শনিবার, মার্চ ২৮

Blog

আযানের গুরুত্ব ও তাৎপর্য : একটি পর্যালোচনা
ধর্ম ও দর্শন

আযানের গুরুত্ব ও তাৎপর্য : একটি পর্যালোচনা

ভূমিকা :পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক গ্রহণযোগ্য ধর্ম হিসেবে স্বীকৃত ইসলাম। ইসলামের একটি অত্যাবশ্যকীয় পালনীয় ইবাদত সালাতের সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ‘আযান’। সাধারণভাবে সালাতে বা নামাযের জন্য আহ্বান করার একটি নির্দিষ্ট পদ্ধতিকে আযান বলা হয়ে থাকে। মুসলিম সমাজে আযান কেবল নামাযের দিকে আহ্বানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিলক্ষিত হয়। বিশেষতঃ কোনো মুসলিম পরিবারে সন্তান জন্মলাভ করলে নবজাতকের কানে আযান দেয়া, কোনো শুভ কাজের সূচনালগ্নে এবং বালা-মসিবত বা কোনো প্রকার প্রাকৃতিক বিপদাপদের সময় তা থেকে পরিত্রাণলাভে আযান দেয়ার প্রচলন রয়েছে।ইসলামের অন্যতম সৌন্দর্য ও ঐতিহ্য আযানের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামীনের একত্মবাদ, বড়ত্ব ও সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান করা হয়। প্রত্যহ পাঁচবার আযানের সুমধুর ধ্বনিতে মুখরিত হয় আকাশ-বাতাস, মুমিনের হৃদয়ে ঈমা...