রবিবার, মার্চ ২২

অপরাধ, আইন ও আদালত

রায়পুরায় এনা বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৫
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় এনা বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৫

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল নামে এক চালক নিহত হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে ওই সড়কের মাহমুদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এম্বুলেন্সের চালকের বাড়ি সিলেটে।পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ১০টায় এনা পরিবহনের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় পৌঁছলে এম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এম্বুলেন্সের চালক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও ৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।...
মানিকগঞ্জে দশ লক্ষ টাকার হেরোইন উদ্ধারসহ এক মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দশ লক্ষ টাকার হেরোইন উদ্ধারসহ এক মাদক কারবারি গ্রেফতার

|| সেলিম মোল্লা | (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক বিশেষ অভিযানে ১০০ (একশত) গ্রাম হেরোইন উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা।জানা যায়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুনের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম) মানিকগঞ্জের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ হিমেল হোসেন।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন বিএডিসি'র মূলগেটের সামনে থেকে চঞ্চল ওরফে চঞ্চল মোল্যা ওরফে শামীম মোল্যা ওরফে শাহিন (৪২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের পিতা জলিল মোল্যা ও মাতা মালেকা বেগম। তার স্থায়ী ঠিকানা হরিরামপুর উপজেলার গোপীনাথপুর উজানপাড়া হলেও বর্তমানে তিনি মানিকগঞ...
খুলনার খালিশপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আরেকজন আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার খালিশপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আরেকজন আহত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর খালিশপুরে ছুরিকাঘাতে ঈশান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রাজ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।নিহত ঈশান মুজগুন্নী পেটকা বাজার এলাকার মাছ ব্যবসায়ী সহিদুজ্জামান বাচ্চুর ছেলে। আহত রাজ সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকার মিজান উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ফেয়ার ক্লিনিকের সামনে দুই পক্ষের মধ্যে মারামারির একপর্যায়ে দুর্বৃত্তরা ঈশান ও রাজের ওপর হামলা চালায়। ছুরিকাঘাতে গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।ঈশানের অবস্থা অবনতি হলে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত রাজ বর্তমানে খুলনা মেডিক্যালে চিকিৎসাধীন।...
খুলনায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের কঠোর নজরদারি
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের কঠোর নজরদারি

একদিনে ১৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং অনিয়ম রোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নয়টি টিম বুধবার (২৬ নভেম্বর) পৃথক অভিযান পরিচালনা করেছে। এ সময় বাজারদর যাচাই, ক্রয় ভাউচার পরীক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।তদারকিকালে ব্যবসায়ীদের সতর্ক করে জানানো হয়—সরকারি মূল্যের বেশি দাম নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দিনব্যাপী এই অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন জেলায় মোট ১৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ফুলতলা উপজেলার বেলতলা বাজারে অভিযান চালিয়ে মনিবাবু ফুড-কে অবৈধভাবে পণ্য প্রস্তুতের অপরাধে ১০ হাজার টাকা জর...
খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিশেষ সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিশেষ সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিশেষ সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় নির্বাচনকে সামনে রেখে চরমপন্থী, অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক সিন্ডিকেটকে ধরতে এ ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।৫ আগস্টের পর দক্ষিণ–পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে চরমপন্থীরা। খুন-খারাবি বেড়ে যাওয়ার পাশাপাশি মাদক ব্যবসা এবং অবৈধ অস্ত্রের ব্যবহার ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সন্ধ্যার পর সাধারণ মানুষ আতঙ্কে বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছে।গত ১৫ মাসে খুলনা জেলা ও মহানগরে অন্তত ৯৪টি হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে, যার অর্ধেকের বেশি ঘটেছে মাদক সিন্ডিকেটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। এ অবস্থায় সরকার বিব্রত হয়ে উদ্যোগ নিয়েছে কঠোর ব্যবস্থা গ্রহণের।ইতোমধ্যে খুলনায় সেন...
কুড়িগ্রাম সীমান্তে চার বাংলাদেশি যুবতীকে বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে চার বাংলাদেশি যুবতীকে বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||২৬ নভেম্বর সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট চার যুবতীকে ভারতীয় বিএসএফ হস্তান্তর করে।ঢাকার বাড্ডা থানার নূতন বাজার এলাকায় একই বাসায় ভাড়া থেকে জীবিকার তাগিদে তিনজন বিউটি পার্লারে এবং একজন গার্মেন্টস কারখানায় কাজ করতেন চার যুবতী। উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তাদের পূর্বপরিচিত জান্নাত নামের এক নারী ভারতের পথে নিয়ে যায়—এমনই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।আখী আক্তার জানান, কাউকে কিছু না জানিয়ে ২২ নভেম্বর তারা জান্নাতের প্রলোভনে সিলেটের জাফলং সীমান্ত অতিক্রম করেন। সীমান্তের ওপারে তাদের জন্য আগে থেকেই একটি প্রাইভেটকার অপেক্ষায় ছিল। সেই গাড়িতে করে তারা ভারতের অসম রাজ্যের রাজধানী গুয়াহাটি পৌঁছালে ২৩ নভেম্বর সেখানকার পুলিশ তাদের আটক করে।তার ভাষায়, “উন্নত জীবন আর ভালো কাজের আশায় আমরা ভারতে পাড়ি জমিয়েছিলাম। পরে বুঝেছি, আমরা ভুল করেছি।”পরবর্তীতে ভারতীয় কর্...
কুড়িগ্রাম সদর হাসপাতাল এখনও ফ্যাসিস্ট দোসরদের নিয়ন্ত্রণে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

