মানব বনসাই_কবিতা
মানব বনসাই|| শারমিন শিরিন ||বয়সের বাধ্যতায় অক্লান্তের বাসা বাঁধেনিবনসাই বামন বৃক্ষ যেমন চাতক হয়েঅনন্ত প্রহর অনুসরণে মগ্নতখন মানব সত্ত্বারাতাচ্ছিল্যের নগ্ন নৃত্যে নিমজ্জিত।মানব বনসাইয়ের মৃত্যুঞ্জয়ের আজ্ঞাপানেঅবকাশ যাপন!কালবেলার খেলা যেন আলোকশূন্যতায় ভরাদিশেহারা পথের মতো।বনসাই বামন অস্তিত্ব অনন্ত অনঢ়।ঠায় দাড়িয়ে থাকা উদ্বাস্ত।প্রচন্ড ঝড়েও সঞ্চালন বনসাইপ্রহর গুনে চলা প্রাণ অবিরত!মানব বনসাই সুনিপুণ ধ্যানে মগ্ন থাকালাঞ্ছনা বিনাশের স্বীয় প্রচেষ্টায়মহাকাল কখনো যেন থেমে থাকা নিশ্চুপজীবন্ত সুরের ব্যঙ্গ কন্ঠে বাজে বিদ্রুপ!বনসাই মানবও হয়ে ওঠেদৃঢ়গতিতে প্রাণশূন্য জড়ের মতোবাইরের আভূষণে যদিও বা সমুজ্জ্বল চমকিত!...
