ক্যান্সারে আক্রান্ত ডিপ্লোমা প্রকৌশলীর চিকিৎসা সহায়তায় নগদ অর্থ ও চেক হস্তান্তর
ক্যান্সারে আক্রান্ত ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট-এর প্রাক্তন ছাত্র, ডিপ্লোমা প্রকৌশলী অনুপ কুমার পালের চিকিৎসা সহায়তায় নগদ অর্থ ও চেক হস্তান্তর করেছে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শনিবার (৪ মে ২০২৪) রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়। এই অ্যাসোসিয়েশনের ধারাবাহিক কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে আরও একটি মানবিক কাজ সম্পন্ন হলো৷এই অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সভাপতি জনাব প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব এ কে এম এ হামিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ শামসুর রহমান এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পর...
