আল কুরআন বিশ্বের সকল জ্ঞান-বিজ্ঞান গবেষণার উৎস
|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||আমরা অনেকেই মানবিক, বিজ্ঞান, সামুদ্রিক বিজ্ঞান, মৎস্য বিজ্ঞান, ভূবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, কৃষিবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সামরিক বিজ্ঞান এবং ব্যবসায় প্রশাসনের বিভিন্ন সাবজেক্টের গবেষকগণ আল কুরআন বিষয়ের সাথে সংশ্লিষ্ট রেখে গবেষণায় দারুন আগ্রহী হয়ে উঠেছেন।এ ধরনের একটি ইতিবাচক বিষয় আমাকে অত্যন্ত আনন্দিত ও উদ্বেলিত করেছে। ইতোমধ্যে কয়েকজন চিকিৎসা অনুষদ (৪জন) বিজ্ঞান অনুষদ (৭ জন), আর্কিটেক্ট (বুয়েটে তিনজন পিএইচডি গবেষক) সামরিক বিজ্ঞানী (৫ জন) এবং ব্যবসায় প্রশাসনের কিছু গবেষক যোগাযোগ করেন।দীর্ঘ আলোচনায় তারা এ বিষয়টি মোটামুটি নিশ্চিত হতে পেরেছেন যে, বিশ্বের যেকোন বিজ্ঞানের শাখার সাথে আল কুরআনের রয়েছে এক মহা যোগসূত্র। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের যুগে সে বিষয়গুলো নিয়ে গবেষণা হওয়া একান্ত প্রয়োজন বলেও তাদের অনেক...
