Wednesday, October 28

Blog

আজ পয়লা মহররম, পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৬
ধর্ম ও দর্শন, সংবাদ

আজ পয়লা মহররম, পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৬

বিদায় জিলহজ। আজ সোমবার পয়লা মহরম। বাংলাদেশের আকাশে মুহাররম মাসের চাঁদ উদয়ের মাধ্যমে শুরু হয়েছে নতুন হিজরি বর্ষ, ১৪৪৬। বাংলাদেশের আকাশে গতকাল সন্ধ্যায় মহরম মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুলাই সারা দেশে পবিত্র আশুরা উদযাপিত হবে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজরতের ঘটনাকে কেন্দ্র করেই হিজরি সনের শুভ সূচনা হয়েছিল। তাই মুসলমান ও আরব বিশ্বে হিজরি নববর্ষ অতীব গুরুত্বপূর্ণ। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে দাপ্তরিক কাজকর্ম হয় আরবি ক্যালেন্ডার অনুসরণ করে। যেমন খ্রিস্টানদের ১৩তম পোপ গ্রেগোরির নামানুসারে ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ উদ্যাপনের মধ্যদিয়ে শুরু হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডারে দিনলিপি।বিজ্ঞাপনরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ত্যাগ ও কুরবানির ঐতিহাসিক স্মৃতি স্মারক হিজরি (আরবি) সন। ইসলামের প্রচার, প্রসার এবং বিজয় কেতন উড্ডীনে হিজরি সনের গুরুত্ব ও তাৎপর্য অ...
আজ চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

আজ চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে আজ সোমবার (৮ জুলাই) সকালে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দুদেশের মধ্যকার সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে’উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বিমানটি বেইজিং সময় সন্ধ্যা ৬টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।প্রধানমন্ত্রী ৮-১১ জুলাই বেইজিংয়ে অবস্থানকালে ১০ জুলাই চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন।বিজ্ঞাপনবেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২০টি থেকে ২২টি সমঝোত...
বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু
ধর্ম ও দর্শন, সংবাদ

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের উৎসব রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।রবিবার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।বগুড়া সদর থানা‌র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ও‌লীউল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।বিজ্ঞাপননিহতরা হ‌লেন, অলোক সরকার (৪০), আতশী রাণী (৪০) র‌ঞ্জিতা মোহন্ত (৬০), নরেশ মোহন্ত (৬৫) এবং অজ্ঞাত পরিচয় একজন নারী।জানা গে‌ছে, সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌র শোভযাত্রা বিকেল ৫টায় বের হয়। ১০ মিনিট পথ অতিক্রম করার পর সেউজগাড়ী আমতলা এলাকায় স্টেশন সড়কে র‌থের চূড়াটি সড়কের উপর থাকা হাইভোল্টে‌জের বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসে। এতে আগুন ধরে যায়।এ সময় র‌থের উপরে এবং নিচে বসে থাকা অন্তত ২৫ জন আহত হন। প‌রে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌ল ও বগুড়া মোহাম্ম...
‘তুফান’-এর সাফল্য কামনায় পূজা দিলেন মিমি!
বিনোদন, সংবাদ

‘তুফান’-এর সাফল্য কামনায় পূজা দিলেন মিমি!

গত ৫ জুলাই মহাসমারোহে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ‘তুফান’। তবে এপারের মতো জ্বলে উঠতে পারছে না ওপারে। প্রথম দিনের হল রিপোর্ট তাই বলছে। এই যখন অবস্থা তখন পুজা দিতে কালীঘাটে দৌড়ালেন ছবিটির নায়িকা মিমি চক্রবর্তী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।বিজ্ঞাপনপূজা অর্চনায় বরাবরই নিয়মিত মিমি। ব্যস্ততার মাঝেও বাড়িতে লক্ষ্মী, সরস্বতী পূজা থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানই পালন করেন। নিজের হাতেই জোগাড় করেন অভিনেত্রী। সেই ছবি সোশাল মিডিয়াতেও শেয়ার করেন।কালীঘাটে মন্দিরে ভক্তিভরে পূজা দিলেন তিনি। আরতি করার পাশাপাশি শিবলিঙ্গে জল ঢালতেও দেখা যায় তাকে। অনেকের ধারণা তুফানের সাফল্য কামনায় পূজার থালা হাতে মন্দিরে মিমি।নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা গেছে ‘তুফান’-এ। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মিমি। রয়েছেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। সালাহউদ্দিন লাভলু ছাড়াও দেখা গেছে ম...
সোমবারও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা
শিক্ষাঙ্গন, সংবাদ