কুড়িগ্রাম সদর হাসপাতাল এখনও ফ্যাসিস্ট দোসরদের নিয়ন্ত্রণে

|| স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম) ||ফ্যাসিস্টের দোসর দুজন কর্মচারীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ, লাগামহীন অনিয়ম-দুর্নীতি, সিন্ডিকেট তৈরির ফলে ২৫০ শয্যা কুড়িগ্রাম সদর হাসপাতালে এখন নৈরাজ্য সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য সেবায় পদে পদে সাধারণ মানুষের ভোগান্তির এখন চরমে।ভুক্তভোগীদের অভিযাগে জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের সভাপতির ভাতিজা পরিচয় দানকারী হাসপাতালটির প্রধান সহকারী ইউনূস আলী প্রায় ২২ বছর এবং মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ প্রাপ্ত উচ্চমান সহকারী আক্তারুজ্জামান ১২ বছর ধরে একই কর্মস্থলে আছেন। বিগত ফ্যাসিস্ট আমল থেকে এখন পর্যন্ত তাদের দাপটে ডাক্তার নার্সসহ অন্যান্য কর্মচারী তাদের অন্যায়ের বিরুদ্ধাচরণ করলেই পরতে হয় নানা রকম রোষানলে। সেই সাথে হাসপাতালের অনৈতিক কর্মকাণ্ড ও অনিয়ম তাদের জন্য নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে।কুড়িগ্রাম সদরের ২৫০ শয্যা হাসপাতালটিতে প্রায় নার্সসহ ২০০ জন কর্মচারী রয়েছে। এদে...
ভুরুঙ্গামারীতে জমি দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে ফসল কেটে নিলো ভূমিদস্যুরা
অপরাধ, আইন ও আদালত, কৃষি, সর্বশেষ, সারাদেশ

ভুরুঙ্গামারীতে জমি দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে ফসল কেটে নিলো ভূমিদস্যুরা

|| আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে জমি দখলের উদ্দেশ্যে রাতের অন্ধকারে পাকা ধান কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটে গত ২২ নভেম্বর ভোর রাত ৪টার দিকে।ভুক্তভোগী পরিবার জানায় খামার বেলদহ গ্রামের মৃত সিতাব উদ্দিনের পুত্র মোঃ মজাহার আলীর স্ত্রী মোছাঃ জোবেদা বেগম ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৭ একর ৮ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। তবে একই গ্রামের লালপাড়া শেখের পুত্র মোঃ আফজাল হোসেন কবির, হাফিজুর রহমান টুরার পুত্র হারুন মিয়াসহ একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র ওই জমি নিজেদের দাবি করে দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল।জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধে আদালতে মামলা দায়ের করেন মজাহার আলী। মামলার পরও চার–পাঁচ মাস ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।অভিযোগ আছে, প্রায় এক ম...
খুলনার তেরখাদায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: নারীসহ দুই জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার তেরখাদায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: নারীসহ দুই জন গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার তেরখাদা থানায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে (২৫ নভেম্বর ২০২৫) মোকামপুর পুলিশ ক্যাম্পের একটি বিশেষ দল লস্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।গ্রেফতারকৃতরা হলেন: মোঃ নাজমুল মোল্যা (৫০) , মোসাঃ রহিমা বেগম (৫০)পুলিশ জানায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৯ নভেম্বর খালা রহিমা বেগম তাকে নিয়ে নানার বাড়িতে যান। সেখানে অবস্থানকালে খালার সহযোগিতায় নাজমুল মোল্যা ২০ ও ২১ নভেম্বর দুই দিন ধরে ভিকটিমকে ধর্ষণ করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।ঘটনার পর ২৪ নভেম্বর তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর অধীনে একটি মামলা রুজু করা হয়। মামলা হওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে।তেরখাদা থানা পুলিশ জানা...
মানিকগঞ্জে আবুল বয়াতির ভক্ত কর্তৃক তৌহিদী জনতার উপর আক্রমণ: ১০জন আহত
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে আবুল বয়াতির ভক্ত কর্তৃক তৌহিদী জনতার উপর আক্রমণ: ১০জন আহত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের বাউল গানের শিল্পী আবুল সরকার মহান আল্লাহর নামে কুরুচিপূর্ণ কথা বলার প্রতিবাদে আজ রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টার সময় মানিকগঞ্জের তৌহিদী জনতা সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল করে ও ডিসি মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করে। এ সময় হঠাৎ আবুল ভক্তরা জনতার উপর আকস্মিক আক্রমণ করে। এতে ১০ জন আহত হন।পরে পাল্টা ধাওয়া দিলে ভক্তরা বাঁচার জন্য পুকুরে ঝাঁপ দেয় এবং ৪ জন আহত হয়। ভক্তরা আরও শিল্পী নিয়ে আবুল সরকারের মুক্তির জন্য বিজয় মেলা মাঠে অবস্থান করছিলো।এক পর্যায়ে এলাকায় উত্তেজনা ছরিয়ে পরে, দ্রুত পুলিশ এসে নিয়ন্ত্রণ করে, এবং সবাইকে উদ্ধার করে চিকিৎসা জন্য হাসপাতালে পাঠান।গত ৪ নভেম্বর ঘিওর উপজেলা জাবরা খালা পাগলী মেলা গানের মধ্যে মহান আল্লাহর নামে কুরুচিপূর্ণ কথা বলে।এর প্রেক্ষিতে ঘিওর মসজিদের ইমাম তার নামে মামলা করেন, এ...