রবিবার, মার্চ ২২

অপরাধ, আইন ও আদালত

মানিকগঞ্জের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এ গভীর রাতে অগ্নিসংযোগ; ঘটিয়েছে কারা!
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এ গভীর রাতে অগ্নিসংযোগ; ঘটিয়েছে কারা!

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার মানড়া এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এ গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভটির নিচের একটি অংশ দগ্ধ হয়ে কালো হয়ে গেছে।রবিবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. কামাল হোসেন।পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়- রাতের অন্ধকারে একটি কালো রঙের প্রাইভেট কার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে আসা দুজন ব্যক্তি আগে থেকে জড়ো করা গাড়ির টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।ঘটনাস্থলের পাশে থাকা লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।সকাল ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, ধাতব নির...
ফুলতলায় ৯২ বোতল নিষিদ্ধ সিরাপ ও ১০ কেজি গাঁজাসহ ৩জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলতলায় ৯২ বোতল নিষিদ্ধ সিরাপ ও ১০ কেজি গাঁজাসহ ৩জন গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলার ফুলতলা থানা পুলিশ পৃথক অভিযানে নিষিদ্ধ লিকুইড ESKUF সিরাপ ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে।সোমবার (১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফুলতলা থানাধীন দামোদর এলাকায় রাস্তা চেকপোস্ট ডিউটির সময় ৯২ বোতল নিষিদ্ধ লিকুইড ESKUF সিরাপসহ মোঃ রবিউল ইসলাম ওরফে রুবেল (৪০)কে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানাধীন বসুপাড়া এতিমখানা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সকাল ৭টা ৪৫ মিনিটে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মোহাম্মদ নাঈম ওরফে ভুলু (৫০) এবং রুনা বেগম (৪৫)। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১০ কেজি গাঁজা।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নিজেদের পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। তারা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে সুযোগ বুঝে বিক্রির উদ্দেশ্যে ম...
তজুমদ্দিনে ডেকে নিয়ে রগ কেটে অটোরিকশা চালককে হত্যার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে ডেকে নিয়ে রগ কেটে অটোরিকশা চালককে হত্যার অভিযোগ

|| মীর সাইদুল হক মুরাদ | তজুমদ্দিন (ভোলা) ||ভোলার তজুমদ্দিন উপজেলায় পরকীয়া প্রেম ও পূর্ব বিরোধের জেরে রাস্তা থেকে ডেকে নিয়ে রাতভর নির্যাতনের পর পায়ের রগ কেটে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম সেলিম (৪৫)। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘোষেরহাওলা গ্রামের মৃত মনতাজ মিয়ার ছেলে। জীবিকা নির্বাহ করতেন অটোরিকশা চালিয়ে ও দিনমজুরের কাজ করে।সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে নিহতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।নিহতের স্ত্রী রেখা বেগম জানান, তার স্বামী আওয়ামী লীগ সমর্থক ছিলেন। দুই মাস আগে চুরির অপবাদ দিয়ে তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। গত শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় তিনি চট্টগ্রাম থেকে বাড়িতে ফেরেন। রাতেই বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় একদল লোক। রাতভর নির্যাতনের পর গুরুতর অবস্থায় বাড়ির নিকটস্থ একটি দোকানের সামনে ফেল...
ভ্রাম্যমাণ আদালতের অভিযান : অবৈধভাবে নদী থেকে মাটি কাটার দায়ে ৯ জনের কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান : অবৈধভাবে নদী থেকে মাটি কাটার দায়ে ৯ জনের কারাদণ্ড

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজারের পাশে আড়িয়াল খাঁ নদীর তীর ভাঙন ও পরিবেশের ক্ষতি করে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৯ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী আরও একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (১ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানার নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল এ অভিযান পরিচালনা করেন।সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল জানান, পরিবেশ রক্ষা ও নদীর তীর সংরক্ষণে এমন অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে।...
খুলনায় নিয়ন্ত্রণহীন ছয় সন্ত্রাসী বাহিনী: মাদক সিন্ডিকেটের আধিপত্যযুদ্ধে অর্ধশত খুন, আতঙ্কে নগরবাসী
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নিয়ন্ত্রণহীন ছয় সন্ত্রাসী বাহিনী: মাদক সিন্ডিকেটের আধিপত্যযুদ্ধে অর্ধশত খুন, আতঙ্কে নগরবাসী

