রবিবার, মার্চ ২২

Blog

মুলাডুলিতে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
সংবাদ, সারাদেশ

মুলাডুলিতে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

পাবনার মুলাডুলি স্টেশন এলাকায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ মে) ভোরে পাবনার ঈশ্বরদীতে মুলাডুলি স্টেশন থেকে ২ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।রেলওয়ে সূত্রে জানা যায়, লালমনিরহাট-ঢাকা রুটে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চলাচল করে। ভোরে ট্রেনটি মুলাডুলি স্টেশন এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনটি উদ্ধারে রেলওয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন।ট্রেন লাইনচ্যুতির ঘটনায় পদ্মা, লালমনি, পঞ্চগড়, চিত্রা, নীলসাগর, একতা ও রংপুর এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।...
৪১৩ হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট
জাতীয়, ধর্ম ও দর্শন, সংবাদ

৪১৩ হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট

চলতি বছর সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ৪১৩ হজযাত্রী।বৃহস্পতিবার (৯ মে) ভোর ৪টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ হজফ্লাইট যাত্রা শুরু করে।এরপর সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ও হজযাত্রার দ্বিতীয় ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা করে আরও ৪১৯ জন।ভোর সাড়ে পাঁচটায় শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এছাড়া সকাল ৮টায় আশকোনা হজ ক্যাম্পে ফ্লাইনাস এয়ারের আরেকটি ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী।ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (৯ মে) প্রথম দিন সাতটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি এবং সৌদিয়া ও ফ্লাইনাসের দুটি করে ফ্লাইট রয়েছে। প্রথম দিনের শিডিউল অনুযায়ী, সাতটি ফ্লাইটে দুই হাজার ৭৮৫ জন হজযাত্র...
ইউআইটিএসে বিজনেস কার্নিভাল BIZ FIESTA 2024 অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসে বিজনেস কার্নিভাল BIZ FIESTA 2024 অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে বিজনেস স্টাডিজ বিভাগ ও বিজনেস ক্লাব-এর উদ্যোগে বিজনেস কার্নিভাল BIZ FIESTA 2024 অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ মে) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। উদ্বোধন শেষে তিনি কার্নিভালের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান।বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগটির সকল শিক্ষক-শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা-কর্মচারী, বিজনেস ক্লাবের মডারেটর মিস জেনিফার আলম, জনাব মঞ্জুরুল ইসলাম উৎস, বিজনেস ক্লাবের সভাপতি জয়িতা রাফসান ও অনান্...
ইউআইইউতে “বাংলাদেশ ব্যাংকিং সেক্টরের যাত্রা” শীর্ষক লেকচার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউতে “বাংলাদেশ ব্যাংকিং সেক্টরের যাত্রা” শীর্ষক লেকচার অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উদ্যোগে ‘বাংলাদেশ কর্পাস: পাবলিক লেকচার সিরিজ-২০২৪’ এর অংশ হিসেবে “বাংলাদেশ ব্যাংকিং সেক্টরের যাত্রা” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে) বিকাল তিনটায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মঈনুদ্দিন হাসান রশীদ। সভাপতিত্ব করেন ইউআইইউ’র স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউ’র মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ড. মারিও হিরস্টেইন।ড. সালেহউদ্দিন আহমেদ বলেন যে কোন দেশের অর্থনৈতিক ও শিল্পের উন্নয়ন ঐ দেশের ব্যাকি...
সুলতান আহমেদ মেমোরিয়াল কনফারেন্সে ইউআইটিএস উপাচার্যের অংশগ্রহণ
শিক্ষাঙ্গন, সংবাদ

সুলতান আহমেদ মেমোরিয়াল কনফারেন্সে ইউআইটিএস উপাচার্যের অংশগ্রহণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদের স্মরণে “Sultan Ahmed Memorial Conference”, Theme: Recent Advances in Physics শীর্ষক দুইদিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত ৩ ও ৪ মে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।বিশ্ববিদ্যালয়ের Sultan Ahmed Solid State Physics Laboratory, পদার্থবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম মাকসুদ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সাবিনা হোসেন ও বুয়েটের অধ্যাপক ড. এ.কে.এম. আখতার হোসেন।অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া উক্ত সম্মেলনে উপদেষ্ট...
জাতীয় দলে ফিরলেন ৩ বাঘ
খেলাধুলা, সংবাদ

জাতীয় দলে ফিরলেন ৩ বাঘ

বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ হয়েছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সবকটিতে জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিকরা। টাইগারদের নতুন ঘোষিত দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান।আজ এক বিবৃতিতে টাইগারদের স্কোয়াডে এই পরিবর্তনের কথা জানিয়েছে বিসিবি। এর আগে আইপিএল থেকে ফিরে মুস্তাফিজকে বিশ্রাম, ডিপিএল খেলতে প্রথম তিনটিতে সাকিবকে ছুটি এবং চোটের পুনর্বাসনের কারণে দলে ছিলেন না সৌম্য। বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের সর্বশেষ সিরিজে তারা তিনজনই ফিরেছেন। আগামী ১০ ও ১২ মে মিরপুর শের-ই বাংলায় চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।মঙ্গলবার (৭ই মে) সিরিজ নিশ্চিতের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ নির্ধারিত ওভারে সংগ্রহ করেছিল ৫ উইকেটে ১৬৫ রান। দলের হ...
ডলারের দামে বাড়লো ৭ টাকা
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ডলারের দামে বাড়লো ৭ টাকা

