বিরল রোগে মারা গেল ইবি শিক্ষার্থী সামিয়া
সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধিইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী সামিয়া জান্নাত ফুল ভাসকুলাইটিস নামক এক বিরল রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. সজীব আলী এই তথ্য নিশ্চিত করেছেন।মৃত সামিয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষার্বষের শিক্ষার্থী। সে তার ব্যাচের মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী। তার বাড়ি পাবনা জেলার সদর উপজেলায়। পিতা শাফারত আলী স্বাধীন ও মা শারমিন সুলতানার তিন সন্তানের মধ্যে সামিয়া ছিল দ্বিতীয়।জানা যায়, সামিয়ার এই রোগটি ২০২০ সালের দিকে ধরা পরে। এরপর এক বছর চিকিৎসা নিয়ে সুস্থ হলেও গত ছয় মাস থেকে আবার অসুস্থ হয়ে পড়ে সে। এ রোগের কারণে সামিয়ার প্রতিটা অর্গানে সমস্যা দেখা দিয়েছিল। যেমন- কিডনি ...
