শুক্রবার, মার্চ ২৭

Blog

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা
ধর্ম ও দর্শন

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে ৯টি লোহার দানবাক্স খোলা হয়েছে আজ। ৩ মাস ২৬ দিন পর শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টায় এ দানবাক্সগুলো খোলা হয়েছে। এতে এবার রেকর্ড ২৮ বস্তা টাকা পাওয়া গেছে।মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরাসহ প্রায় ৩৫০ জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নিয়েছেন।কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এছাড়াও এসময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, ৩...
ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সব খরচ দেবে সরকার
জাতীয়, স্বাস্থ্য

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সব খরচ দেবে সরকার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ক্ষেত্রে সরকারি হাসপাতালে বিনামূল্যে সকল সেবা ও বেসরকারি হাসপাতালে বিল গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।শনিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র-জনতা আহত হয়েছেন সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে।অপরদিকে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিংসা বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে এ সকল বেসরকারি হাসপাতালে চিকিংসাধীন ছাত্র-জনতার সকল বিল সরকার বহন করবে বলে জানানো হয়েছে।এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ...
সব ধর্ম ও মতাদর্শের মানুষ নিয়ে রেইনবো জাতি গড়ে তুলবো : মির্জা ফখরুল
রাজনীতি

সব ধর্ম ও মতাদর্শের মানুষ নিয়ে রেইনবো জাতি গড়ে তুলবো : মির্জা ফখরুল

সব ধর্ম ও মতাদর্শের মানুষদের নিয়ে আকাঙ্ক্ষার রেইনবো জাতি গড়ে তুলবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, কিছু সংখ্যক সন্ত্রাসী, কোনো দলের নয়। এরা যতই চেষ্টা করুক তারা এই দেশের সম্প্রীতির বন্ধন, সৌহার্দ্য নষ্ট করতে পারবে না। এবারও প্রমাণিত হয়েছে তারা অনেক চেষ্টা করে সম্প্রীতি, সৌহার্দ্য বিনষ্ট করতে পারেনি।হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত বলেন, আমরা শান্তি চাই, স্বস্তি চাই, বাঁচতে চাই। গণতান্ত্রিকভাবে নানা দলের মধ্য দিয়ে আমাদের কথাগুলো এ দেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের সামনে তুলে ধরতে চাই। যে স্...
খালেদা জিয়াকে শিগগিরই বিদেশ নেওয়া হবে: মির্জা ফখরুল
রাজনীতি

খালেদা জিয়াকে শিগগিরই বিদেশ নেওয়া হবে: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা জানান ।বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।ফখরুল বলেন, আল্লাহ যদি রহম করেন, তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। ম্যাডামের ( খালেদা জিয়া) জন্য সবাই দোয়া করবেন।...
স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১১ সেপ্টেম্বর
জাতীয়, শিক্ষাঙ্গন

স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১১ সেপ্টেম্বর

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর শুরু হচ্ছে। এ পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ সূচি প্রকাশ করা হয়।জানা গেছে, এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ অক্টোবর। আর ১৫ থেকে ২৩ অক্টোবর চলবে ব্যবহারিক পরীক্ষা।স্থগিত এইচএসসি পরীক্ষার সূচি:কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওইদিন থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাও স্থগিত করা হয়। সে পরীক্ষাগুলো নতুন প্রশ্ন ছাপিয়ে আগামী ১১ সেপ্টেম্বর থেকে নেয়া হবে।গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক...
শপথ নিলেন নতুন ৪ উপদেষ্টা
জাতীয়

শপথ নিলেন নতুন ৪ উপদেষ্টা

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও চারজন উপদেষ্টা যুক্ত হলেন। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টার পর বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী শপথ নেন আজ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সেসময় সরকারে যোগ দেন আরও ১৬ উপদেষ্টা। আজ যুক্ত হলেন আরও ৪ জন।...
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ শুক্রবার (১৬ আগস্ট) এক খুদেবার্তায় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ আগস্ট) গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে। নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।গত ৬ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।জিয়াউল আহসান ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার ছিলেন। তিনি দীর্ঘদিন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্...
দ্রুত ক্লাস-পরীক্ষা শুরু করার অনুরোধ : ইবির ডিন’স কমিটি
শিক্ষাঙ্গন

দ্রুত ক্লাস-পরীক্ষা শুরু করার অনুরোধ : ইবির ডিন’স কমিটি

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধিইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডিন’স কমিটির সভায় সংশ্লিষ্টদের দ্রুত ক্লাস-পরীক্ষা শুরু করার অনুরোধসহ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ডিনদের সর্বসম্মতিক্রমে পাঁচটি সিদ্ধান্ত গৃহিত হয়।সভায় ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের অধ্যাপক কামরুন্নাহার, আইন অনুষদের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধ্যাপক ড. মনজুরুল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরিন উপস্থিত ছিলেন।সভা সূত্রে জানা যায়, পূর্ববর্তী (১০ আগস্ট অনুষ্ঠিত) সভার কার্যবিবরণী নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ...
চাঁদাবাজি না থাকায় কমেছে নিত্যপণ্যের দাম
বাণিজ্য ও অর্থনীতি

চাঁদাবাজি না থাকায় কমেছে নিত্যপণ্যের দাম

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সড়ক-মহাসড়কে চাঁদাবাজি নেই বললেই চলে। দেশের সবচেয়ে বড় নিত্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কমেছে সব ধরনের পণ্যের দাম। যার প্রভাব পড়েছে খুরচা বাজারেও।আগে যেখানে নানা অজুহাতে প্রতি ঘণ্টায় দাম ওঠানামা করত, সেখানে রবিবার (১১ আগস্ট) থেকে শুক্রবার (১৬ আগস্ট) পর্যন্ত বাজারে সব পণ্যের দাম রয়েছে স্থিতিশীল। প্রশাসনের মনিটরিং টিমের পাশাপাশি নিয়মিত বাজারের খোঁজখবর নিচ্ছেন শিক্ষার্থীরাও।ব্যবসায়ীরা জানিয়েছেন, বিভিন্ন স্থান থেকে নিত্যপণ্য খাতুনগঞ্জের বাজারে আসতে বেশ কয়েকবার চাঁদা দিতে হতো। এখন চাঁদা আদায়ে জড়িতরা গা ঢাকা দিয়েছেন। এর প্রভাব পড়েছে বাজারে।খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির একটি সূত্র বলছে, যারা চাঁদাবাজি করত তারা পালিয়েছেন। চলতি সপ্তাহে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল আছে। কোনো পণ্যের দাম বাড়েনি। উল্টো কমেছে বেশিরভাগ প...