রবিবার, মার্চ ২২

অপরাধ, আইন ও আদালত

খুলনার ডাকবাংলা মোড়ে হোটেলে সন্ত্রাসী হামলা: আহত চারজন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার ডাকবাংলা মোড়ে হোটেলে সন্ত্রাসী হামলা: আহত চারজন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় খুলনার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ডাকবাংলা মোড়ের লাভলু হোটেলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র—চাপাতি, রামদা ও ধারালো ছুরি নিয়ে হঠাৎ হোটেলে ঢুকে হোটেলের বাবুর্চি ও কর্মচারিদের ওপর হামলা চালায়।ঘটনায় আহত হয়েছেন আয়ুব আলী, সুজন, মধু ও টটুল। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।হোটেল স্বত্বাধিকারী জিয়াউল ইসলাম বাপ্পী বলেন, “দুপুরে হোটেলে খাবার খাওয়ার সময় পানি চাওয়াকে কেন্দ্র করে কিছু বাকবিতণ্ডা হয়। এর প্রেক্ষাপটে সন্ধ্যায় হঠাৎ হামলা চালানো হয়।” হামলাকারীরা হোটেলের ভেতরে ভাঙচুর চালিয়ে দ্রুত পালিয়ে যায়।খুলনা সদর থানার ওসি (তদন্ত) মো: শাহজাহান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের...
জমি নিয়ে বিরোধের জেরে চাচার হাতে দুই ভাতিজা খুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

জমি নিয়ে বিরোধের জেরে চাচার হাতে দুই ভাতিজা খুন

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে দুই ভাতিজা খুন হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহতরা হলেন চরসুবুদ্ধি গ্রামের আবু তাহেরের দুই ছেলে—ফুরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ।নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, জমি নিয়ে সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুর ১২টার দিকে অভিযুক্ত আউয়াল, তার ছেলে শিপন, রিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়াসহ ১০-১২ জন দা, লাঠিসোটা নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা চালায়। এ সময় ফুরা মিয়া ও তার ভাই শাকিল বাধা দিলে হামলাকারীরা তাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ফুরা মিয়া ও শাকিলসহ চারজন গুরুতর আহত হন।স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হ...
খুলনায় চালু হলো আধুনিক সুবিধাসম্পন্ন নতুন কারাগার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় চালু হলো আধুনিক সুবিধাসম্পন্ন নতুন কারাগার

পুরাতন কারাগার থেকে ১০০ বন্দি স্থানান্তর, ফুল দিয়ে বরণ|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলনায় চালু হলো আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন জেলা কারাগার। শনিবার (১ নভেম্বর) সকালে পুরাতন কারাগার থেকে ১০০ জন সশ্রম ও বিনাশ্রম সাজাপ্রাপ্ত বন্দিকে এনে সীমিত পরিসরে নতুন কারাগারের কার্যক্রম শুরু করা হয়।বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন সেলে করে তিনটি গাড়িতে বন্দিদের নতুন কারাগারে আনা হয়। নতুন স্থাপনায় প্রবেশের সময় গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে বন্দিদের বরণ করে নেয়া হয়। এটি ছিল নতুন কারাগারে প্রথম দফায় বন্দি স্থানান্তরের আনুষ্ঠানিক সূচনা।এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কারা অধিদপ্তরের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. মনির আহমেদ, খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান, ডেপুটি জেল সুপার আব্দুল্লাহ হেল আল আমিন, জেল...
খুলনায় ছুরিকাঘাতে এক ব্যক্তি গুরুতর আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ছুরিকাঘাতে এক ব্যক্তি গুরুতর আহত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর খালিশপুরে ছুরিকাঘাতে মো. মিরাজ শেখ (৪২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে খালিশপুর থানাধীন প্রেমকানন রোড এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, আহত মিরাজ শেখ খুলনার হরিনটানা থানার মধ্য রাজবাধ এলাকার মৃত ইসমাইল শেখের ছেলে। ঘটনার সময় মিরাজের সঙ্গে আরও পাঁচজন ছিলেন, যারা তিনটি মোটরসাইকেলে ওই স্থানে এসে থামেন। কিছুক্ষণ পর মিরাজের সঙ্গীরাই হঠাৎ করে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।রক্তাক্ত অবস্থায় মিরাজ প্রাণ বাঁচাতে পাশের অয়ন নামের এক ব্যক্তির বাড়িতে ঢোকার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে স্থানীয়রা আহত মিরাজকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিকভাবে মিরাজ হামলাকারীদের নাম শনাক্ত করতে প...
সিংগাইরে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার; ধর্ষণের পর হত্যার আশঙ্কা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিংগাইরে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার; ধর্ষণের পর হত্যার আশঙ্কা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাত এক কিশোরীর উলঙ্গ অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—কিশোরীটিকে ধর্ষণের পর হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন ভারসাম্যহীন প্রতিবন্ধী মেয়েকেও ওরা ছাড়ল না। ধর্ষণের পর হত্যা করে ফেলে গেছে।”এদিকে সিংগাইর থানার পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত নিহত কিশোরীর পরিচয় নিশ্চিত করা যায়নি। যদি কারো কাছে কিশোরীটি পরিচিত মনে হয়, তাহলে সিংগাইর থানা পুলিশ বা মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।...
খুলনার তেরখাদায় বিকাশ কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার তেরখাদায় বিকাশ কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার তেরখাদা উপজেলায় বিকাশের জেলা সেলস অফিসার (ডিএসও) রাতুলকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত রাতুলকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।বিকাশ কর্মকর্তা মাহিদুজ্জামান সানি জানান, আহত রাতুল তেরখাদা উপজেলায় ডিএসও হিসেবে কর্মরত। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি উপজেলার বিভিন্ন জায়গা থেকে বিকাশের টাকা সংগ্রহ করে খুলনার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।তিনি আরও বলেন, ঠিক কত পরিমাণ টাকা ছিনতাই হয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে প...
মানিকগঞ্জে দুর্ধর্ষ চুরি; চোরচক্র ধরতে মাঠে নেমেছে পুলিশ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দুর্ধর্ষ চুরি; চোরচক্র ধরতে মাঠে নেমেছে পুলিশ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক সড়কের বিসমিল্লাহ মার্কেটের পিকাবো মোবাইলের দোকানের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৭টা ২৬ মিনিট থেকে ৮টা ১০ মিনিট পর্যন্ত সময়ে এই ঘটনা ঘটে।সিসিটিভির ফুটেজে দেখা যায়, দলের ৩ জনকে দোকানে ঢুকিয়ে বাহিরে তালা দেয়। ৪০ মিনিট পর তালা খুলে দিলে পাঁচটি ব্যাগভর্তি মোবাইল নিয়ে দোকান থেকে বের হয়ে যায়।এ বিষয়ে সদর থানার ওসি, এস এম আমান উল্লা বলেন, শহরে চুরির ঘটনা ঘটেছে। আমরা আসামীদেরকে দ্রুত ধরার জন্য মাঠে টিম নামিয়ে দিয়েছি। দ্রুত গ্রেপ্তার হবে আশা করছি।...
বানারীপাড়ায় মাদ্রাসা শিক্ষক জামালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ডাক
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় মাদ্রাসা শিক্ষক জামালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ডাক