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি গত ১৬ মাসে চরমভাবে অবনতি ঘটেছে। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, এলাকা দখল এবং প্রভাব বিস্তারের দ্বন্দ্বে ছয়টি সন্ত্রাসী বাহিনী প্রতিদিনই খুনোখুনিতে জড়াচ্ছে। পুলিশ–র‌্যাবের দুর্বল অভিযানের সুযোগে এই গ্রুপগুলো এতটাই প্রভাব বিস্তার করেছে যে শহরবাসী কার্যত জিম্মি হয়ে পড়েছে।খুনের সাম্প্রতিক ঢেউঃমাত্র নভেম্বর মাসেই খুলনায় সংঘটিত হয়েছে সাতটি হত্যা। আদালত চত্বরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায়ও খুনের মতো ভয়াবহ ঘটনা ঘটছে।১৬ নভেম্বর একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে হত্যা করা হয় নগরীর ৩১ নম্বর ওয়ার্ডে। রাতে করিমনগরের বাসায় ঢুকে গুলি ও জবাই করে হত্যা করা হয় আলাউদ্দিন মৃধাকে। ২৭ নভেম্বর ছুরিকাঘাতে নিহত হন যুবক ইশান।সর্বশেষ গতকাল আদালত চত্বরে আরও দুটি খুনের ঘটনা ঘটলো।নিহতরা হল- খুলনার নতুন বাজার এলাকার হাসিব ও নগরীর বাগমারা এলাকার ...
সিংগাইরে পৃথক অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিংগাইরে পৃথক অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (৩০ নভেম্বর) দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়।এর আগে শনিবার (২৯ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে চান্দহর ইউনিয়নের চক পালপাড়া এলাকার খেজুরতলা মোড় থেকে এক কেজি গাঁজাসহ পারুল (৫২) কে আটক করা হয়।এর প্রায় এক ঘণ্টা পর, রাত ১১টার দিকে ঋষিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত আরেক অভিযানে বাছিয়া খাতুন (৪০) নামে আরেক নারীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি উক্ত এলাকার হারুন মিয়ার স্ত্রী।সিংগাইর থানার অফিসার ইনচার্জ জে. ও. এম তৌফিক আজম গণমাধ্যমকে জানান, "মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই নারীকে মোট দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়ে...
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৫
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৫

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। রবিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সন্তোষ্পুর ইউনিয়নের হাইল্যাটারী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতরা হলেন—আলতাফ হোসেন (৫০), এরশাদ আলী (৩৫) ও কুলসুম বেগম (৫০)। আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ শতক জমি নিয়ে নুর মোহাম্মদ ও আলতাফ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে বিষয়টি কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। পরে দুপুরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে।ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্র...
আদালত চত্বরে গুলি, একজন নিহত–খুলনায় চাঞ্চল্য
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

আদালত চত্বরে গুলি, একজন নিহত–খুলনায় চাঞ্চল্য

||শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় আদালতে হাজিরা শেষে বের হওয়ার মুহূর্তে দুইজনকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে আদালত চত্বরে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। এতে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনায় আরেকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হাজিরা শেষ করে দুই ব্যক্তি আদালত ভবনের মূল ফটকের দিকে হাঁটছিলেন। এসময় সামনে থেকে এসে মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ দু’জন মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে ...
শান্তির নগরী খ্যাত খুলনা কেন অশান্ত ও আতঙ্কের নগরীতে পরিণত!!
অপরাধ, আইন ও আদালত, অভিমত, সর্বশেষ, সারাদেশ

শান্তির নগরী খ্যাত খুলনা কেন অশান্ত ও আতঙ্কের নগরীতে পরিণত!!

|| ডা. আনোয়ার সাদাত ||স্বাধীনতার পর আমাদের এলাকায় কোনো খুনের ইতিহাস পাওয়া যায় না। অথচ জুলাই-আগস্ট বিপ্লবের পর অপ্রত্যাশিতভাবে সে ইতিহাস ভেঙে বাড়ির পাশেই সম্প্রতি এক খুনের ঘটনা ঘটলো।যা খুলনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোন পর্যায়ে পৌছেছে, তার জ্বলন্ত উদাহরণ।এক সময়ের শান্তি ও শান্ত নগরী হিসেবে খ্যাত খুলনা আজ অশান্ত ও আতঙ্কের নগরীতে পরিণত হচ্ছে। যা নগরবাসীকে ভাবিয়ে তুলেছে।হত্যাকাণ্ড-হামলা যেন খুলনার নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।খবরে প্রকাশ, গত বছরের ৫ আগস্টের পর খুলনায় অর্ধশত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গুলি ও হামলার ঘটনা ঘটেছে শতাধিক। অনেক ঘটনায় পুলিশ অপরাধীদের গ্রেফতার করলেও থামছে না অপরাধমূলক কর্মকাণ্ড। হামলা, খুন এবং সন্ত্রাস আতঙ্কে খুলনার রাজনৈতিক মহলেও চলছে অস্থিরতা। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফলে নিরাপত্তাহীনতায় দিন কাটছে...
খুলনায় নিহত ঈশান হত্যায় এখনো কোন গ্রেপ্তার নেই
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নিহত ঈশান হত্যায় এখনো কোন গ্রেপ্তার নেই

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার মুজগুন্নী পেটকা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঈশানকে ধারালো ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা পরও মূল অভিযুক্ত জিসানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেয়ার ক্লিনিকের সামনে হামলার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ঈশান মারা যায়।খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, মুজগুন্নী উত্তরপাড়ার বাসিন্দা মুরাদের ছেলে জিসান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তার বাড়িতে অভিযান চালানো হলেও মোবাইল ফোন বন্ধ থাকায় অবস্থান নির্ণয় করা সম্ভব হচ্ছে না। নিহতের বাবা সহিদুজ্জামান বাচ্চু বাদী হয়ে রাতে থানায় হত্যা মামলা করেছেন।গতকাল শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে ঈশানের মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয় এবং আসরের নামাজের পর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। একই ঘটনায় আহত রাজ হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও এখনো কোনো তথ্য পুলিশকে জানায়নি।পুল...