অন্তিমশয্যা_কবিতা
|| শারমিন শিরিন ||আজ মুছে গেছে পৃথিবী থেকেপ্রিয়জন একজনের কথা বলাসময় যে এবার গড়িয়ে গেলোএল অন্তিমশয্যার বেলা।যে জন ছিল পৃথিবীর বুকেকথা কইত সুখে দুঃখেএভাবে আজ চলে গেলোপৃথিবীর মায়া ছেড়েঐ অন্তিমশয্যা ডাকছে দেখোহাত দু-খানি নেড়ে!সবাইকে বরণ করতে হবেঅন্তিমশয্যার শয়নকি আর হবে বলোসিক্ত করে এ দু নয়ন!এক দিন তো ছুটতেই হবেশেষ প্রহর পেরিয়ে যাবে।সব কিছু হবে অন্ধকারহবে অন্তিমশয্যাপার হতে হবে আপন দ্বার।সেই শেষ প্রহরে দেখা হবেআপন জনের সাথেতখন মন টেনে বলবেহায়রে পৃথিবী তুমি মিছে!লেখিকা: কবি শারমিন শিরিন রচনাকাল: ১৬-১২-২০০৫ খ্রি....