সোমবারও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা

সরকারি চাকরির সব ক্ষেত্রে কোটা বাতিল করে সংসদে আইন পাসের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আগামীকাল সোমবারও (৮ জুলাই) 'বাংলা ব্লকেড' কর্মসূচি পালন করবেন তারা।রবিবার (৭ জুন) রাত ৮টায় শাহবাগ মোড়ে কোটা বাতিলের দাবিতে চলমান ব্লকেড কর্মসূচির শেষে এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়কারী নাহিদ ইসলাম।বিজ্ঞাপনএদিন পাঁচ ঘণ্টারও বেশি সময় শাহবাগ মোড় অবরোধ করেন রাখেন তারা। একই কর্মসূচি পালিত হয় রাজধানীর আরও কয়েকটি স্থানে। এতে প্রায় অচল হয়ে যায় রাজধানী। যানজটের চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।আন্দোলনকারীরা বলেন, ব্লকেড কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া পেয়েছি। প্রধানমন্ত্রীও এ বিষয়ে কথা বলেছেন। আমাদের দাবি যে যৌক্তিক তা ২০১৮ সালেই প্রমাণ করেছি। তখন তিনি সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। এবারও তিনি কার্যকর প্রদক্ষেপ নেবেন বলে আশাকরি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছ...
যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী বিচারমন্ত্রী শাবানা মাহমুদ
আন্তর্জাতিক, সংবাদ

যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী বিচারমন্ত্রী শাবানা মাহমুদ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নতুন মন্ত্রিসভায় আইন ও বিচার মন্ত্রণালয়ে প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছেন শাবানা মাহমুদ নামের একজন মুসলিম নারী। শনিবার (৭ জুলাই) গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।শাবানা মাহমুদের জন্ম বার্মিংহামে। তিনি পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর বংশোদ্ভূত। তার বাবা মা কাশ্মীরের মিরপুরের বাসিন্দা ছিলেন। ১৯৮১ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত সৌদি আরবের তায়েফে কাটিয়েছেন শাবানা।বিজ্ঞাপনব্রিটিশ নাগরিক নন, এমন প্রথম মুসলিম নারী হিসেবে ২০১০ সালে হাউস অব কমন্সে নির্বাচিত হন শাবানা। একই বছরে বাংলাদেশি বংশোদ্ভুত রুশনারা আলি ও পাকিস্তানি বংশোদ্ভূত ইয়াসমিন কুরেশি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।শাবানা মাহমুদ কেবল প্রথম নারী মুসলিম বিচারমন্ত্রীই নন, তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় নারী যিনি লর্ড অব চ্যান্সেলর নামক প্রাচীন পদটিও গ্রহণ করেছেন।শাবানা এর আগে ব্র...
প্রবাসীদের জন্য সুখবর দিলেন কর্মসংস্থান প্রতিমন্ত্রী
জাতীয়, সংবাদ

প্রবাসীদের জন্য সুখবর দিলেন কর্মসংস্থান প্রতিমন্ত্রী

প্রত্যেক উপজেলায় প্রবাসীদের সুরক্ষায় আলাদা সেল গঠনের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। শনিবার (৬ জুলাই) সিলেটে এক হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৪ এর এক সেমিনারে তিনি এ ঘোষণা দেন।বিজ্ঞাপনসেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির আহমদ চৌধুরী। এতে মূল আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. বায়েজিদ সরকার ও প্রবাসী রেজাউল কবির রাজ।এ সময় সিলেট চেম্বারের সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, ব্যারিস্টার ফয়েজ উদ্দীন আহমদ, লেখক ও শিক্ষাবিদ মিহির কান্তি চৌধুরী, প্রবাসী শাহাব উদ্দীন, কাপ্তান হোসেন ও সিলেট প্রেসক্লাবের সভাপত...
কোটা বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট
শিক্ষাঙ্গন, সংবাদ, সারাদেশ

