সোমবার, মার্চ ২৩

Blog

দিল্লির শিশু হাসপাতালে অগ্নিকাণ্ড, ৭ নবজাতকের মৃত্যু
আন্তর্জাতিক, সংবাদ

দিল্লির শিশু হাসপাতালে অগ্নিকাণ্ড, ৭ নবজাতকের মৃত্যু

ভারতের দিল্লিতে একটি শিশু হাসপাতালে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটেছে। এতে সাত নবজাতকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন শিশু।শনিবার (২৫ মে) দিবাগত গভীর রাতে দিল্লির ওই হাসপাতালে ভয়াবহ ওই ঘটনা ঘটে। রবিবার (২৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গভীর রাতে দিল্লির একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাত নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় একটি বেবি কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডের বিষয়ে শনিবার গভীর রাত ১১টা ৩২ মিনিটে খবর পায়। পরে আগুন নিয়ন্ত্রণে ১৬টির মতো ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছায়।কর্মকর্তারা জানিয়েছেন, ভবন থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন থাকা সাত শিশু মারা যায়। আরও পাঁচ শিশু বর্তমানে ...
রেমালের প্রভাবে যেসব ফ্লাইট বাতিল
জাতীয়, সংবাদ

রেমালের প্রভাবে যেসব ফ্লাইট বাতিল

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজারগামী সকল ফ্লাইট এবং কলকাতাগামী দুটি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।শনিবার (২৫শে মে) রাতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।তিনি জানান, রবিবার (২৬শে মে) কক্সবাজারগামী সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া কলকাতাগামী বিজি ৩৯৫ ফ্লাইট এবং সোমবার (২৭শে মে) তারিখের বিজি ৩৯১ ফ্লাইট বাতিল করা হয়েছে।এদিকে ভয়ংকর রূপ নিতে শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। ধারণা করা হচ্ছে রবিবার দুপুর নাগাদ অতিপ্রবল হিসেবে দেশের উপকূল অঞ্চলে আঘাত হানতে পারে ঝড়টি। উপকূলের ১৩টিসহ ১৮ জেলা রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।...
ভোলার সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

ভোলার সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলার সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রবিবার (২৬ মে) সকালে বিআইডব্লিউটিএ ভোলার সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য জানান।তিনি জানান, বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুর্ঘটনা এড়াতে সকাল থেকে ভোলা-ঢাকা ও ভোলা-বরিশালসহ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।অন্যদিকে সকাল থেকে ভোলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও হালকা বাতাস ও কখনো কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।...
পায়রা-মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সংবাদ

পায়রা-মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত

ঘূর্ণিঝড় ‘রেমাল’ আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলের দিকে ধেয়ে আসছে। প্রবল ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে ৩০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে।ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাপবিদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।রবিবার (২৬ মে) সকালে সংস্থাটির ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রেমাল’ উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি রবিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্...
জাতীয় কবি নজরুলের ১২৫তম জন্মবার্ষিকী আজ
জাতীয়, সংবাদ

জাতীয় কবি নজরুলের ১২৫তম জন্মবার্ষিকী আজ

আজ ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। জাতীয়পর্যায়ে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।বাংলা ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে তিনি জন্মেছিলেন। তার ডাক নাম ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মা জাহেদা খাতুন। কাজী নজরুল ইসলাম চির প্রেমের কবি। তিনি যৌবনের দূত। তিনি প্রেম নিয়েছিলেন, প্রেম চেয়েছিলেন। মূলত তিনি বিদ্রোহী কিন্তু তার প্রেমিক রূপটিও প্রবাদপ্রতিম। তাই মানুষটি অনায়াসেই বলতে পারেন ‘আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়।’ পৃথিবীতে এমন কয়জন আছেন যিনি প্রেমের টানে রক্তের সর্ম্পককে অস্বীকার করে পথে বেরিয়ে পড়তে পারেন?‘অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্...
আজ ডিএসসিসির ৪ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

আজ ডিএসসিসির ৪ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৫ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী বঙ্গবাজারে ‘বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতান’, পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট গেট পর্যন্ত আট লেনের ‘বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মণি সরণি (ইনার সার্কুলার রিং রোড)’, ধানমন্ডি হ্রদে ‘নজরুল সরোবর’ এবং শাহবাগে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান’ আধুনিকীকরণ শীর্ষক চার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।১০তলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতানে পাঁচটি সাধারণ সিঁড়ি ও ছয়টি অগ্নিপ্রস্থান সিঁড়িসহ পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হচ্ছে। বিপণিবিতানের প্রতিটি ব্লকের জন্য আলাদা বাহির ও প্রবেশদ্বার থাকবে। ভবনে বৈদ্যুতিক যান্ত্রিক কক্ষ এবং প্রতিটি ব্লকের প্রতি তলায় চারটি করে শৌচাগার থাকবে। এছাড়া ভবনের ভূমিতলে ১৬৯টি গাড়ি ও ১০৯টি মোটরসাইকেল পার্কিংয়ের সুবিধা থাক...
আজ অর্ধবেলা বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক
জাতীয়, সংবাদ

