শুক্রবার, মার্চ ২০

Blog

এইচএসসির কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা শিক্ষা বোর্ড
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এইচএসসির কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা শিক্ষা বোর্ড

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর আওতাধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের তালিকায় প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী নতুন ১৩টি পরীক্ষা কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, ১৪টি কেন্দ্রের আবেদন বাতিল করেছে বোর্ড কর্তৃপক্ষ।ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।প্রকাশিত কেন্দ্র তালিকার বিষয়ে কোনো প্রতিষ্ঠানের আপত্তি থাকলে তা লিখিতভাবে বোর্ডকে জানানোর সুযোগ দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:কেন্দ্র সংক্রান্ত যেকোনো আপত্তি আগামী ৩০ মার্চ ২০২৬, সোমবার-এর মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে।আবেদনটি অবশ্যই লিখিত আকারে হতে হবে। নির্ধারিত তারিখ অর্থাৎ ৩০ মার্চের পর আর কোনো আবেদন বা আপত্তি গ্রহণ করবে না বোর...
মাদরাসা শিক্ষকদের ৫০% উৎসব ভাতার চেক ছাড়; টাকা মিলবে ১৫ মার্চ থেকে
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মাদরাসা শিক্ষকদের ৫০% উৎসব ভাতার চেক ছাড়; টাকা মিলবে ১৫ মার্চ থেকে

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি (এমপিওভুক্ত) মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ২০২৬ সালের ঈদুল ফিতরের উৎসব ভাতার চেক ছাড় করা হয়েছে। তবে এবারের ঈদে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন।আজ বৃহস্পতিবার (১২ মার্চ) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চেক হস্তান্তরের এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উৎসব ভাতার মোট ৪টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা আগামী ১৫ মার্চ ২০২৬ তারিখের পর থেকে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই টাকা উত্তোলন করতে পারবেন।দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়ম অনুযায়ী, বেসরকা...
পানছড়িতে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা সাব-জোন এলাকার বিভিন্ন গ্রামের দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা সরাসরি উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।এ সময় পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর জায়েদ-উর রহমান অয়ন বলেন, পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এ উদ্যোগ অব্যাহত থাকবে।ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, রমজান মাসে এ সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে।...
পদ্মায় তলিয়ে যাওয়া তেলবাহী লরি উদ্ধার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

পদ্মায় তলিয়ে যাওয়া তেলবাহী লরি উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে যাওয়া তেলবাহী একটি লরি প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), টিসি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের যৌথ অভিযানে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় লরিটি উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের ৫ নম্বর ঘাট পন্টুন এলাকা থেকে লরিটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম।জানা গেছে, বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ-ঢ ৪১-০০৪২ নম্বরের দশ চাকার তেলবাহী লরিটি যশোর থেকে প্রায় ২৪ হাজার লিটার সয়াবিন তেল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল, পথে দৌলোদিয়া ফেরিঘাট থেকে ফেরীতে পদ্মা নদী পার হয়ে পাটুরিয়া ঘা...
ইরান সরকার পতনের ঝুঁকিতে নেই : মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরান সরকার পতনের ঝুঁকিতে নেই : মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

|| আন্তর্জাতিক ডেস্ক ||গত ১২ দিন ধরে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন হামলা সত্ত্বেও দেশটিতে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের পতনের কোনো সম্ভাবনা দেখছে না ওয়াশিংটন। অন্তত চারজন জ্যেষ্ঠ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এক বিশেষ প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হলেও ইরানি প্রশাসনের নিয়ন্ত্রণ এখনো বেশ শক্তিশালী। উপরন্তু, বিদেশি শক্তির এই সামরিক আগ্রাসনের ফলে দেশটির সাধারণ জনগণের মধ্যে সরকারের গ্রহণযোগ্যতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে, যা গত বছরের শেষ দিকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনের সময় অনেকটাই ম্লান হয়ে গিয়েছিল।গত ২৮ অক্টোবর তেহরানে যৌথ হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়। যুদ্ধের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আইআরজিসি’র শীর্ষ পর্যায়ের প্রায় ৪০ জন কর্মকর্তা নিহত হওয়ার মতো বড় ধাক্কা খায় তেহরান। তবে গোয়েন্দা তথ্য ব...
মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান
জাতীয়, সর্বশেষ

