মঙ্গলবার, মার্চ ১৭

অপরাধ, আইন ও আদালত

মুক্তি পেলেন খালেদা জিয়া
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজনীতি

মুক্তি পেলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।রাষ্ট্রপতির কার্যালয়ের উপ-প্রেস সচিব মুহা. শিপলু জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এবং ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন।এর আগে, তিন বাহিনীর প্রধানগণের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজে...
দেয়াল টপকে পালালেন ডিবির হারুন
অপরাধ, আইন ও আদালত, রাজধানী

দেয়াল টপকে পালালেন ডিবির হারুন

ঢাকা মহানগর পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ। তার আগে তিনি পুলিশ সদর দফতরের দেয়াল টপকে পালিয়ে যান।গতকাল সোমবার (৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।পুলিশ সদর দফতরের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন। কিন্তু হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। শেষে দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দফতর থেকে পালানোর চেষ্টা করেন। তিনি পুলিশ সদর দফতরের পূর্ব পাশে থাকা সিটি করপোরেশনের সীমানা দেয়াল টপকে সেদিকে চলে যান। পরে তিনি নরমাল পোশাক পরে জনসাধারণের বেশে এখান থেকে বেরিয়ে যান।আরেকটি সূত্র জানিয়েছে...
ভাটারা থানা পুড়ে ছাই
অপরাধ, আইন ও আদালত, রাজধানী

ভাটারা থানা পুড়ে ছাই

রাজধানীর ভাটরা থানায় হামলা হয়েছে। থানার ভেতরের জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে গেছে। এখনো বের হচ্ছে ধোঁয়া। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে এসব চিত্র দেখতে সেখানে শত শত মানুষের ভিড় দেখা গেছে।এখনো থানার ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ভিতরে ও বাহিরে পড়ে থাকতে দেখা গেছে ভুসিভূত গাড়ি। আবার থানার ভেতরে ঢুকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। অনেকে পুড়ে যাওয়া গাড়িগুলো থেকে যন্ত্রপাতি খুলে নিয়ে যাচ্ছে।...
কারফিউ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা: ডিএমপি কমিশনার
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

কারফিউ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা: ডিএমপি কমিশনার

পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। এছাড়া সারাদেশে জারি করা কারফিউ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, কারফিউর সময় অপ্রয়োজনে কেউ যেন ঘর থেকে বের না হন। যারা বের হবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।রোববার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।হাবিবুর রহমান বলেছেন, ‘ঢাকা মহানগর পুলিশ এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্য ও সহনশীলতা ও সংবেদনশীলতার পরিচয় দিয়েছে। আমাদের ব্যবস্থা কোন আন্দোলনকারী ছাত্রের বিরুদ্ধে নয়। আমাদের ব্যবস্থা গ্রহণ নাশকতাকারীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, অগ্নিসংযোগকারী ও পুলিশ হত্যাকারীর বিরুদ্ধে। তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হবে।’ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা ...
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ১৩ পুলিশ নিহত
অপরাধ, আইন ও আদালত, সারাদেশ

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ১৩ পুলিশ নিহত

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় দুর্বৃত্তরা হামলায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।রোববার (৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ঢাকাসহ ৪ জেলায় কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সারাদেশ

ঢাকাসহ ৪ জেলায় কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত

রোববার (৪ আগস্ট) থেকে কারফিউ শিথিলের সময় আরও বাড়ানো হয়েছে। রোববার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।অন্য জেলায় জেলা প্রশাসকরা (ডিসি) কারফিউ শিথিল বা বলবৎ করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।এর আগে, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।এসয় তিনি বলেন, জামায়াতে ইসলামী ও বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যে কারণে ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যান। কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দা...
আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, শিক্ষাঙ্গন

আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত

কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- রংপুর মহানগর পুলিশের এএসআই আমীর হোসেন ও কনস্টেবল সুজন। তাদের বিরুদ্ধে অপেশাদার আচরণের প্রমাণ পেয়েছে মহানগর পুলিশ হেডকোয়ার্টার।রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান জানান- দায়িত্বে অবহেলা, শৃঙ্খলা পরিপন্থি কাজ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে কাজ করায় তাদের বরখাস্ত করা হয়েছে। আবু সাঈদ হত্যার ঘটনায় অতিরিক্ত কমিশনার সায়ফুজ্জামান ফারুকীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছিল। তাদের দেওয়া অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে সেদিনের সহিংসতার ঘট...
ডিবি থেকে ছাড়া পেলেন ছয় সমন্বয়ক
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, শিক্ষাঙ্গন

ডিবি থেকে ছাড়া পেলেন ছয় সমন্বয়ক

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে হেফাজত থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।এর আগে সমন্বয়কদের সঙ্গে তাদের অভিভাবকরা দেখা করতে যান। পরে কয়েকটি গাড়িতে করে পরিবারের সদস্যদের সাথে সমন্বয়কদের পাঠিয়ে দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম।তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৬ টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয়। দুপুর দেড়টার দিকে ডিবির গাড়িতে বাসায় দিয়ে আসে।...
সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার : প্রধান বিচারপতি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার : প্রধান বিচারপতি

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার।বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে বিএনপির ৬ আইনজীবীর আদালত অবমাননার শুনানিতে এমন কথা বলেন প্রধান বিচারপতি।তিনি বলেন, সোশ্যাল মিডিয়া এখন এমন একটা অবস্থায় দাঁড়াইছে যে এটা নিয়ে নিয়ে কিছু বললে ‘রাইট টু ফ্রিডম’ নিয়ে প্রশ্ন তোলে।বিএনপির আইনজীবীরা মিডিয়ায় তাদের বক্তব্য বিকৃতির অভিযোগ আনলে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন মিডিয়া বা গণমাধ্যমের কোনো দোষ নেই। মিডিয়া কি দেবে না দেবে সেটা তাদের বিষয়।...
ডিবির হারুনকে বদলি
অপরাধ, আইন ও আদালত

ডিবির হারুনকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদকে গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন)–এর দায়িত্ব দেওয়া হয়েছে।বুধবার (৩১ জুলাই) ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির তথ্য জানানো হয়েছে।হারুন অর রশীদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার মহাঃ আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন।ওই আদেশেই ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খঃ মহিদউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে।...