সোমবার, মার্চ ২৩

অপরাধ, আইন ও আদালত

ডুমুরিয়ায় দুই সন্তানের জননীর আত্মহত্যা —এলাকায় শোকের ছায়া
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ডুমুরিয়ায় দুই সন্তানের জননীর আত্মহত্যা —এলাকায় শোকের ছায়া

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় দুই সন্তানের জননী শ্রীমতি বাছাড় (৩৭)–এর আত্মহত্যাকে ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোক। মা’কে হারিয়ে বাকরুদ্ধ বড় ছেলে সৈকত (১৮) ও ছোট সন্তান পিয়াস (৪)। স্বজনদের কান্নায় বাড়িতে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশ।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে নিজের শয়নকক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে জীবন দেন শ্রীমতি বাছাড়। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।পুলিশের প্রাথমিক ধারণা—তুচ্ছ পারিবারিক কলহ থেকে এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানান ডুমুরিয়া থানার ওসি মো. কামাল হোসেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার বিকালে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।শ্রীমতি বাছাড় ডুমুরিয়া উ...
“এক হাদীতে গুলি চললে লক্ষ হাদী দাঁড়াবে”—খুলনায় উত্তাল ছাত্রশিবির
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

“এক হাদীতে গুলি চললে লক্ষ হাদী দাঁড়াবে”—খুলনায় উত্তাল ছাত্রশিবির

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং দেশের গণ-অভ্যুত্থানের চেতনাকেই লক্ষ্য করে চালানো হামলা—এমন অভিযোগ তুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা। বক্তারা বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই এ ধরনের হামলা আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বানচালের একটি সুস্পষ্ট অপচেষ্টা।শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় নগরীর বাবরি চত্বরে ছাত্রশিবিরের আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকেই হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির জোর দাবি জানানো হয়। বক্তারা পরিষ্কারভাবে বলেন, জুলাই যোদ্ধারা জীবিত থাকতে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।সমাবেশে প্রধান অতিথি সাবেক মহানগর সভাপতি ও জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হত্যা–...
ওসমান হাদিকে গুলির ঘটনায় মানিকগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ওসমান হাদিকে গুলির ঘটনায় মানিকগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মানিকগঞ্জে ছাত্র-জনতা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে।শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শহরের রফিক চত্ত্বর থেকে শুরু করে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ প্রেসক্লাব এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।এ সময় বিক্ষোভকারীরা অবিলম্বে ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।তারা বলেন, মুক্তচিন্তা ও প্রতিবাদের অধিকারকে স্তব্ধ করার জন্যই এই হামলা চালানো হয়েছে। এই হামলা শুধু ওসমান হাদির ওপর নয়, বরং জনগণের কথা বলার স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ।নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন যে, যদি অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না হয়, তবে মানিকগঞ্জসহ সারাদেশে বিপ্লবী ছাত্র-জনতা আরও কঠোর আন্দোলন গ...
ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনায় বেরোবিতে বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনায় বেরোবিতে বিক্ষোভ

|| বেরোবি প্রতিনিধি ||ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় ক্যাম্পাসের মূল ফটক থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিজয় সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবু সাঈদ গেইটে এসে সমবেত হয়।সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন তারা।এসময় শিক্ষার্থীরা 'জ্বালো রে জ্বালো আগুন জ্বালো', 'হাদির ওপর হামলা কেন, জবাব চাই জবাব চাই', 'সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও', 'সন্ত্রাস রাজনীতি, একসাথে চলে না', 'হাদী ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়৷বেরোবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের শি...
ভূরুঙ্গামারীতে জমি নিয়ে রক্তক্ষয়ী হামলায় গুরুতর আহত ১, কাটা ধান লুট: আতঙ্কে ভুক্তভোগী পরিবার
অপরাধ, আইন ও আদালত, কৃষি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে রক্তক্ষয়ী হামলায় গুরুতর আহত ১, কাটা ধান লুট: আতঙ্কে ভুক্তভোগী পরিবার

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন গালাব উদ্দিন নামের এক ব্যক্তি। একই সঙ্গে আনোয়ার হোসেনের ক্ষেতে কাটা অবস্থায় রাখা পাকা ধান লুট করে নিয়ে গেছে স্থানীয় প্রভাবশালী আব্দুল মতিন–লাভলু গংয়ের ভূমিদস্যু চক্র। ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয়দের আশঙ্কা, যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে।ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মতিন (৪০), লাভলু মিয়া (৪৮), হারুণ (৫২) ও শাহ আলম (৫৬)-এর সঙ্গে আনোয়ার হোসেন ও তার ভাই গালাব উদ্দিনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এলাকায় প্রভাবশালী হওয়ায় মতিন–লাভলু গং বিভিন্ন সময়ে প্রতিপক্ষের জমি দখলের চেষ্টা করে আসছে বলে অভিযোগ রয়েছে।...
পানছড়ি সীমান্তে বিজিবি’র মতবিনিময় সভা ও সহয়তা প্রদান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়ি সীমান্তে বিজিবি’র মতবিনিময় সভা ও সহয়তা প্রদান

