠনটির সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি।স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক ও আব্দুল্লাহ ওই এলাকার ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলারের কাছে চাঁদা দাবি করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের দু’জনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।খালিশপুর থানার ওসি (তদন্ত) মো. মুরাদ হোসেন মিলন বলেন, “বাস্তুহারা মোড়ে এক ওএমএস ডিলার পণ্য বিক্রি করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ওই দুই যুবক এসে চাঁদা দাবি করে। স্থানীয়রা তাদের আটক করে আমাদের খবর...