বেলকুচিতে গ্রামবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ি গ্রামবাসীর উপর সন্ত্রাসী হামলা ও ডাকাতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ি বাজারে কয়েক শতাধিক গ্রামবাসীর উপস্থিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমল থেকে পাশ্ববর্তী সদর উপজেলার সারটিয়া গ্রামের শফিকুল, জুয়েল, আমিরুল, কায়েস, কালামসহ আরো কয়েকজন দুষ্কৃতিকারী ব্যক্তি সন্ত্রাসী কায়দায় রান্ধুনীবাড়ি গ্রামবাসীর উপর বিভিন্ন সময় জুলুম, অত্যাচার, নির্যাতন ও ক্ষমতা অপব্যবহার করে হাট বাজারে চাঁদাবাজি করে আসছিল। সেই সময় তাদের ভয়ে কেউ কথা বলতে সাহস পেতো না।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরেও থেমে থাকেনি তাদের ওই সব অবৈধ কর্মকাণ্ড। তারা আগের মতই আধিপত্য ব...










