রবিবার, মার্চ ২২

অপরাধ, আইন ও আদালত

গুম-খুন, মিথ্যা মামলা তথা বিরোধী মত দমন সভ্য ও উন্নত রাষ্ট্র গঠনের অন্তরায়
অপরাধ, আইন ও আদালত, অভিমত, সর্বশেষ

গুম-খুন, মিথ্যা মামলা তথা বিরোধী মত দমন সভ্য ও উন্নত রাষ্ট্র গঠনের অন্তরায়

|| ডা. আনোয়ার সাদাত ||দেশ জুড়ে বিরোধী মত দমন করতে, ভয়ের পরিবেশ সৃষ্টি করতে নাগরিকদের গুম করা, বিচারবহির্ভূত হত্যা করা, মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা ক্ষমতাশীনদের অতি পুরোনো কৌশল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন রাষ্ট্র নাগরিকদের গুম করা শুরু করে আইনগত জটিলতা এড়ানোর জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুম, যুদ্ধাপরাধের বিচারের উদ্দেশ্যে নুরেমবার্গ ট্রায়ালসহ মানবাধিকার বিষয়ক একাধিক কনভেনশন ও চুক্তি স্বাক্ষরিত হলে কর্তৃত্ববাদী সরকারগুলো আন্তর্জাতিক আদালতে সাজার ভয়ে নাগরিকদের আটক করে নির্যাতন বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পথ থেকে সরে আসে। কিন্তু এতে রাষ্ট্রের অত্যাচারী চরিত্রের খুব বেশি বদল হয়নি। বরং ভিন্নমত ও চিন্তাকে দমনের নতুন কৌশল অবলম্বন করে।শাসকগোষ্ঠীর ক্ষমতা দখল ও কুক্ষিগত করে রাখার অপরাজনীতির ফলাফল হচ্ছে রাষ্ট্রীয় গুম বা বলপূর্বক নিখোঁজ করা। শাসকেরা ক্ষমতা ধরে রাখার জন্য নিজ দেশের নাগরিকদে...
মানিকগঞ্জে মা ইলিশ রক্ষার্থে অভিযানে ৭ জেলে আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে মা ইলিশ রক্ষার্থে অভিযানে ৭ জেলে আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে মা ইলিশ রক্ষার্থে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ৭ জেলেকে আটক করা হয়েছে।মোবাইল কোর্টে আটককৃত ৭জনকে ২৯,৫০০/=টাকা অর্থদণ্ড করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। মাছগুলো এতিমখানায় প্রদান করা হয়।শিবালয় উপজেলা মৎস্য অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম।অর্থ দন্ড করে সবাই সতর্ক থাকতে বলেন যে, সময় শেষ না হওয়া পর্যন্ত কেও ইলিশ মাছ ধরবেন না, যদি ধরতে যান তাহলে আরও বেশি করে সাজা ভোগ করতে হবে।...
ফেসবুকে একাধিক ভুয়া “পত্রিকা-নিয়োগ” প্রতারণা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফেসবুকে একাধিক ভুয়া “পত্রিকা-নিয়োগ” প্রতারণা

“আমাদের সময় (নকল)”, “বাংলার সময়”, “প্রাইম টেন টিভি”, “ঢাকা ক্যানভাস”, “বাংলাদেশ টাইমস (নকল)”, “ঢাকা ওয়াচ টুইন্টিফোর ডটকম” নাম ব্যবহার করে প্রতারণা -- (একটি অনুসন্ধানী রিপোর্ট)|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ‘দৈনিক’ ও ‘টিভি’ প্রতিষ্ঠানের নামে নিয়োগ–প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে— “দৈনিক আমাদের সময়”, “বাংলার সময়”, “প্রাইম টেন টিভি”, “ঢাকা ক্যানভাস”, “বাংলাদেশ টাইমস (নকল)” এবং “ঢাকা ওয়াচ টুইন্টিফোর ডটকম” নাম ব্যবহার করে একাধিক পেজ ও প্রোফাইল থেকে মানুষকে সাংবাদিক বা প্রতিনিধি বানানোর প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।প্রতারকরা সাধারণত ফেসবুকে নকল নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ করে এবং আগ্রহীদের ইনবক্স বা হোয়াটসঅ্যাপে নিয়ে যোগাযোগ স্থাপন করে। সেখানে ৪২৫০ টাকা বা ২০৫০ টাকার বিনিময়ে ‘আইডি কার্ড’, ‘জ্যাকেট’, ...
মানিকগঞ্জে ৫ম শ্রেণির এক শিশুর সঙ্গে ‘খারাপ কাজের’ অভিযোগে এক বৃদ্ধ গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ৫ম শ্রেণির এক শিশুর সঙ্গে ‘খারাপ কাজের’ অভিযোগে এক বৃদ্ধ গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিশুর সঙ্গে 'খারাপ কাজের' অভিযোগে আক্কাস আলী (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে তাকে আটক করা হয়, পরে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ সাংবাদিকদের জানান, শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত ১৮ অক্টোবর দুপুরে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী আক্কাস আলী তাকে নিজের ঘরে ডেকে নেয় এবং সর্বনাশ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি প্রতিবেশী এক কিশোর দেখে ফেলে ও শিশুটির মাকে জানায়।অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্তকে আটক করে। শুক্রবার (২৪ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে এবং শনিবার শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ওসি।শিশুটি বর্তমানে পরিবারের তত্ত্বাবধানে রয়ে...
খুলনায় নতুন কারাগারে বন্দি স্থানান্তর শুরু আগামী সপ্তাহে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নতুন কারাগারে বন্দি স্থানান্তর শুরু আগামী সপ্তাহে

