সোমবার, মার্চ ২৩

অপরাধ, আইন ও আদালত

বেলকুচিতে ডেভিল হান্টে আ’লীগের তিন নেতা গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ডেভিল হান্টে আ’লীগের তিন নেতা গ্রেফতার

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’ এর আওতায় গত ২৪ ঘণ্টায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলরসহ তিনজনকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, বেলকুচি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বদর উদ্দিন মণ্ডল (৫৬), ইউপি সদস্য লাল মিয়া (৫০), ও উপজেলার দৌলতপুর গ্রামের উসমান শেখের ছেলে হাসমত শেখ (৫০)।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা এক বা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জহুরুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’ এর আওতায়...
মোহনপুরে পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবক হত্যার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মোহনপুরে পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবক হত্যার অভিযোগ

|| অপু দাস | জেলা প্রতিনিধি, রাজশাহী ||রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননের কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে ভেকু মেশিনের নিচে ফেলে জুবায়ের (২৫) নামের এক যুবককে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামের একটি বিলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই গ্রামের রফিজের ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় পালশা গ্রামের আব্দুল মজিদ ওরফে মঞ্জিলের ছেলে আনিসুজ্জামান রহমান বকুল, মুনতাজ হাজির ছেলে রুহুল এবং রুবেলের নেতৃত্বে ভেকু মেশিন দিয়ে পুকুর খননের কাজ চলছিল। এ সময় কৃষিজমি রক্ষার দাবিতে স্থানীয় কয়েকজন ব্যক্তি কাজে বাধা দেন। উত্তেজনার একপর্যায়ে অভিযুক্তরা ভেকু চালককে উদ্দেশ করে ‘ওদের পিষে দে’ বলে চিৎকার করেন বলে অভিযোগ ওঠে। এরই মধ্যে ভেকুর নিচে পড়ে গুরুতর আহত হন জুবায়ের।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোহনপুর...
মানিকগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আ. লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আ. লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলায় চলমান ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১৭ ডিসেম্বর) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শিবালয় থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অপরাধ দমনের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য আব্দুল সালাম (৪০), উলাইল ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম (৪৬) এবং আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পার্থ চন্দ্র শীল (৩৫)।এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. মনির হোসেন গণমাধ্যমকে জানান, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অপারেশনের অংশ ...
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।আজ সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে।ঘটনার পরপরই বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ বিস্ফোরণের কারণে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দেয় এবং কিছু সময়ের জন্য ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের ফটকের সামনে ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশ থেকে একাধিক বিকট শব্দ শোনা যায়।প্রত্যক্ষদর্শী কয়েকজন রিকশাচালক ও পথচারী জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বেউথাগামী একটি সিএনজি অটোরিকশা থেকে ককটেল নিক...
সীমান্ত নজরদারীর পাশাপাশি পানছড়িতে ৩ বিজিবির জনকল্যাণমূলক কাজ চলমান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সীমান্ত নজরদারীর পাশাপাশি পানছড়িতে ৩ বিজিবির জনকল্যাণমূলক কাজ চলমান

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য এলাকার সীমান্ত নিরাপত্তা জোরদারকরণসহ শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ৩ বিজিবি লোগাং জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।১৩ ডিসেম্বর শনিবার থেকে পার্বত্য এলাকার সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইসাথে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় ১৫ ডিসেম্বর সোমবার চেঙ্গী ইউনিয়নের চন্দ্র কারবারী পাড়া ও লোগাং ইউনিয়নের অংজ মগপাড়ায় বিশুদ্ধ পানীয় জলের সুবিধার্থে নলকূপ স্থাপন, উযেয়া বৌদ্ধ বিহারের ছাউনির জন্য টিন প্রদান, লোগাং বাজার মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজনের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।এসময় স্থানীয় হেডম্যান, কারবারী ও সাধারণ জনগণের অংশগ্রহণে মতবিনিময় সভায় লোগাং জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, শান্তি-সম্প্রীতি ব...
খুলনার পূর্ব রূপসায় গুলিতে যুবক নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার পূর্ব রূপসায় গুলিতে যুবক নিহত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে সাগর শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্ব পাশে জাপুসা এলাকার চৌরাস্তার কাছে সিএনজি স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।নিহত সাগর শেখ গ্রীন বাংলা আবাসিক এলাকার বাসিন্দা। তিনি গ্রীন বাংলা আবাসিকের পেছনে বসবাসকারী ফয়েক শেখের ছেলে। পেশায় তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর শেখ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক তার গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি তার মাথায় এবং আরেকটি হাঁটুতে লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।রূপসা থানার এএসআই গৌতম জানান, গোলাগুলির শব্দ ...
নাগেশ্বরীতে ইউএনও’র নিষেধ উপেক্ষা করে ফসলি জমিতে মাটি কাটছে দুলু চক্র ‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ইউএনও’র নিষেধ উপেক্ষা করে ফসলি জমিতে মাটি কাটছে দুলু চক্র ‎

