শুক্রবার, মার্চ ২৭

Blog

এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিমের চুক্তি বাতিল
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিমের চুক্তি বাতিল

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তি বাতিল করেছে সরকার।বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা তার চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে।এতে বলা হয়েছে, আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।...
আওয়ামী লীগ-ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি ভিপি নুরের
রাজনীতি

আওয়ামী লীগ-ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি ভিপি নুরের

আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও আওয়ামী লীগ-ছাত্রলীগ এবং যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে।বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।নুর বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে গণঅধিকার পরিষদ কিছু প্রস্তাবনা দিয়েছে। এর মধ্যে সকল জেলায় নতুন পুলিশ সুপার ও উপজেলা/থানায় নতুন ওসি নিয়োগ করতে বলা হয়েছে। স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, বিভাগীয় ডিআইজিসহ দলবাজ কর্মকর্তাদের চাকরিচ্যুত করে দুর্নীতি, দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে।চলমান পরিস্থিতি নিয়...
আবু সাঈদের কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল
রাজনীতি

আবু সাঈদের কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (১৪ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে যান মির্জা ফখরুল। সেখানে কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।এ সময় তার সঙ্গে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।...
বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেন
জাতীয়, সারাদেশ

বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেন

দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। তবে আপাতত পারাবত এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচল শুরু হচ্ছে না।বুধবার (১৪ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। স্টেশনে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। নিরাপত্তার জন্য সেনাবাহিনী আছে। এছাড়া রেলের নিরাপত্তা বাহিনী কাজ করবে। তবে পারাবত এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও সিরাজগঞ্জ এক্সপ্রেস কাল থেকে চলাচল শুরু হচ্ছে না।এদিকে গত ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়েছে। তবে সরকার...
চাকরি হারালেন একাত্তর টেলিভিশনের ফারজানা ও শাকিল
চাকরি, বিশেষ সংবাদ, রাজধানী

চাকরি হারালেন একাত্তর টেলিভিশনের ফারজানা ও শাকিল

একাত্তর টেলিভিশন থেকে চাকরি হারিয়েছেন হেড অব নিউজ শাকিল আহমেদ এবং প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রুপা।আজ বুধবার (১৪ আগস্ট) ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।একাত্তর মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে গত ৮ আগস্ট এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট ২০২৪ থেকে শাকিল আহমেদ-হেড অব নিউজ, ফারজানা রুপা- প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টারকে চাকরি থেকে অব্যহতি দেওয়া হলো।...
তরুণী চিকিৎসক ধর্ষণ, প্রসেনজিৎয়ের প্রতিবাদ
বিনোদন

তরুণী চিকিৎসক ধর্ষণ, প্রসেনজিৎয়ের প্রতিবাদ

ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে পশ্চিমবঙ্গে। সেখানকার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘুম কেড়ে নিয়েছে সবার। সকল শ্রেণির মানুষ প্রতিবাদে সরব হয়েছেন। বসে নেই টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।একটি বিবৃতিতে তিনি বলেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজের মর্মান্তিক ঘটনায় এক মূল্যবান প্রাণের এভাবে চলে যাওয়া অত্যন্ত দুঃখের। মৃতার পরিবার ও বন্ধুরা, যাদের এই অপূরণীয় ক্ষতি হল তাদের জন্য আমার সমবেদনা ও প্রার্থনা রইল। এখন কোনও কথাই তাদের এই বেদনকে লাঘব করতে পারবে না।’তার কথায়, ‘আমি ভীষণভাবে এর বিচার চাই। সত্যিটা যাতে সকলের সামনে আসে এবং আর দোষীদের শাস্তি হয় সেটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আসুন নির্যাতিতার বিচারের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।’প্রসেনজিৎয়ের মতোই সরব হয়েছেন দেব। নিজের ছবির ঝলক মুক্তি পিছিয়ে দিয়েছেন। স্বস্তিকা, ঋ...
ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় প্রস্তুত মালয়েশিয়া : আনোয়ার ইব্রাহিম
আন্তর্জাতিক

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় প্রস্তুত মালয়েশিয়া : আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন। আলাপকালে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথাও জানান তিনি।বুধবার (১৪ আগস্ট) ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান আনোয়ার ইব্রাহিম।তিনি পোস্টে লেখেন, গতকাল আমার পুরোনো বন্ধু প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা হয়েছে, তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাম্প্রতিক নিয়োগের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছি।আনোয়ার ইব্রাহিম আরও লেখেন, মালয়েশিয়ার সঙ্গে প্রফেসর ইউনূসের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। আমি তাকে আশ্বস্ত করেছি, মালয়েশিয়া বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন ও পুনঃস্থাপনে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন করতে প্রস্তুত।সংখ্যালঘুসহ সব বাংলাদেশি নাগরিককে সুরক্ষা ও স...
পাকিস্তানে অনুশীলনে যোগ দিলেন সাকিব
খেলাধুলা

পাকিস্তানে অনুশীলনে যোগ দিলেন সাকিব

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে বর্তমানে পাকিস্তানের রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে সরাসরি স্কোয়াডের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পুরো দলের সঙ্গে অনুশীলন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানে তিনি ব্যাস্ত সময় পার করছেন।
অন্তর্বর্তী সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি: প্রণয় ভার্মা
আন্তর্জাতিক

অন্তর্বর্তী সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি: প্রণয় ভার্মা

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে দিল্লি কাজ চালিয়ে যেতে চায়।বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সব সময় গুরুত্ব দেয় দিল্লি।অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো বিদেশি কূটনীতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ে এলেন। প্রায় ঘণ্টাখানেক চলে এ বৈঠক। পরে সাংবাদিকদের প্রণয় ভার্মা জানান, নতুন উপদেষ্টাকে অভ্যর্থনার জন্য এসেছিলেন তিনি।ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে প্রণয় কুমার ভার্মা বলেন, আজকে শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। দুই দেশের পারস্পরিক সম্পর্ক অটুট থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।...
আজ থেকে বাংলাদেশী কর্মীদের ভিসা দিচ্ছে সৌদি আরব
প্রবাস

আজ থেকে বাংলাদেশী কর্মীদের ভিসা দিচ্ছে সৌদি আরব

বাংলাদে‌শি কর্মীদের আজ বুধবার (১৪ আগস্ট) থেকে পুনরায়‌ ভিসা দেওয়া শুরু করেছে সৌ‌দি আরব দূতাবাস।আজ পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ শেষে এ তথ‌্য গণমাধ্যমকে জানান বাংলাদেশে নিযুক্ত সৌ‌দি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান।রাষ্ট্রদূত বলেন, আজ‌ আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু করে‌ছি। সৌ‌দি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক থাকাকালে প্রতি‌দিন গড়ে পাঁচ হাজার ভিসা ইস‌্যু করা হতো।পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ও সৌ‌দির মধ্যে ঐ‌তিহা‌সিক সম্পর্ক রয়েছে। আমরা অর্থনৈ‌তিক ইস‌্যু, ভিসা ইস‌্যুসহ বি‌ভিন্ন বিষয়ে আলাপ ক‌রে‌ছি। আমরা আশা কর‌ছি, দ্রুতই বাংলাদেশে স্থি‌তিশীলতা ও শা‌ন্তি ফিরে আসবে। বাংলাদেশ স্থি‌তিশীলতা উপভোগ করবে।...