রবিবার, মার্চ ২২

Blog

আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সংবাদ, সারাদেশ

আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ বুধবার (২৪ এপ্রিল) টানা ১২ ঘণ্টা সাভারের বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না।গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।বিজ্ঞপ্তিতে বলা হয়— গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য বুধবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা সাভারের টংগাবাড়ী, আশুলিয়া, খেজুর বাগান, গৌরীপুর, খাগান, কুমকুমারি, আক্রান এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানায় তিতাস।...
হিটস্ট্রোকে মারা গেল নর্থ সাউথের শিক্ষার্থী  ইশতিয়াক তূর্য
শিক্ষাঙ্গন, সংবাদ

হিটস্ট্রোকে মারা গেল নর্থ সাউথের শিক্ষার্থী ইশতিয়াক তূর্য

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইশতিয়াক ওয়ারেছ তূর্য নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তীব্র তাপদাহে হিটস্ট্রোকে তিনি মারা যান। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।তূর্য বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২তম ব্যাচের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে। তূর্যের বাবা ওয়াহিদুজ্জামান মিনুও একজন শিক্ষক। তিনি আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। বাবার একমাত্র সন্তান ছিলেন তূর্য।গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় তূর্যের মৃত্যুর পর তাকে আজ বুধবার সকালে নিজ জেলা সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। তার নামাজে জানাজা যোহরের নামাজের পর সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।ইশতিয়াকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবে...
ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। বুধবার (২৪শে এপ্রিল) সকাল ১০টার পর তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।সফরে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়া ছাড়াও জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) ৮০তম অধিবেশনে যোগ দেবেন তিনি।থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে অনুষ্ঠেয় আসন্ন সফরে দুদেশের মধ্যে সম্পর্ক জোরদার হবে বলে আশা করা হচ্ছে।থাইল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে ৫টি দলিল সই হবে। এই বিষয়ে গত সোমবার (২২শে এপ্রিল) সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে লেটার অব ইনটেন্টসহ (সম্মতিপত্র) বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি সই হবে এই সফরে।বাংলাদেশ ও থাইল্যান্ড অফিসিয...
আজ ঝড়-বৃষ্টি হতে পারে যেখানে
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

আজ ঝড়-বৃষ্টি হতে পারে যেখানে

আজ দুপুরের মধ্যে সিলেটের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (২৪শে এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এদিকে বুধবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, চলমান তাপপ্রবাহ বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমে আসবে। বুধবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে। চলতি মাসে তাপপ্রবাহ খুব কমে যাবে এমন সুখবর নেই। তবে কিছুটা কমবেশি হতে পারে। শক্তিশালী কালবৈশাখী হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।তবে মঙ...
মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু : ভতি ফিতে ৫০% ছাড়
শিক্ষাঙ্গন, সংবাদ

মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু : ভতি ফিতে ৫০% ছাড়

ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার ২০২৪ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে ফিতা কেটে এ মেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।বিশ্ববিদ্যালয়ের গুলশান ও আশুলিয়া ক্যাম্পাসে একযোগে আগামী ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত এ মেলা চলবে। মেলা উপলক্ষে ভর্তি ফিতে ছাড় ছাড়াও স্পট অ্যাডমিশন নেয়া ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।মেলা উদ্বোধনকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহাবুব আলম, রেজিস্ট্রার ড. ...
বিশ্ব বই দিবস : কিছু প্রস্তাবনা
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