বাজারে চা‌হিদার তুলনায় সরবরাহ কম ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তের কারণে টাকার বিপরীতে ডলারের দাম ৭ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। এক লাফে ডলারের দাম ১১০ টাকা থেকে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ ডলারের দাম বৃদ্ধি মূল্যস্ফীতিকে উস্কে দেবে।বুধবার (৮ মে) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এই দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়।সার্কুলারে বলা হয়, এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনা-বেচা হবে। এ পদ্ধতিতে ডলারের রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা।গত বছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল ১১০ টাকা। যা ছিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকার বাংলাদেশ (এবিবি) এবং বাফেদা নির্ধারিত ডলার রেট।অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, ডলারের দাম বৃদ্ধিতে আমদানিনির্ভর দেশ হওয়ায় আমদানি খরচ বেড়ে যাবে, দাম বাড়বে পণ্যের। চাপ বাড়বে সাধারণ মানুষের, মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে। ...
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো বাহামাস
আন্তর্জাতিক, সংবাদ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো বাহামাস

গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাকাণ্ডের জেরে বিশ্বজুড়ে বাড়ছে ফিলিস্তিনের প্রতি সমর্থন। এরই ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে আরব রাষ্ট্রটিকে স্বীকৃতি দিলো উত্তর আমেরিকার দেশ বাহামাস।এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে তুরস্কের একটি বার্তা সংস্থা।প্রতিবেদনে বলা হয়, বাহামাসের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তারা এক্যমত্যে পৌঁছেছেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন এবং জাতি হিসেবে ফিলিস্তিনিদের নিজেদের ভাগ্য গড়ার অধিকার রয়েছে। সেই অধিকারের প্রতি সমর্থন জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।বিবৃতিতে উল্লেখ করা হয়, বাহামাস যেভাবে ১৯৭৩ সালে স্ব-নিয়ন্ত্রণের একটি আইনের মাধ্যমে স্বাধীন জাতি হয়ে উঠে তেমনি ফিলিস্তিনি জনগণের স্ব-নিয়ন্ত্রণের আইনি অধিকারকেও সমর্থন করে।তথ্য বলছে, জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছ...
ঢাবিতে ৩ দিনব্যাপী পাণ্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু
শিক্ষাঙ্গন, সংবাদ

ঢাবিতে ৩ দিনব্যাপী পাণ্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে ৩ দিনব্যাপী পাণ্ডুলিপি বিষয়ক কর্মশালা ও সেমিনার শুরু হয়েছে। আজ বুধবার (০৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ই-জোনে এই কর্মশালা ও সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির।সেমিনারে ‘ফারসি পাণ্ডুলিপির পরম্পরা ও বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-গ্রন্থাগারিক (রিসার্চ) শাহীন সুলতানা।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, সভ্যতা, সংস্কৃতি ও ইতিহাস জানার ক্ষেত্রে পাণ্ডুলিপি...
স্পেনে প্রথম বাংলাদেশি চিকিৎসক জুমা আক্তার
আন্তর্জাতিক, সংবাদ

স্পেনে প্রথম বাংলাদেশি চিকিৎসক জুমা আক্তার

নিজের মেধা আর অধ্যবসায়কে কাজে লাগিয়ে ইউরোপের অন্যতম উন্নত দেশ স্পেনের প্রথম বাংলাদেশি চিকিৎসক হয়েছেন জুমা আক্তার কালাম। রবিবার (৫ই মে) মাদ্রিদের ঐতিহ্যবাহী মনক্লোয়া হাসপাতালে যোগদান করেন জুমা।তার এমন সাফল্যে বাবা-মা, আত্মীয়-স্বজন ও অভিবাসীদের মধ্যে বইছে এখন খুশির ঝিলিক। ইউরোপে বাংলাদেশিদের বসবাসের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে প্রথম বাঙালী নারী চিকিৎসক হওয়ায় প্রবাসীরাও আনন্দে উচ্ছ্বাসিত।জানা যায়, জুমা আক্তার ১৯৯৯ সালের ১৬ই জানুয়ারি মাদ্রিদের ঐতিহ্যবাহী মনক্লোয়া হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার বাবা আবুল কালাম সেলিম। তিনি মাদ্রিদে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার আদি-নিবাস বাংলাদেশের কুমিল্লায়। জুমা আক্তার স্থানীয় স্কুলে পড়ালেখা শেষ করে মেডিসিন বিষয় নিয়ে ভর্তি হন উনিভারসিদাদ অটোনোমো মাদ্রিদ বিশ্ববিদ্যালয়ে।বাবা-মা, দুই বোনকে নিয়ে মাদ্রিদে বসবাস জুম...