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলা নতুন কারাগারের নির্মাণকাজ পুরোপুরি শেষ না হলেও আগামী সপ্তাহ থেকে বন্দি স্থানান্তরের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। প্রথম ধাপে ১০০ বন্দিকে নতুন কারাগারে নেওয়া হবে। এরপর ধাপে ধাপে বাকি বন্দিদের স্থানান্তর করা হবে বলে খুলনা জেলা কারাগার সূত্রে জানা গেছে।এ ব্যাপারে খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হোসাইন সাংবাদিকদের জানান, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে নতুন কারাগারে বন্দিদের স্থানান্তরের প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে প্রশাসনিক জটিলতা থাকলে এক-দুই দিন দেরি হতে পারে।তিনি বলেন, “প্রথম ধাপে আমরা ১০০ বন্দিকে নতুন আধুনিক কারাগারে স্থানান্তর করবো। পরে পর্যায়ক্রমে অন্যান্য বন্দিদের নেওয়া হবে।”জেলার মুনীর হোসাইন আরও জানান, নতুন কারাগারের কার্যক্রম শুরু হলেও পুরাতন কারাগারের কার্যক্রমও অব্যাহত থাকবে। ভবিষ্যতে নতুন কারাগারটি জ...
ঝিকরগাছায় ভ্যানচালক মাসুদ হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঝিকরগাছায় ভ্যানচালক মাসুদ হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামী আটক

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোরের ঝিকরগাছায় ভ্যান চালক মাসুদ রানা (২১) হত্যাকাণ্ডের সাথে জড়িত ৩ আসামীকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।আটককৃতরা হলো- সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার ভৈরব গ্রামের আবুল কাশেমের ছেলে আলী হাসান (২৫), যুগপুকুরিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে কামরুজ্জামান ওরফে কামরুল (৩৬) ও মোস্তফার ছেলে শরিফুল ইসলাম (৩৮)। এছাড়া সাতক্ষীরা জেলার শ্যামনগর গ্রামের আব্দুলl আজিজ খানের ছেলে মামুন হোসেন (২৪) পালাতক রয়েছে।শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের খালপাড়ের বাসিন্দা আব্দুল আজিজ ওরফে নুর মোহাম্মদের ছেলে ভ্যানচালক মাসুদ রানা গত (৬ অক্টোবর) দুপুরে নিজের ভ্যানসহ নিখোঁজ হয়। পরদিন শার্শা থানায় তার বাবা একটি জিডি করেন। পরে ১০ অক্টোবর) বিকালে ঝিকরগাছা উপজেলার বায়সা ও আশিংড়ী গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত আফিল মুরগী ফার্মের পাশে রবিউল ইসলামের নির্মাণাধীন বাড়ির একটি কক্ষের জানালার সা...
খুলনায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা; স্বামী গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা; স্বামী গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর লবণচরা থানার সবুজপল্লী এলাকায় স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম ডলি বেগম (৪৫) এবং ঘাতক স্বামী মো. নাজমুল হাসান মোল্লা (৫০), যিনি পেশায় একজন রাজমিস্ত্রি।লবণচরা থানা পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে ভোররাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ডলি বেগমের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ফলকাটা ছুরি দিয়ে আঘাত করেন নাজমুল হাসান। এতে তিনি গুরুতর জখম হন। পরে ভাড়াটিয়া ও প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় ডলি বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এলাকাবাসী জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে পাশের ঘর থেকে চিৎকার শুনে তারা এগিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় ডলি বেগমকে বিছানায় পড়ে থাকতে দেখেন। এসময় নাজমুল ...
রায়পুরায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১০’জনকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১০’জনকে জরিমানা

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা পৌর এলাকার রেলগেইটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৌর শহরের রেলগেইটে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।অভিযানে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১০ জনকে জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত মোট ৩হাজার ৫’শত টাকা অর্থদণ্ড আদায় করে।অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল। তিনি জানান, রাস্তার পাশের দোকানগুলো সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং অবৈধ পার্কিংয়ের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ ও দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১০টি মামলায় ১০ জনকে জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, রায়পুরার রেলগ...
তজুমদ্দিনে চোরের আস্তানায় যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই চোর আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে চোরের আস্তানায় যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই চোর আটক

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলার তজুমদ্দিনের কাজীকান্দি গ্রামে চোরের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই চোরকে আটক করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ভোররাতে উপজেলার কাজিকান্দি গ্রামে নৌবাহিনীর নেতৃত্বে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, অভিযানকালে মোঃ রিয়াজ (৩৫) এবং মোঃ রাশেদ (২১) নামের দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ আদায়, প্রাণনাশের হুমকি ও চুরির একাধিক মামলা রয়েছে।থানা সূত্র আরো জানায়,যৌথ অভিযান শেষে আটক দুই আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়।স্থানীয়রা জানান, চাদপুর ইউনিয়নের কাজীকান্দী গ্রামে জিরা চোরার আস্তানা। জেলার বিভিন্ন এলাকার চোর চক্র গরুসহ বিভিন্ন মালামাল চুরি করে এখানে জড়ো হয়। এই চক্রের কাছে পুরো এলাকা জিম্মি হয়ে ...
ট্রাইব্যুনালে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

ট্রাইব্যুনালে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

|| নিউজ ডেস্ক ||মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।আজ বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।এর আগে আজ বুধবার (২২ অক্টোবর) সকাল সোয়া ৭টায় বাংলাদেশ জেল প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মাধ্যমে তাদের আদালতে আনা হয়।এ সময় পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা দেখা গেছে। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পুলিশ, র‍্যাব, বিজিবি, এপিবিএনের বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।...