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নাগেশ্বরী পৌরসভার ৩নং ওয়ার্ডের মধুরহাইল্লা (ধনিটারী) মহল্লার পতিত আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ কমিশনারের ছোট ভাই আব্দুল হাকিমের দুই ফসলি জমিতে ভাড়াটে ভেকু মালিক দুলু মিয়া 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন' অমান্য করে মাটি কাটার বিরুদ্ধে স্থানীয়রা ইউএনওকে অভিযোগ করেন।অভিযোগের ভিত্তিতে ১১ ডিসেম্বর দুপুর ১২টায় নাগেশ্বরী পৌর তহশিলদার রাজন সাহেব বিধি মোতাবেক ভেকু বন্ধ করেন। কিন্তু ভেকু মালিক দুলু মিয়া রাজনৈতিক ক্ষমতার দাপটে পুনরায় ভেকু দিয়ে মাটি কাটছেন। এতে উর্বরতা হারাচ্ছে ফসলী জমি এবং বটতলা রুয়ারপাড় থেকে মধুরহাইল্লা এলজিইডির নতুন পাকা রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।স্থানীয়রা বলছেন, ভাড়াটে ভেকু মালিক দুলু মিয়া নাগেশ্বরী উপজেলা প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে অবাধে ফসলী জমির মাটি কাটছেন।‎‎নাগেশ্বরী পৌরসভার প্রান্তিক চাষিরা ...
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত: মালিক আটক
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত: মালিক আটক

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর সময় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে মোটরসাইকেলের মালিক সন্দেহে আব্দুল হান্নান (৪০) নামের এক ব্যক্তিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।রবিবার (১৪ ডিসেম্বর) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘আব্দুল হান্নানকে আটক করে র‍্যাব-২ আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, র‍্যাব শুধু আব্দুল হান্নানকে দিয়েছে, তবে মোটরসাইকেল এখনো উদ্ধার হয়নি।এর আগে সকালে র‌্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। এর মালিক সন্দেহে আটক হান্না...
হাদী’র হামলাকারী শনাক্তে পানছড়িতে বিজিবির অতিরিক্ত চেকপোস্ট স্থাপন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

হাদী’র হামলাকারী শনাক্তে পানছড়িতে বিজিবির অতিরিক্ত চেকপোস্ট স্থাপন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||দেশব্যাপী সৃষ্ট সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি জেলার পানছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) গোয়েন্দা নজরদারি, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করেছে।বিজিবি সূত্র জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, ক্রসিং ও রিক্রসিংয়ের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ তিনটি স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।এসব চেকপোস্টে নিয়মিত ব্যক্তি ও যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অবৈধ তৎপরতা প্রতিরোধ করা সম্ভব হয়।এছাড়াও সাম্প্রতিক সময়ে সংঘটিত ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত হামলাকারী ও সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে। এ লক্ষ্যে বিভিন্...
খুলনার পাইকগাছায় বিধবাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগে দেবর গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার পাইকগাছায় বিধবাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগে দেবর গ্রেফতার

||শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর এলাকায় শনিবার (১৩ ডিসেম্বর) সকালে এক বিধবার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত দেবর মহিদুল গাজীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।স্থানীয়দের অভিযোগ, মৃত এনামুল গাজীর দ্বিতীয় স্ত্রী রাশিদা বেগম স্বামীর মৃত্যুর পর দুই সন্তান নিয়ে বসবাস করতেন। দেবর মহিদুল গাজী দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এলাকাবাসীর দাবি, মহিদুল মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।এদিকে নিহতের ভাসুর রবিউল গাজী জানান, ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় লিচু গাছে নড়াচড়া লক্ষ্য করলেও সেটিকে বিড়ালের উপস্থিতি মনে করে গুরুত্ব দেননি। পরে সকালে পর...