আজ অর্ধবেলা বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২৫ মে (শনিবার) বঙ্গবাজার বিপণিবিতানের নির্মাণকাজের উদ্বোধন করবেন। এ উপলক্ষে সকাল ৬টা হতে দুপুর ১২টায় পর্যন্ত নিম্নলিখিত এলাকাগুলোয় রাস্তা বন্ধ ও রোড ডাইভারশন দেওয়া হবে।বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।ডাইভারশন পয়েন্টসমূহ:১. হাইকোর্ট ক্রসিং২. গোলাপশাহ মাজার ক্রসিং৩. সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং৪. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির (অমর একুশে হল) সামনে৫. ফুলবাড়িয়া ক্রসিং৬. চানখারপুল ক্রসিং৭. নিমতলী ক্রসিংএ অবস্থায় নগরবাসীকে উল্লিখিত এলাকাগুলোয় বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।...
ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু ২ জুন
সংবাদ

ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু ২ জুন

১৭ জুনকে ঈদের দিন ধরে ২ জুন থেকে আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম বিক্রি করার প্রস্তাব করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে রেলভবনে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই প্রস্তাব জানানো হয়।সভায় স্বাভাবিক ও বিশেষ ট্রেন সার্ভিস পরিচালনা, অগ্রিম আসন বিক্রি, কালোবাজারি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপদ চলাচল ও প্রত্যাশিত সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।সভার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে বরাবরের মতো এবারও ট্রেনের অগ্রিম আসন বিক্রি করবে রেলওয়ে। ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আগামী ২ জুন থেকে ঈদ যাত্রায় ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের অগ্রিম আসন বিক্রি শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম আসন বিক্রি শুরু হতে পারে।এছাড়াও জানা গেছে, সক্ষমতা অনুযায়ী এবার ঈদে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল মিলে মোট ১০ জোড়া বিশে...
আকিদাহ, ঈমান ও পতনোম্মুখ মুসলিম বিশ্ব
ধর্ম ও দর্শন, প্রবন্ধ

আকিদাহ, ঈমান ও পতনোম্মুখ মুসলিম বিশ্ব

|| প্রফেসর ড. মো: ময়নুল হক, ইবি. কুষ্টিয়া ||(আমায় ক্ষমা করবেন। আমার এ লেখা কাউকে আঘাত দেয়ার উদ্দেশ্যে নয়, বৈশ্বিকভাবে উম্মাহর চেতনাকে শাণিত করার উদ্দেশ্যে নিবেদিত।)আকিদাহ শব্দটি আমাদের দেশে বহুল প্রচার লাভ করেছে মদীনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা কতিপয় শায়খ দ্বারা। আমরা ঈমান আমল ঠিক করার কথা শুনতাম এক সময়, আর এখন শুনি আকিদাহ সহীহ করার কথা- যার অর্থগত দিক দিয়ে একই রূপ মনে হলেও ভিন্ন উদ্দেশ্যে এর ব্যাপক প্রচার চালানো হচ্ছে। যেহেতু এতে বহির্দেশের অর্থ প্রণোদনা জড়িত, কাজেই এর গতি উলম্ফ।আকিদাহ শব্দটি কুরআন ও সুন্নাহর কোথাও ব্যবহৃত হয়নি। কাজেই আকিদাহ সহীহ করার কথাও কুরআন-হাদীসে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আ. থেকে শুরু করে মুহাম্মদ সা. পর্যন্ত কোন নবী-রাসূলকে এই মিশন দিয়ে দুনিয়ায় পাঠাননি। নবী-রাসূলগণের মিশন ছিল ঈমানের আহবান, কুফর ও শিরক সম্পর্কে সতর্কীকরণ। এরই ধারাবাহিকতায় রাসূল মুহা...
রাইসিকে বিদায় জানাতে ৬৮ দেশের প্রতিনিধি ইরানে
আন্তর্জাতিক, সংবাদ

রাইসিকে বিদায় জানাতে ৬৮ দেশের প্রতিনিধি ইরানে

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সবচেয়ে বড় জানাজা হয় তেহরানে। বুধবার (২২শে মে) রাজধানীর তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজায় লাখো মানুষ অংশ নেয়। এ দিন রাইসিকে সম্মান জানাতে অংশ নিয়েছেন ৬৮ দেশের প্রতিনিধি।আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, বিদেশি গণ্যমান্য ব্যক্তিদের অভ্যর্থনা জানান ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ মোখবার, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা। সংকটকালে ইরানের পাশে থাকায় বিদেশি রাষ্ট্রের নেতাদের ধন্যবাদ জানান তারা।জানাজায় অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইব্রাহিম রাইসির রাষ্ট্রনায়ক হিসেবে দক্ষতা ও বন্ধুত্বভাবাপন্ন মনোভাব স্মরণ করেন এবং নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করেন।সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তেহরানে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন। এ সময় উপস্থিত থাকাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ক...