বিশ্ব বই দিবস : কিছু প্রস্তাবনা

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||বিশ্ব বই দিবস হচ্ছে পড়া প্রকাশনা এবং কপিরাইট প্রচারের জন্য ২৩ এপ্রিল পালিত একটি দিবস।এ দিবস পালনের মধ্য দিয়ে ঠিক কতজন পাঠক বা কতজনের বই পড়ার অভ্যাস বৃদ্ধি পেয়েছে এবং কতজনের প্রকাশনা কর্ম বৃদ্ধি পেয়েছে বা এ দিবস উপলক্ষে কতজন কয়টি বই রচনা করেছেন এগুলো কিছুই আমার জানা নেই।এ দিবসের গুরুত্ব সম্পর্কে আমরা কতজন পাঠক, লেখক, গ্রন্থাকার, কবিয়াল, প্রবন্ধকার ও রচয়িতা ধারণা রাখি, সেটাও অনেকের কাছে প্রশ্ন।আমাদের দেশের কতজন লেখক প্রকাশক গ্রন্থকার পড়া প্রকাশনা সম্পর্কে গুরুত্ব দেন, সেটাও একটি প্রশ্নের বিষয়।এসব বিষয়ে গুরুত্ব না দেওয়ার শতাধিক কারণও রয়েছে। নিম্নের দু-চারটি কারণ উল্লেখ করছি।আমাদের শিক্ষার্থীরা যেসব বিষয়ে পড়াশোনা করছে কর্মজীবনে এ পড়াশোনার সাথে কোন মিল থাকে না। পাস করে যারা চাকরি করবে তাদেরকে বিভা...
এইউবিতে ৩০তম ‘বিশ্ব বই দিবস’ উদযাপন
শিক্ষাঙ্গন, সংবাদ

এইউবিতে ৩০তম ‘বিশ্ব বই দিবস’ উদযাপন

৩০তম ‘বিশ্ব বই দিবস’ উদযাপন করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।ইউনেস্কো নির্বাচিত ও অনুমোদিত এই দিবসটি বিশ্বের ১০০ টিরও বেশী দেশে উদযাপিত হচ্ছে। এবারকার দিবসটির প্রতিপাদ্য হলো ‘Read in your way - ‘পড়ুন - ‘আপনার মত করে’।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড.আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। এসময় আরো উপস্থিত ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজ ও সিন্ডিকেটের সম্মানিত সদস্য মারফত উল্লাহ এবং এইউবি সিন্ডিকেট সদস্য এসএম ইয়াছিন আলী। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছি...
ইসরাইলকে নিশ্চিহ্ন করে দেয়ার হুমকি ইরানের
আন্তর্জাতিক, সংবাদ

ইসরাইলকে নিশ্চিহ্ন করে দেয়ার হুমকি ইরানের

ইরানের ওপর আবার কোনো হামলা করলে ইসরাইলকে নিশ্চিহ্ন করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।মঙ্গলবার (২৩ এপ্রিল) পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন ইরানের প্রেসিডেন্ট।ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।ইব্রাহিম রাইসি বলেন, যদি ইসরাইল আবারও ইরানের ওপর হামলা করে তাহলে ইসরাইল আর থাকবে না।ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, যদি ইসরাইল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমতাকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে।ভাষণে ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকার কথাও জানান রাইসি।চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরাইল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল রাতে ইসরাইলকে লক্ষ্য করে ৩...
বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ
জাতীয়, সংবাদ

বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ

আসন্ন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপের ৮ মে এর নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।মঙ্গলবার (২৩ এপ্রিল) সিরাজগঞ্জের জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম।বেলকুচি উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুদ্বীপ কুমার রায় জানান, উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে বরাদ্ধকৃত প্রতীকের মধ্যে রয়েছে উপজেলা চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (দোয়াত-কলম), বদিউজ্জামান ফকির (মোটর সাইকেল), মীর সেরাজুল (আনার...
জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনা প্রশমিত হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে।মঙ্গলবার (২৩শে এপ্রিল) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জানা জানায়, সোমবার (২২শে এপ্রিল) অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৩৩ শতাংশ বা ২৯ সেন্ট কমেছে। এদিন প্রতি ব্যারেল কেনাবেচা হয়েছে ৮৭ ডলারে।অন্যদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৯ সেন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ কমেছে। বাজারে এই তেল প্রতি ব্যারেল কেনাবেচা হয়েছে ৮২ ডলার ৮৫ সেন্টে।বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান আইজি মার্কেটের বিশ্লেষক ইয়েপ জুন বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় ব্রেন্ট ক্রুডের দাম কমেছে। আমেরিকার ক্রমবর্ধমান অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বর্তমানে ব...