|| নিজস্ব প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়া থানা জামে মসজিদের ইমাম ও এম এ. লতিফ বহুমুখী ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. জামাল হোসেনের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ, পরীক্ষায় অনিয়ম এবং নৈতিক আচরণবিরোধী কাজের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে জমা হয়েছে।স্থানীয়রা জানান, আগের সরকার আমলে প্রভাব খাটিয়ে তিনি নিজের বাড়িতে সরকারি গভীর নলকূপ বসান। এছাড়া মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগানোর জন্য পাওয়া সরকারি টাকার একটি অংশ আত্মসাৎ করার অভিযোগও রয়েছে।তদন্তে আরও জানা গেছে, অর্ধবার্ষিক পরীক্ষায় তিনি নিজেই কিছু খাতায় উত্তর লিখে নম্বর দিয়েছেন এবং তার কোচিংয়ের শিক্ষার্থীরাও এ কাজে জড়িত ছিলেন।তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা ২০১২, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আচরণ বিধি ১৯৭৯ এবং পাবলিক পরীক্ষা অধ্যাদেশ ১৯৮০ অনুসারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।...
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার আসামি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার আসামি গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় ওয়ারেন্ট ছিল। তিনি আরও জানান, আজ (বৃহস্পতিবার) তাকে আদালতে সোপর্দ করা হবে।...
খুলনায় অবৈধ স্থাপন অপসারণ অভিযান চালালো সিটি কর্পোরেশন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় অবৈধ স্থাপন অপসারণ অভিযান চালালো সিটি কর্পোরেশন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর খালিশপুরস্থ ১২নং ওয়ার্ডের হাউজিং এস্টেটের ১৬৪নং সড়ক ও সংলগ্ন ড্রেন উন্নয়নের জন্য অবৈধ স্থাপন অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে বুধবার (২৯ অক্টোবর) দিনব্যাপী এই কার্যক্রম সম্পন্ন হয়।এ ব্যাপারে জানা গেছে, পূর্বে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সড়কের ওপর নির্মিত স্থাপন অপসারণের জন্য অনুরোধ করা হলে অধিকাংশ মালিক স্বেচ্ছায় অপসারণ করেন। তবে যারা অপসারণ করেননি, তাদের অবৈধ স্থাপন কেসিসি-এর উদ্যোগে অপসারণ করা হয়েছে।অভিযানকালে হাউজিং এস্টেটের ১৮নং সড়কের ফুটপাথে ফ্রিজসহ অন্যান্য মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে শাম্মী স্টোরের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম এবং ডিপার্টমেন্টাল স্টোর হাটবাজারের স্বত্বাধিকারী ইমরান খানকে যথাক্রমে ১ হাজার টাকা করে জরিম...