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আযম খান সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে এই পদের শপথ বাক্য পাঠ করান।ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর সংসদীয় ও রাষ্ট্রীয় প্রক্রিয়ার অংশ হিসেবে এই নতুন নিয়োগ সম্পন্ন হয়।মন্ত্রিসভায় আহমেদ আযম খানের অন্তর্ভুক্তিকে তাঁর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও জনসেবার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।টাঙ্গাইল-৮ আসনের এই জনপ্রতিনিধি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় নেতা-কর্মীরা।নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি দেশের ...
নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
জাতীয়, সর্বশেষ

নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে তাঁদের এই শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।এর আগে বেলা ১১টার পর ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশন শুরু হয় এবং নিয়ম অনুযায়ী কণ্ঠভোটের মাধ্যমে তাঁরা নির্বাচিত হন।সংসদীয় কার্যক্রমের শুরুতে স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম এবং তা সমর্থন করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কণ্ঠভোটের মাধ্যমে তিনি স্পিকার হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হন।অন্যদিকে, ডেপুটি স্পিকার হিসেবে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্...
ইরানের পাল্টা হামলায় ১৭ মার্কিন সামরিক স্থাপনা তছনছ, প্রাণ গেল ৭ সেনার
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানের পাল্টা হামলায় ১৭ মার্কিন সামরিক স্থাপনা তছনছ, প্রাণ গেল ৭ সেনার

|| আন্তর্জাতিক ডেস্ক ||পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ইরানের সাম্প্রতিক বিধ্বংসী প্রতিশোধমূলক হামলায় অন্তত সাতজন মার্কিন সেনা নিহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-বিরোধী মার্কিন-ইসরায়েলি সামরিক সংঘাতের জেরে এই পাল্টা হামলা চালায় তেহরান।নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ বিশ্লেষণে উঠে এসেছে যে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ওই অঞ্চলে আমেরিকার অন্তত ১৭টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উচ্চ-রেজোলিউশনের স্যাটেলাইট চিত্র এবং বিভিন্ন দেশের কর্মকর্তাদের বিবৃতির ভিত্তিতে এই ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র নিশ্চিত করা হয়েছে।প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১ মার্চ কুয়েতের শুয়াইবা বন্দরে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় ভবনের ছাদ ধসে পড়ে ছয়জন সেনা নিহত হন।একই দিনে সৌদি আরবের একটি মার্কিন ঘাঁটিতে পৃথক হামলায় আ...
দাখিলে নিজ মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধ, কেন্দ্র নিয়ে বোর্ডের নতুন নির্দেশনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

দাখিলে নিজ মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধ, কেন্দ্র নিয়ে বোর্ডের নতুন নির্দেশনা

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||২০২৬ সালের দাখিল পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থীই তার নিজ মাদ্রাসায় অবস্থিত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।আজ ১২ মার্চ, ২০২৬ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান ও উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুস সালামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।যেসব উপজেলায় মাত্র একটি দাখিল পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলোর পরীক্ষার্থীদের জন্য বোর্ড দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে মাদ্রাসা বোর্ড১. কেন্দ্রস্থিত মাদরাসার পরীক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজেলার কোনো পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে পরীক্ষা গ্রহণ করা যেতে পারে।২. সংশ্লিষ্ট উপজেলার মাদরাসা ছা...
জ্বালানি সংকট মোকাবিলায় ছুটির দিনেও ডিপো খোলা রাখার জরুরি নির্দেশনা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

জ্বালানি সংকট মোকাবিলায় ছুটির দিনেও ডিপো খোলা রাখার জরুরি নির্দেশনা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলা ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারি ছুটির দিনেও প্রধান ডিপোসমূহ খোলা রেখে তেল সরবরাহের জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।নতুন এই নির্দেশনা অনুযায়ী, এখন থেকে শুক্রবার ও শনিবারসহ সব সরকারি ছুটির দিনেও বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা বা ডিপো থেকে নিয়মিত জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম চালু থাকবে।বিপিসি জানায়, সাধারণ মানুষের চাহিদা বিবেচনা করে দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্থিতিশীল রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, বিদেশ থেকে জ্বালানি তেল আমদানির নির্ধারিত সূচি অনুযায়ী নিয়মিত পার্সেল দেশে আসছে, যা সরবরাহ চেইনকে সচল রাখতে সা...