সোমবার, মার্চ ২৩

Blog

ঘূর্ণিঝড় রেমাল এখন ঢাকায়
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সংবাদ

ঘূর্ণিঝড় রেমাল এখন ঢাকায়

রাজধানীতে সকাল থেকে শুরু হয় বৃষ্টি ও বাতাস। এতে ব্যহত হয় নগরবাসীর রুটিন। অনেককে দেরীতে ও বৃষ্টিতে ভিজে অফিসে বা কাজে বের হতে দেখা গেছে। ইতোমধ্যেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকায় বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার গতি বেড়েছে।উপকূলে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রভাগ বিকেলে ঢাকায় ঢুকবে বলে জানিয়েছিলো আবহাওয়া অধিদপ্তর। এসময় বাতাসের গতিবেগ থাকবে সর্বোচ্চ ৪০ কিলোমিটার।সোমবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান ঘূর্ণিঝড় নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।আজিজুর রহমান বলেন, রেমালে কেন্দ্রভাগ বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে ঢাকার দিকে আসবে। এটি এখন অনেকটা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এর ফলে ঢাকায় আরও বৃষ্টি হবে। সেই সঙ্গে ঝড়ো বাতাস বইবে। ঢাকার ওপর দিয়ে এটা পর্যায়ক্রমে সিলেট দিয়ে বাংলাদেশের বাইরে যাবে। ঢাকায় আসলে বৃষ্টিপাত আর দমকা বাতাস বাড়বে একটু।তিনি বলেন, র...
ঘূর্ণিঝড় রেমাল কেড়ে নিল শরীফের প্রাণ
সংবাদ, সারাদেশ

ঘূর্ণিঝড় রেমাল কেড়ে নিল শরীফের প্রাণ

গত ২ দিন ধরে উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় রেমাল। এই প্রবল ঘূর্ণিঝড়ের হাত থেকে ফুফু ও বোনকে বাঁচাতে গিয়ে পটুয়াখালী জেলার কাওয়ারচর এলাকায় শরীফ হাওলাদার (২৭) নামের এক যুবক সাগরে ভেসে গিয়ে মারা গেছেন।রবিবার (২৬ মে) দুপুরে পটুয়াখালীর মহিপুর উপজেলার ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবক অনন্তপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে। মহিপুর থানার ‍ওসি আনোয়ার হোসেন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ঘূর্ণিঝড় রেমালের হাত থেকে ফুফু ও বোনকে বাঁচাতে গিয়ে পটুয়াখালী জেলার কাওয়ারচর এলাকায় শরীফ হাওলাদার নামের এক যুবক সাগরে ভেসে গিয়ে মারা গেছেন। তার লাশ নৌ পুলিশ উদ্ধার করেছে।তিনি আরও জানান, শরীফের ফুফু মাতোয়ারা বেগম কাউয়ার চর এলাকায় বসবাস করেন। ওই বাড়িতে তার বোনও ছিল। দুপুর একটার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুফাকে নিয়ে বোন এবং ফুফুকে উদ্ধার করতে যান। এ সময় সমুদ্রের জলোচ্ছ্ব...
রাষ্ট্রপতির সাথে আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

রাষ্ট্রপতির সাথে আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ

মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচর্য মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। আজ রবিবার (২৬ মে) বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ রাষ্ট্রপতিকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি বিশ্ববিদ্যালয়ে চলমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় পরিচালনায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের সফলতা কামনা করেন।...
অর্থনৈতিক চ্যালেঞ্জ আমাদের দোষে নয়: সালমান এফ রহমান
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

অর্থনৈতিক চ্যালেঞ্জ আমাদের দোষে নয়: সালমান এফ রহমান

দেশের অর্থনীতি এখন অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, আমাদের কোনো দোষে, আমাদের মিসম্যানেজমেন্টের (অব্যবস্থাপনা) কারণে এসব চ্যালেঞ্জ আসেনি।রবিবার (২৬ মে) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স হলে সংস্থাটির ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, কোভিড ও ইউরোপে যুদ্ধের কারণে অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। কোভিডের আগ পর্যন্ত আমরা ভালোই করছিলাম। আমাদের অর্থনীতি স্থিতিশীল ছিল। কোভিড আমরা ভালোভাবে মোকাবিলা করেছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হলো। ফেডারেল রিজার্ভ ইনটারেস্ট রেট বাড়িয়ে দিলো। এর ফলে ডলারের দাম বেড়ে গেলো, আর তাতে আমাদের রিজার্ভের ওপর চাপ পড়লো। কমোডিটি (পণ্য), সার ও জ্বালানির দাম বেড়ে গেলো। যে তিনটি জিনিস...
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো মিসর
ধর্ম ও দর্শন, সংবাদ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো মিসর

