সোমবার, মার্চ ২৩

অপরাধ, আইন ও আদালত

তজুমদ্দিনের চাচড়ায় দোকানে হামলা চালিয়ে পিতা-পুত্রকে জখম; হাসপাতালে ভর্তি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনের চাচড়ায় দোকানে হামলা চালিয়ে পিতা-পুত্রকে জখম; হাসপাতালে ভর্তি

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের আনন্দ বাজারের একটি দোকানে হামলা, লুটপাট ও মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোকান মালিকসহ অন্তত ৫ জন আহত হয়েছেন আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা প্রায় ৭টার দিকে চাচড়া ইউনিয়নের আনন্দ বাজারে এ ঘটনা ঘটে।স্থানীয়দের অভিযোগ, একই এলাকার ইয়াসিনের ছেলে মান্না, নুরনবীর ছেলে তুহিন, মোতাহারের ছেলে শরীফ, শাহীন, আকবরসহ ১৫-২০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে দোকানে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দোকান মালিক তাজউদ্দিন বাহার ও তার পিতা জয়নাল শিকদারকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। এ সময় দোকান থেকে নগদ প্রায় ৩২ হাজার টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। স...
ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যার পর তার লাশ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে মানিকগঞ্জ জেলা শহরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীপু চন্দ্র দাসকে পূর্বপরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার প্রকৃত ঘটনা আড়াল করতে পরে তার মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে তারা দাবি করেন।বক্তারা বলেন, এ ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।সমাবেশে আরও বলা হয়, বর্তমানে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্...
খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দুই হাতের কব্জি কেটে দিল দুর্বৃত্তরা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দুই হাতের কব্জি কেটে দিল দুর্বৃত্তরা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার আলী মোল্লা (৪০) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বটিয়াঘাটা থানাধীন দারোগাভিটা এলাকার আলীনগর বিলের মধ্যে এ মর্মান্তিক ঘটনা ঘটে।আহত আক্তার আলী মোল্লা নগরীর সোনাডাঙ্গা থানার দিন আরামবাগ/গল্লামারি এলাকার বাসিন্দা এবং চাঁদ আলী মোল্লার ছেলে। তিনি বড় বাজার এলাকার একটি হোটেলে কর্মরত আছেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আক্তার আলী মোল্লা জানান, সকালে বাড়িতে অবস্থানকালে তার ভাগ্নে শাহেদের পরিচিত কয়েকজন তাকে ডেকে নেয়। পরে মোটরসাইকেলে করে বটিয়াঘাটা থানার দারোগাভিটা এলাকার একটি বিলের মধ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই আরও ৪ জন সন্ত্রাসী অবস্থান করছিল। কিছু বুঝে ওঠার আগেই ৪-৫ জন মিলে তাকে লাথি মেরে মাটিতে ফেলে দুই হাত-পা চেপে ধরে ধা...
ভূরুঙ্গামারীতে পুলিশের ওপেন হাউজ ডে পালিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে পুলিশের ওপেন হাউজ ডে পালিত

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||পুলিশ ও জনসাধারণের মধ্যে পারস্পরিক আস্থা সুদৃঢ় করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গিবাদ, সন্ত্রাস, যৌতুক, ইভটিজিং, কিশোর গ্যাং, সাইবার বুলিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টা থেকে ভূরুঙ্গামারী থানার আয়োজনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূরুঙ্গামারী থানার এসআই মিতু এবং সার্বিক সহযোগিতায় ছিলেন এসআই রহিম।ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী পিপিএম অনুপস্থিত থাকা...
বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। সভায় বক্তব্য রাখেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফফিয়া সাবেরীন, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ।এছাড়াও উপস্থিত ছিলেন মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামচুল আলম...
খুলনায় প্রকাশ্য দিবালোকে এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলি, অবস্থা আশঙ্কাজনক
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় প্রকাশ্য দিবালোকে এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন 'শ্রমিক শক্তি'র বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জনাকীর্ণ সোনাডাঙ্গা সার্জিক্যাল ক্লিনিকের আশপাশে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বেলা পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তরা মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে তার কানে গুলি লেগেছে বলে মনে হলেও আঘাতের গভীরতা বুঝতে মাথার সিটি স্ক্যান করানোর জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়েছে।মোতালেব শিকদার সো...
যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রবিবার (২১ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। আজ সোমবার (২২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।পোস্টে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে বিএনপির ভারপ্রাপ...
রাজশাহীর দুর্গাপুরে অবৈধ অ্যালকোহলসহ এক মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীর দুর্গাপুরে অবৈধ অ্যালকোহলসহ এক মাদক কারবারি গ্রেফতার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধ ও প্রাণনাশক অ্যালকোহলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর সিপিএসসি ইউনিট।র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সন্ত্রাস, মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।রবিবার (২১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে দুর্গাপুর থানাধীন মধ্যপাড়া এলাকায় কানপাড়া পাকা রাস্তার পূর্ব পাশে, একটি আমবাগানের শেষ প্রান্তে ও ইটখামার সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে মোঃ আমিনুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ক্ষিদ্রখলসি গ্রামের বাসিন্দা।অভিযানকালে তার হেফাজত থেকে ১১৩ বোতল অবৈধ অ্যালকোহল, একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড জব্দ ...
ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ নজরুল ইসলাম (৫৮)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার ০৩ নং তিলাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (২য়) পদে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টায় সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজরুল ইসলাম দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আঃ গফুর খন্দকার এবং মাতা মৃত জোহরা বেগম।ভূরুঙ্গামারী থানা সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারের পর তাকে থানা হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এ বিষয়ে ভূরু...
শলুয়া বাজারে মিলন হত্যায় গ্রেপ্তার নেই, আহত দেবাশীষের অবস্থা সঙ্কটাপন্ন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শলুয়া বাজারে মিলন হত্যায় গ্রেপ্তার নেই, আহত দেবাশীষের অবস্থা সঙ্কটাপন্ন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||তদন্তে আধিপত্য ও জমি বিরোধের যোগসূত্রখুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারে এমদাদুল হক মিলন হত্যাকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ আধিপত্য বিস্তার, জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে।গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শলুয়া বাজারে বসে চা খাচ্ছিলেন এমদাদুল হক মিলন। এ সময় দুটি মোটরসাইকেলযোগে চারজন অস্ত্রধারী সন্ত্রাসী বাজারে প্রবেশ করে প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে মিলনের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে স্থানীয় পশু চিকিৎসক দেবাশীষ বিশ্বাস আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জা...