সোমবার, মার্চ ২৩

অপরাধ, আইন ও আদালত

বদলগাছীতে মাদকবিরোধী অভিযানে নেশাজাত পণ্যসহ গ্রেফতার ৫
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে মাদকবিরোধী অভিযানে নেশাজাত পণ্যসহ গ্রেফতার ৫

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ সংবাদদাতা ||নওগাঁ জেলার বদলগাছি থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিচ ট্যাপেন্টাডলসহ ০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ২৬-১২-২৫ তারিখে জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ-এর একটা টীম রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, নওগাঁ জেলার বদলগাছি থানাধীন হাশিমপুর গ্রামে লিটনের বাড়ির সামনে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট কতিপয় ছেলেদের মাধ্যমে বিক্রয়ের জন্য অবস্থান করছে।উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ-এর একটা টীম ঘটনাস্থলে গিয়ে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ব্যাবসায়ী আসামি ১। লিটন মন্ডল (৪২) পিতা জিন্না মন্ডল সাং হাসিম পুর থানা বদলগাছি জেলা নওগাঁ-এর হেফাজত হতে ২০০ পিচ ট্যাপেন্...
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ আটক ১
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ আটক ১

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৩ বিজিবি লোগাং জোনের অভিযানে একজন চোরাকারবারিসহ ১১টি ভারতীয় গরু আটক করা হয়েছে।শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ৩ বিজিবির লোগাং বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবুল হাসানের নেতৃত্বে একটি টহল দল পানছড়ির হাতিমারা (সেগুন বাগান) এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ওয়াকিটকি সেটসহ একজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করে।আটক ব্যক্তির নাম রন্তু চাকমা (৩৮)। তিনি পানছড়ি উপজেলার সীমান্তবর্তী শিবচরণ কার্বারী পাড়ার লিফ চরণ চাকমার ছেলে।বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ৩ বিজিবি লোগাং জোন অধিনায়কের নির্দেশনায় নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বড় ধরনের চোরাচালান চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। একইদিন দুপুরে আটক চোরাকারবারি ও জব্...
অবশেষে পুলিশ দখলমুক্ত করলো নওগাঁর জনগুরুত্বপূর্ণ জেলখানা সড়ক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অবশেষে পুলিশ দখলমুক্ত করলো নওগাঁর জনগুরুত্বপূর্ণ জেলখানা সড়ক

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ সংবাদদাতা ||নওগাঁ শহরের জনগুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক মহাসড়ক হচ্ছে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে জেলখানা সড়কটি। এই সড়কটির দুই পাশে রয়েছে সরকারি শিশু এতিমখানা, আঞ্চলিক পাসপোর্ট অফিস, দুদক অফিস ও জেলখানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও অসংখ্য কারখানা। এছাড়া নওগাঁ শহর থেকে বদলগাছী উপজেলা হয়ে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে যাতায়াতের একমাত্র আন্ত: আঞ্চলিক প্রধান সড়ক এটি। এক সময় এই সড়কটি অনেক সরু ও খারাপ ছিলো। সব সময় যানজট লেগেই থাকতো।নওগাঁবাসীকে যানজট মুক্ত আধুনিক সড়ক ব্যবস্থার সুবিধায় যুক্ত করতে সরকার এই জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কটি প্রশস্তকরণের মাধ্যমে আধুনিকায়ন করে। কিন্তু দুই পাশে বাস, ট্রাক, রোলারসহ বিভিন্ন যানবাহন মেরামতের কারখানা থাকায় সড়ক প্রশস্তকরণের পরও কতিপয় ব্যক্তিরা পুরো সড়কটি অবৈধ ভাবে যানবাহন রাখার গ্যারেজ হিসেবে ব্যবহার করে আসতো। বিশেষ করে সড়কের উভয়...
খুলনায় কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন করা যুবকের ঢাকায় মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন করা যুবকের ঢাকায় মৃত্যু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার বটিয়াঘাটা উপজেলায় সন্ত্রাসীদের নৃশংস হামলায় দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত আক্তার আলী মোল্লা (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।পারিবারিক সূত্র জানায়, আক্তারের মৃত্যুর খবর প্রথমে ফোনে জানান তার বোনের জামাই আসাদুল। বর্তমানে নিহতের স্ত্রী লতা ঢাকায় অবস্থান করছেন। আক্তার একমাত্র কন্যা সন্তানের জনক। তার বড় মেয়ে জুই চলতি বছর এসএসসি পরীক্ষার্থী।এ বিষয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমানকে বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, 'আক্তারের মৃত্যুর বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে থানায় জানানো হয়নি। তবে হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্...
খুলনায় মা’কে হত্যা: ফেনী থেকে ছেলে গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় মা’কে হত্যা: ফেনী থেকে ছেলে গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর ট্যাংক রোডের নিজ বাসায় প্রবাসী নারী শিউলী বেগমকে হত্যার ঘটনায় তার ছেলে রিয়াদ খানকে (১৯) গ্রেপ্তার করেছে ব্যাব। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ফেনীর সদর থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় রিয়াদের কাছ থেকে নগদ দুই লাখ টাকা, মোবাইল ফোন এবং এয়ারপড জব্দ করা হয়েছে।ব্যাব-৬ থেকে রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এজাহার বিশ্লেষণে জানা গেছে, রিয়াদ খান এবং নিহত শিউলী বেগমের মধ্যে মা-ছেলের সম্পর্ক ছিল। শিউলী বেগম সৌদি আরব প্রবাসী ছিলেন এবং গত ২৭ অক্টোবর দুই মাসের ছুটিতে দেশে আসেন।ব্যাব জানায়, গত ১৩ ডিসেম্বর অজ্ঞাত কারণে রিয়াদ খান তার মা শিউলী বেগমকে হত্যা করে আত্মগোপনে যান। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. রায়হান গাজী খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহ...
পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি এলাকায় বিশেষ টহল পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী ভারতীয় মালামাল আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নায়েব সুবেদার মোঃ তুষার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এ অভিযানে কানুনগো পাড়া এলাকায় হতে ভারতীয় কম্ফোর্ট, পন্ডস পাউডার, বিভিন্ন আন্ডার গার্মেন্টস ও শর্ট গেঞ্জি সহ বিভিন্ন অবৈধ চোরাচালানের মালামাল উদ্ধার করে।বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামালগুলো আইনানুগ প্রক্রিয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) নিয়মিত ভাবে টহল ও অভিযান চালিয়ে যাচ্ছে।...
রাজশাহীর দুর্গাপুরে ফসলি জমিতে অবাধে পুকুর খনন, ক্ষতিগ্রস্ত কৃষি ও জনপথ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীর দুর্গাপুরে ফসলি জমিতে অবাধে পুকুর খনন, ক্ষতিগ্রস্ত কৃষি ও জনপথ

|| জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। উপজেলার ২ নম্বর কিসমত গনকৈড় ইউনিয়নের ধামইন গ্রামের একটি বিলে দীর্ঘদিন ধরে পুকুর খননের কাজ চলায় আবাদি জমি নষ্ট হচ্ছে এবং পরিবেশ ও কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ছে।স্থানীয়রা জানান, পুকুর খননের মাটি ট্রাক ও অন্যান্য যানবাহনে পরিবহনের সময় সড়কের ওপর মাটি পড়ে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে চলাচলে ভোগান্তি বাড়ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়েছে।অভিযোগ রয়েছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করা হলেও দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে খননকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে মনে করছেন এলাকাবাসী। এ অবস্থায় প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।পুকুর খননকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে হাতাহাতি ও মারামারির...
রায়পুরায় আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তাকে মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে চেয়ারম্যান মঞ্জুর এলাহীকে আটক করে। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তাকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, মঞ্জুর এলাহীর বিরুদ্ধে এক বা একাধিক মামলার অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মামলার বিস্তারিত কিংবা অভিযোগের ধরন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।এ ঘটনায় ...
প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন জুবায়ের রহমান চৌধুরী
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন জুবায়ের রহমান চৌধুরী

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি।বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর আদেশক্রমে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-কে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ নিয়োগ শপথ গ্রহণের পর থেকে কার্যকর হবে।উল্লেখ্য, জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্...
মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হাতে যুবক খুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হাতে যুবক খুন

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হাতে সিয়াম (২০) নামে এক যুবক খুনের ঘটনা ঘটেছে। তাদের হাতে আবদুল আল মাহমুদ নামে আরও এক যুবক আহত হয়।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে সুবিদখালী সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন এবং আহত আবদুল আল মাহমুদকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল হাসপাতালে নেওয়া হয়।নিহত যুবক পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের মো. জুয়েল তালুকদারের ছেলে এবং আহত যুবক মির্জাগঞ্জের বাদল হাওলাদারের ছেলে। সম্পর্কে তারা দুজন খালাতো ভাই।পুলিশ জানান, দুর্বৃত্তদের হাতে নিহত যুবক মির্জাগঞ্জে খালুর বাড়ীতে বেড়াতে আসে। ঘটনার দিন বিকালে নিহত যুবক ও তার খালাতো ভাই সুবিদখালী সরকারি কলেজ এলাকায় ঘুরতে আসে। তখন দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে। এ ঘট...