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মিশর। আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে দেশটির জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউট।শনিবার (২৫ মে) মিশরের জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডক্টর তাহা রাবেহ আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন, সৌর গবেষণা ল্যাবরেটরি গণনা করে দেখেছে আগামী ৭ জুন জিলহজ মাসের প্রথমদিন হতে পারে।রাবেহ জানান, তাদের হিসাব-নিকাশে দেখা গেছে, কায়রোর সময় অনুযায়ী আগামী ৬ জুন দুপুর ২টা ৩৯ মিনিটে জিলহজ মাসের অর্ধচন্দ্রের জন্ম হবে। ওইদিন জিলকদ মাসের ২৯তম দিন থাকবে। ওইদিনই মক্কায় জিলহজের অর্ধচন্দ্রটি সূর্যাস্তের ১১ মিনিট এবং কায়রোতে ১৮ মিনিট পর পর্যন্ত দেখা যাবে। এছাড়া মিশরের অন্যান্য অঞ্চলগুলোতে নতুন এ চাঁদটিদদ সূর্যাস্তের ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত দেখা যাবে।তিনি জানান, আরব বিশ্বের দেশগুলোর আকাশে ওইদিন অর্ধচন্দ্রটি ১- ২৮ মিনিট পর্যন্ত অবস্থান করবে।তবে ...
এমপি আনার হত্যা তদন্তে ডিবির প্রতিনিধিদল এখন কলকাতায়
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

এমপি আনার হত্যা তদন্তে ডিবির প্রতিনিধিদল এখন কলকাতায়

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কলকাতায় পৌঁছেছেন।ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে দলে আরও দুই সদস্য রয়েছেন। তারা হলেন- ওয়ারী বিভাগের ডিসি মো. আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।রবিবার (২৬ মে) সকাল ১০টার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন প্রতিনিধিদলটি। বাংলাদেশ সময় বেলা ১১টায় তারা কলকাতায় পৌঁছান বলে জানা গেছে।গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনোয়ারুল আজীম।বাড়ি থেকে বেরোনোর পাঁচদিন পরে গ...
এমপি আনারের লাশের ‘খোঁজ’ কি পেল ডিবি!
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

এমপি আনারের লাশের ‘খোঁজ’ কি পেল ডিবি!

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্ত চলছে ভারত ও বাংলাদেশে। ওই হত্যাকাণ্ডে দুই দেশের পুলিশের সমন্বয়ে তদন্তের এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় মরদেহের অনুসন্ধান করা। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন— এমপি আনারের মরদেহ পাওয়া না গেলে জড়িতদের শাস্তিসহ মামলার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হতে পারে।এদিকে মরদেহের খোঁজ পেতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে খাল-বিল চষে ফেলছে পশ্চিমবঙ্গ সিআইডি। কিন্তু এখন পর্যন্ত কোনো কিনারা করতে পারেনি। তবে ঢাকায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, তারা জানতে পেরেছে এমপির খণ্ডিত মরদেহের কিছু অংশ কোথায় থাকতে পারে।আইনপ্রয়োগকারী সংস্থাটি জানিয়েছে, হত্যাকাণ্ডের অন্যতম হোতা আমানউল্লাহ রিমান্ডে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। তিনি স্বীকার করেছেন, নিজ হাতেই পলিথিনে ভরা মরদেহের একাংশ ফেলেছেন।ডিবির পক্ষ থেকে একটি দল কলকাতায় গিয়ে মরদেহের সেই অংশ উদ্ধার করার...
হজ পালনে সৌদি পৌঁছেছেন ৪৩৩৮৬ বাংলাদেশি
ধর্ম ও দর্শন, সংবাদ

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৪৩৩৮৬ বাংলাদেশি

চলতি মৌসুমে পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৪৩ হাজার ৩৮৬ জন বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন।রবিবার (২৬ মে) রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।বুলেটিনে বলা হয়, শনিবার পর্যন্ত সর্বমোট ৪৩ হাজার ৩৮৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩৯ হাজার ৬৩৯ জন।হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ১০৯টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি, সৌদি এয়ারলাইন্সের ৩৫টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৩টি।বুলেটিন থেকে জানা গেছে, হজ পালনের জন্য এ পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৮৪ হাজার ৬৮৬টি। সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৯ শতাংশ ইস্যু হয়েছে।এদিকে সৌদি আরবে এ পর্যন্ত সর্বমোট ইন্তেকাল করেছেন ৬ জন হজযাত্রী/হাজী। তারা ...
১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা যেসব জেলায়
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা যেসব জেলায়

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের গতি ও চরিত্র ক্রমেই বদলে যাচ্ছে। ফলে বদল হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসও। রবিবার (২৬ মে) সকাল ৯টার পর আবহাওয়া অধিদফতরের দশম বিশেষ বুলেটিনে ৮ থেকে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানানো হয়েছে।আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, রেমালের প্রভাবে উপকূলীয় ১৬ জেলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮-১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।জেলাগুলো হলো- সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠী, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও চাঁদপুর। এসব জেলার পাশাপাশি অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।...
একাদশ শ্রেণির ভর্তির আবেদন শুরু আজ থেকে
শিক্ষাঙ্গন, সংবাদ

একাদশ শ্রেণির ভর্তির আবেদন শুরু আজ থেকে

একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইনে আবেদন রবিবার (২৬ মে) থেকে শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী ১১ই জুন পর্যন্ত। এবার তিন ধাপে আবেদন নেওয়া হবে।শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি নীতিমালায় বলা হয়েছে, চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণির ভর্তির আবেদনের কার্যক্রম চলবে। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না। ১৫০ টাকা আবেদন ফি দিয়ে শিক্ষার্থীদের সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, এগুলোর মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে ভর্তির অবস্থান নির্ধারণ করা হবে।ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির কাজটি হয়। আগের মতো এবারও একাদশ শ্রেণির ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হবে না। এসএসসি...