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকা গংগাধনছড়া, ঐশ্বনী কারবারী পাড়া এবং নাড়াইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (০৩ বিজিবি)'র নানান মুখি মানবিক সহয়তা প্রদান ও মতবিনিময় সভা করেছে।শুক্রবার ( ১২ ডিসেম্বর) সকালে লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম'র উপস্থিতিতে অসহায় পরিবারের মাঝে ৩ বান্ডিল ঢেউটিন, সেলাই কাজে অভিজ্ঞ অসহায় ৪ জন মহিলাকে সেলাই মেশিন ও অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান করেন।এসময় পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক এর সভাপতিত্বে ওয়াইনথং বিওপি এবং নাড়াইছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় হেডম্যান ও কারবারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় অধিনায়ক এলাকার আইন-শৃঙখলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান। সভায় উপস্থিত সকলেই এলাকার আই...
নিখোঁজ যুবককে পানছড়ি সীমান্ত থেকে উদ্ধার করল বিজিবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নিখোঁজ যুবককে পানছড়ি সীমান্ত থেকে উদ্ধার করল বিজিবি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||সকাল থেকে নিখোঁজ থাকা নিপুন দেওয়ান(২৮) নামে এক যুবককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (০৩ বিজিবি)। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা বাবুরা পাড়া থেকে তাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। নিপুন দেওয়ান খাগড়াছড়ি সদরের তেতুলতলার তরুণ আলো দেওয়ানের ছেলে।গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে লোগাং বিজিবি ক্যাম্পে নিখোঁজ নিপন দেওয়ানের আত্বীয়- স্বজন সহযোগীতা চাইলে ৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম-এর দিক নির্দেশনায় সুবেদার মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল দল বাবুড়া পাড়ার মাঠ এলাকা হতে তাকে উদ্ধার করে।ক্যাম্প কমান্ডার মোখলেছুর রহমান জানান, লোগাং সীমান্ত ক্যাম্পে সহযোগিতা চাইলে জোন হেড কোয়ার্টারে জানানো হয়। জোন অধিনায়ক মহোদয়ের দিক নির্দেশনায় বিশেষ টহল সীমান্ত এলাকায় কড়া নজর...
মানিকগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে ২নং আইনজীবী ভবনের সামনে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটিয়ে দ্রুত সটকে পড়ে দুর্বৃত্তরা। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয়রা জানান, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে মানিকগঞ্জ শহরের ২নং আইনজীবী ভবনের সামনে শহীদ রফিক সড়কে একটি ককটেল বিস্ফোরণ করা হয়।মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।...
খুলনায় ভাড়া বাসায় গৃহবধূ খুন, পলাতক ছেলেকে খুঁজছে পুলিশ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ভাড়া বাসায় গৃহবধূ খুন, পলাতক ছেলেকে খুঁজছে পুলিশ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর ট্যাংক রোডের একটি ভাড়া বাসা থেকে শিউলী বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১০ ডিসেম্বর (বুধবার) রাত পৌনে ১২টার দিকে বাহির থেকে তালাবদ্ধ ঘর ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই শিউলীর একমাত্র ছেলে রিয়াদকে পাওয়া যাচ্ছে না—যা হত্যাকাণ্ডকে ঘিরে রহস্য আরও গভীর করেছে।পুলিশ ও সিআইডির তদন্তদল রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করে। প্রাথমিক ধারণা অনুযায়ী, শিউলী বেগমকে মাথায় ‘পুতো’ (মশলা পেশার সরঞ্জাম) জাতীয় কোনো ভোঁতা বস্তু দিয়ে আঘাত করা হয়, পরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হতে পারে। তবে নিশ্চিতভাবে কিছু বলতে সময় লাগবে বলে জানায় তদন্ত সংস্থা।ওসি তদন্ত শাহাজাহান আহমেদ সাংবাদিকদের জানান, “ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ভেতরে বিছানায় শিউলীর মরদেহ পাওয়া গেছে। তার ছেলে রিয়াদকে পাওয়া যাচ্ছে না...
পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমানগর আনসার ক্যাম্প এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারি'র গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (০৩ বিজিবি)।বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ টহল পরিচালনা করে নায়েক সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেনের নেতৃত্বে প্রায় ১০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।বিজিবি সূত্র জানায়, জব্দকৃত কাঠসমূহ পানছড়ি বন বিভাগের কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।...