কোটা বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট

সরকারি চাকরিতে কোটা বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আবরোধের দুই ঘণ্টায়ও সড়ক ছাড়েননি শিক্ষার্থীরা।রবিবার (৭ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটে সরেজমিনে সায়েন্সল্যাব মোড়ে দেখা যায়, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছে। অবরোধে সায়েন্সল্যাব মোড়সহ আশপাশের এলাকায় যানচলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কে দেখা দিয়েছে তীব্র যাজট।বিজ্ঞাপনশিক্ষার্থীরা বলছেন, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করা না পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। ২০১৮ সালে জারি করা পরিপত্র বহাল করতে হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।ঢাকা কলেজের শিক্ষর্থী আখতারুল বলেন, আমাদের দাবি মেনে নিতে হবে। জনগণের জন্যই আইন। আমরা চাই সরকারি চাকরিতে মেধাবীরা সুযোগ পাক। বৈষম্যের মাধ্যমে মেধাবীদের বঞ্চিত করা চলবে না।সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ শ...
শিশুর ভেতর আরেক শিশু, গাজীপুরের হাসপাতালে অস্ত্রোপচার সফল
সংবাদ, স্বাস্থ্য

শিশুর ভেতর আরেক শিশু, গাজীপুরের হাসপাতালে অস্ত্রোপচার সফল

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে একটি শিশুর ভেতর জন্ম নেওয়া আরেকটি শিশু অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে অপসারণ করেছেন একদল চিকিৎসক। শনিবার (৬ জুলাই) সকালে ওই হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শংকর চন্দ্র দাসের নেতৃত্বে চিকিৎসক দল বিরল এই অস্ত্রোপচারটি সম্পন্ন করেন। সার্জারির পর শিশুটি সুস্থ অবস্থায় রয়েছে।৮ মাস বয়সী শিশুটির নাম আব্দুল্লাহ। শিশুটির বাবার নাম এমরান হোসেন। তিনি একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ি এলাকায়। এটি তার প্রথম সন্তান।বিজ্ঞাপনডা. শংকর চন্দ্র দাস গণমাধ্যমকে বলেন, ফিটাস ইন ফিটু একটি জন্মগত সমস্যা যা সচরাচর ঘটে না। যা প্রতি পাঁচ লাখ শিশুর জন্মে একটি শিশুতে পাওয়া যেতে পারে। সারাবিশ্ব জুড়ে এমন ঘটনা ঘটেছে প্রায় দুইশরও কম। বাস্তবে এটি হল এমন একটি অবস্থা যেখানে একটি শিশুর ভেত...
ব্রাজিলের স্বপ্নভঙ্গ, সেমিফাইনালে উরুগুয়ে
খেলাধুলা, সংবাদ

ব্রাজিলের স্বপ্নভঙ্গ, সেমিফাইনালে উরুগুয়ে

কোপা আমেরিকার শেষ কোয়ার্টার ফাইনালের উরুগুয়ে-ব্রাজিলের লড়াইকে ‘ফাইনালের আগে আরেক ফাইনাল’ তকমা দিয়েছিলেন ফুটবল বিশ্লেষকরা। তবে মাঠের লড়াইয়ে এর ছিঁটে ফোঁটাও দেখা যায়নি।নির্ধারিত সময় গোলশূন্য ড্র হলে ম্যাচে সরাসরি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ গোলে ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।বিজ্ঞাপনকাতার বিশ্বকাপের পর থেকে যেন অস্তিত্ব-সংকটে ভুগছে ব্রাজিল। চিরচেনা হলুদ জার্সিতে মাঠে পারফরম্যান্সে বিবর্ণ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। উরুগুয়ের বিপক্ষে এলোমেলো আর ভুলেভরা ফুটবল আর উদ্দেশ্যহীন পাসে সর্বনাশ দরিভাল জুনিয়রের দলটির।কার্ড জটিলতায় একাদশে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। তার পরিবর্তে খেলতে নামা এনদ্রিকে খুঁজে পাওয়া যায়নি। পুরোপুরি নিষ্প্রভ ছিলেন রাফিনিয়া, রদ্রিগো আর লুকাস পাকুয়েতারা। তাই তো শেষ ২০ মিনিট উরুগুয়ের ১০ জ...