শুক্রবার, মার্চ ২৭

Blog

কামাল ও কাদেরের কারণে ছাত্রদের বিষয়গুলো সমাধান হয়নি: রিমান্ডে আনিসুল
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি

কামাল ও কাদেরের কারণে ছাত্রদের বিষয়গুলো সমাধান হয়নি: রিমান্ডে আনিসুল

ডিএমপি নিউমার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। বুধবার তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। তারা এখন ডিবি হেফাজতে আছেন।রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য দায় চাপাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওপর।জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন, ‘দেশে ছাত্র অন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম। কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি। আন্দোলন দমনে তারা খুবই এগ্রেসিভ ছিলেন। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না। এ কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইর...
ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ৪০ হাজারের অধিক
আন্তর্জাতিক

ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ৪০ হাজারের অধিক

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সেখানে আরও অনেকে আহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।গাজায় গত প্রায় ১০ মাস ধরে চলা সংঘাতে ৪০ হাজার পাঁচজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯২ হাজার ৪১০ জন। ইসরায়েলি আগ্রাসনে নিহতদের মধ্যে প্রায় ১৭ হাজারই ফিলিস্তিনি শিশু। একটি মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত চলা সংঘাতে নিহত শিশুদের মধ্যে দুই হাজারের বেশি শিশুই দুই বছরের কম বয়সী।জেনেভা-ভিত্তিক ইউরো-ভূমধ্যসাগরীয় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা বলছে, ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত ফিলিস্তিনি শিশুদের সংখ্যা ভয়ঙ্কর এবং আধুনিক যুদ্ধের ইতিহাসে এই সংখ্যা নজিরবিহীন বলা যায়।গাজায় সেখানে মসজিদ, স্কুল, হাসপাতালসহ এমন কোনো স্থান বাকি ...
ফিতনা ছড়ানো থেকে নারীরা যেভাবে নিজেকে হিফাজত করবে
ধর্ম ও দর্শন

ফিতনা ছড়ানো থেকে নারীরা যেভাবে নিজেকে হিফাজত করবে

|| হাফেজ মু. হাসান জামান ||ইসলামে নারীদের সম্মান ও মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন ও হাদীসের মধ্যে ফিতনা (বিশৃঙ্খলা) থেকে নিজেদের রক্ষা করার নির্দেশনা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই প্রতিবেদনে নারীরা কীভাবে নিজেদের হিফাজত করতে পারে, সেই বিষয়ে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ।১. পর্দা পালনের মাধ্যমে হিফাজত:নারীদের জন্য ফিতনা থেকে রক্ষার প্রথম ও প্রধান উপায় হলো পর্দা পালন। আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’আলা কুরআনে বলেছেন:"আর আপনি মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নীচু রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে।" (সূরা নূর, ২৪:৩১)হাদিসে রাসূল (সা.) বলেছেন:"যে নারী পর্দা রক্ষা করে এবং তার দেহকে আচ্ছাদিত করে, সে আল্লাহর নিকট পূর্ণ সম্মানের অধিকারী।" (আবু দাউদ)২. শালীনতা বজায় রাখা:নারীদের শালীনতা ও মর্যাদা রক্ষা করা ফিতনা থেকে বাঁচার অন্যতম উপায়। রাসূলুল্লাহ (সা.) বলেছেন:...
রবিবার খুলছে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
জাতীয়, শিক্ষাঙ্গন

রবিবার খুলছে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান

আগামী রবিবার (১৮ আগস্ট) থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।অফিস আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা প্রদান করেছেন। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১৮ আগস্ট রবিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।...
যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা, শপথ শুক্রবার
জাতীয়

যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা, শপথ শুক্রবার

অন্তর্বর্তীকালীন সরকারে আরও পাঁচজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন।বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। তবে নতুন উপদেষ্টাদের মধ্যে কারা রয়েছেন, তাৎক্ষণিকভাবে সে তথ্য জানা যায়নি।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ‌৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন।অন্য ১...
পদত্যাগ করলেন ইআবি ভিসি অধ্যাপক  আবদুর রশীদ
শিক্ষাঙ্গন

পদত্যাগ করলেন ইআবি ভিসি অধ্যাপক আবদুর রশীদ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন।জানা গেছে, পদত্যাগ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগে যোগদানের জন্য আবেদন করেছেন।ঢাবির ইসলামি স্টাডিজ বিভাগের একটি সূত্র জানিয়েছে, ড. আবদুর রশীদ আজ সকালে বিভাগে যোগদানের আবেদন করেছেন।ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেছেন, আমরা জানতে পেরেছি উপাচার্য মহোদয় সকালে পদত্যাগ করেছেন। তবে সরাসরি কোনো পত্র তিনি মন্ত্রণালয়ে পাঠাননি। সম্ভবত তিনি ই-মেইলে পাঠিয়েছেন।এদিকে, আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিরা সকাল থেকেই উপাচার্য অধ্যাপক আবদুর রশীদের পদত্যাগ চেয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। মানববন্ধনে তারা বৈষম্য নিরস...
উপজেলা চেয়ারম্যানদের অনুপস্থিতিতে দায়িত্ব পেলেন ইউএনও
জাতীয়, সারাদেশ

উপজেলা চেয়ারম্যানদের অনুপস্থিতিতে দায়িত্ব পেলেন ইউএনও

যেসব উপজেলা পরিষদে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, সেসব উপজেলায় জনসেবা নির্বিঘ্ন রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উপজেলা পরিষদ চেয়ারম্যানের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে। ১৪ আগস্ট থেকেই এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।আদেশে বলা হয়েছে, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন উপজেলা পরিষদে অনেক চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না মর্মে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ সূত্রে জানা যায়।উপজেলা পরিষদের অনেক প্যানেল চেয়ারম্যানও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করেও উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না বলেও অফিস আদেশে জানানো হয়েছে।এজন্য উপজেলা পরিষদগ...
শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজনীতি

শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু

শিক্ষার্থীদের আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।বৃহস্পতিবার (১৫ আগস্ট) অভিযোগকারী আইনজীবী গাজী এম এইচ তামিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।তিনি বলেন, তদন্ত সংস্থা গতকাল রাত থেকে তদন্ত শুরু করেছে। শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতনের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মামলা হিসেবে রেকর্ড করেছে। আতাউর রহমানকে এই মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার রাত থেকেই তিনি অভিযোগের তদন্ত শুরু করে দিয়েছেন।এর আগে গতকাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ১০ জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক...
ইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ
আন্তর্জাতিক

ইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ফের ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত বেইত হিলেলে অবস্থিত দেশটির একটি সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।হিজবুল্লাহ বলছে, লেবাননের ব্লিদা শহরে স্থানীয় সময় বুধবার (১৪ আগস্ট) সকালে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছে। ওই হামলার প্রতিশোধ হিসেবেই ইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়েছে।ইসরায়েলের নেট নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেইত হিলেল শহরে সাইরেন বেজে উঠেছে। লেবানন থেকে প্রায় ১০টি রকেট ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছে। প্রজেক্টাইলগুলো খোলা জায়গায় বিস্ফোরিত হয়েছে এবং এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।এর আগে হিজবুল্লাহর পক্ষ থেকে তাদের টেলিগ্রাম চ্যানেলে হুসেইন ইয়াসিন শাইতো এবং মোহাম্মদ আলী জিহাদ বদর আল-দিনের নিহত হওয়ার খবর জানানো হয়। এই দুজন ল...