দুই ভাইকে পিটিয়ে হত্যা : চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামান তপন ও মেম্বার অজিত কুমার সরকারকে গ্রেপ্তারে সহায়তা করতে পুরস্কার ঘোষণা করেছে জেলা প্রশাসন।গতকাল শুক্রবার রাতে মধুখালীর ঘটনা পরবর্তী সামগ্রিক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এ ঘোষণা দেন।জেলা প্রশাসক বলেন, ‘চেয়ারম্যান আসাদুজ্জামান তপন একজন হ্যাভিচ্যুয়াল অফেন্ডার (স্বভাবগত অপরাধী)। তিনি আত্মগোপনে যাওয়ার আগে মোবাইল ফোন রেখে গেছেন। এর আগে আমরা মাগুরায় তার অবস্থান শনাক্ত করি। কিন্তু অভিযান চালানোর আগে তিনি যশোরে পালিয়ে যান।’কামরুল আহসান তালুকদার বলেন, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপনকে এর আগে দুইবার বরখাস্ত করা হয়েছিল। একবার ইউএনওর ওপরে হামলার ঘটনায় এবং আরেকবার টিসিবির কার্ড দুর্নীতির কারণে। দুইবারই উচ্চ আদালতে আপিল করে...
