শুক্রবার, মার্চ ২৭

Blog

ধানমন্ডি ৩২ নম্বরে রোকেয়া প্রাচীর ওপর হামলা, মাহির প্রতিবাদ
বিনোদন

ধানমন্ডি ৩২ নম্বরে রোকেয়া প্রাচীর ওপর হামলা, মাহির প্রতিবাদ

ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। প্রাচীর ওপর হামলার পর সামাজিক মাধ্যমে সরব হন মাহি।নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা। নিন্দা ও প্রতিবাদ জানাই।’বুধবার (১৪ আগস্ট) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অবস্থান নিয়েছিলেন রোকেয়া প্রাচী। গত ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বাড়িটি। প্রাচী পুড়ে যাওয়া বাড়ির একটি অংশে শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সামাজিক মাধ্যমে।লিখেছিলেন, ‘আছি ধানমণ্ডি ৩২। হোক সকল হত্যার সকল নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার। আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ। জয় বাংলা। ...
বঙ্গবন্ধুর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
জাতীয়, রাজনীতি

বঙ্গবন্ধুর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়।ওই রাতে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং নিকটাত্মীয়সহ ২৬ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান।১৫ আগস্ট রাতে ধানমন্ডির বাড়িতে বঙ্গবন্ধুর সঙ্গে হত্যা করা হয় তার সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর ফোন পেয়ে তার জীবন বাঁচাতে ছুটে আসা নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককে। বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে তাকে, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি...
২৪-এর আন্দোলন দেখে মনে হয়েছে এই জেনারেশন সবচেয়ে বেশি সাহসী: ওমর সানি
বিনোদন

২৪-এর আন্দোলন দেখে মনে হয়েছে এই জেনারেশন সবচেয়ে বেশি সাহসী: ওমর সানি

বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলেন বিনোদন অঙ্গনের তারকারা। সোশ্যাল মিডিয়ায় সরব থাকার পাশাপাশি রাস্তায় নেমেছিলেন তারা। জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানির সমর্থন ছিল এ আন্দোলনে। তবে এ প্রজন্মের ওপর ভরসা ছিল না তার। কিন্তু ছাত্র-ছাত্রীদের আন্দোলন দেখে সেই ভুল ভেঙেছে তার।সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি বলেন, আমার ধারণা ছিল ৮০ সালে যখন তরুণ ছিলাম, আমরাই সাহসী ছিলাম। ৯০-এর গণ আন্দোলনও চোখের সামনে দেখেছি। কিন্তু ২৪-এ আন্দোলন দেখলাম এতে মনে হয়েছে এই জেনারেশন সবচেয়ে বেশি সাহসী। সত্যি বলতে ভেবেছিলাম, এখনকার ছেলে মেয়েরা ঘরকুনো, রাত জাগে, ফেসবুকসহ অনেককিছুতে আসক্ত। ওদের উপর ভরসা ছিল না। কিন্তু শুধু আমার কেন, গোটা দেশের মানুষের ধারণা পাল্টে দিয়ে তারা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছেন। এ কারণে ওদের প্রতি আমার স্যালুট।তিনি আরও বলেন, তাদের জন্য নতুন বাংলাদেশ দেখছি। এই যেন বুক ভরে নিঃশ্বাস নিচ...
২৮দিন পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
জাতীয়, সারাদেশ

২৮দিন পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

আজ থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘ ২৮ দিন পর সময়সূচি অনুযায়ী বিভিন্ন স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে।এর আগে গত ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।গত ১১ আগস্ট বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। আন্তঃনগর ট্রেনের টিকিট ১২ আগস্ট বিকেল ৫টা থেকে ক্রয় করা যাবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে গত ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। এ সময় কয়েক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। পরদিন ট্রেন চলাচল...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচি আজ
জাতীয়, রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচি আজ

শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জমায়েত হবেন শিক্ষার্থীরা।বুধবার (১৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’র অংশ হিসেবে সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করা হবে। সারা দেশের সব ছাত্র-জনতাকে এ কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হচ্ছে।গত মঙ্গলবার (১৩ আগস্ট) শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবি উত্থাপন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।দাবিগুলো হলো :১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্য...
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন ক্ষমতাচ্যুত
আন্তর্জাতিক

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন ক্ষমতাচ্যুত

ক্ষমতাচ্যুত হয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি সংবিধান ভঙ্গ করেছেন বলে দেশটির একটি আদালত রায় দিয়েছে। ফলে তিনি আর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে পারবেন না।গত সপ্তাহে দেশটির জনপ্রিয় রাজনৈতিক দল প্রোগ্রেসিভ মুভ ফরোয়ার্ড পার্টিকে নিষিদ্ধ করে দেয় একই আদালত। দলটির নেতাদের রাজনীতি থেকে ১০ বছর নিষিদ্ধও করা হয়। দলটি গত বছরের সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছিল। আদালতের এমন রায়ের কারণে আরো রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ল থাইল্যান্ড।ব্যাংককের সাংবিধানিক আদালতের রায়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন একজন জেলখাটা আইনজীবীকে সরকারের দায়িত্বে নিয়োগ করে নৈতিকতা ভঙ্গ করেছেন। আদালতের ৯ বিচারকের মধ্যে পাঁচজন প্রধানমন্ত্রী স্রেথাকে সরিয়ে দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। তিনি জেনেশুনে একজন নীতি নৈতিকতাহীন ব্যক্তিকে নিয়োগ দিয়েছিলেন বলে...
বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ, ভারতে বাড়ছে দাম
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ, ভারতে বাড়ছে দাম

বিগত কয়েক বছর ধরে এই মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ ‘উপহার’ যাওয়াটা ছিল অনেকটাই নিশ্চিত। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে অবস্থার বদল হয়েছে।বাংলাদেশ থেকে মাছ রপ্তানি বন্ধ। এমন পরিস্থিতিতে ভারতের বাজারে এই মাছটির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আবার অবৈধপথে ভারতে যাওয়া কিছু মাছ আবার বিক্রি হচ্ছে চড়া দামে।এ ছাড়া শুধু ইলিশ নয়, বাংলাদেশ থেকে যাওয়া অন্যান্য মাছের দামও বেড়েছে ভারতের বাজারে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার জনপ্রিয় মাছের বাজারগুলো চলতি বর্ষায় ‘বেস্ট সেলার’ পদ্মা নদীর ইলিশের সংকটে পড়েছে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। তবে এই মাছটি সীমান্তের অপর পাশে পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর-পূর্ব অংশের মানুষের কাছেও খুব প্রিয়।এনডিটিভি বলছে, বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহভাগই পেয়ে থাকে পশ্চিমবঙ্গ। এ ছাড়া ...
১০ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজনীতি

১০ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।বুধবার (১৪ আগস্ট) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ।...
১৫ আগস্ট খোলা থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
বাণিজ্য ও অর্থনীতি

১৫ আগস্ট খোলা থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। এর ধারাবাহিকতায় এদিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। স্বাভাবিক নিয়মে চলবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন।বুধবার (১৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি নির্দেশনা জারি করা হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ১৩ আগস্ট এক আদেশের মাধ্যমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করেছে। এ কারণে এদিন সব তফসিলি ব্যাংক স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।আরেক নির্দেশনায় বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানিগুলো ১৫ আগস্ট স্বাভাবিক নিয়মে অফিস খোলা ও কার্যক্রম পরিচালনা করবে।...
শামসুল হক টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজনীতি

শামসুল হক টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেফতার

সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ বুধবার (১৪ আগস্ট) রাতে এক খুদে বার্তায় এই তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছে।বার্তায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় এই তিনজনকে গ্রেফতার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। তখন ডিএমপির একটি খুদে বার্তায় বলা হয়েছ...