শনিবার, মার্চ ২৮

Blog

‘মহানগর’ বানিয়ে লুকাতে হয় আশফাক নিপুনকে
বিনোদন

‘মহানগর’ বানিয়ে লুকাতে হয় আশফাক নিপুনকে

দেশের মেধাবী নির্মাতা আশফাক নিপুন। বড় পর্দায় এখনো কাজ না করলেও ওটিটিতে তিনি নিজেকে প্রমাণ করেছেন। নির্মাণ করেছেন দর্শক প্রিয় বেশকিছু ওয়েব সিরিজ। যার মধ্যে অন্যতম ‘মহানগর’। যেটি প্রকাশের পর দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়তা পায়।২০২১ সালের জুনে ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তি পায়। এই সিরিজের একটি চরিত্র দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়। যেই চরিত্রে অভিনয় করেন অভিনেতা মোশাররফ করিম। চরিত্রটির নাম ‘ওসি হারুন’। এই সিরিজ নির্মাণের জন্য বাসায় থাকতে পারেননি তিনি। তাকে পালিয়ে থাকতে হয়েছিল বিভিন্ন জায়গায়। সম্প্রতি এই অভিজ্ঞতা নিয়ে দেশের একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন নিপুন।এই নির্মাতা বলেন, ‘মহানগর’ ওয়েব সিরিজটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যাতেও পড়তে হয়। যেই বিষয়টি নিয়ে আমি কখনো মিডিয়াতে কথা বলিনি। তবে এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমার সামনে কাজ করার ই...
ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসছে গোটা ভারত, চিকিৎসকদের ২৪ ঘণ্টা কর্মবিরতি
আন্তর্জাতিক

ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসছে গোটা ভারত, চিকিৎসকদের ২৪ ঘণ্টা কর্মবিরতি

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা ভারত। সঠিক তদন্ত ও বিচারের দাবিতে ভারতজুড়ে ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এই কর্মবিরতির ডাক দিয়েছে। দশম দিনের মতো এ আন্দোলন চলছে।আইএমএ জানিয়েছে, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত সব ধরনের নন-ইমারজেন্সি মেডিকেল সার্ভিস বন্ধ রাখা হয়েছে। কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যের নামিদামি হাসপাতালে এই কর্মবিরতির প্রভাব পড়েছে।চিকিৎসকরা দাবি তুলেছেন, নারী চিকিৎসক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। এ ছাড়া আইএমএ আবাসিক চিকিৎসকদের নিরাপদ থাকার জায়গার ব্যবস্থা, আর জি কর হাসপাতাল চত্বরে ভাঙচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি জানিয়েছে তারা।আনন্দবাজার পত্রিকা জানায়...
পাপন সরে গেলে কে হবেন বিসিবি সভাপতি?
খেলাধুলা

পাপন সরে গেলে কে হবেন বিসিবি সভাপতি?

নাজমুল হাসান পাপন নিজ মুখে বলেননি, ‘আমি আর বিসিবি প্রধান হিসেবে থাকতে রাজি না কিংবা বোর্ড সভাপতি হিসেবে আর থাকার ইচ্ছে নেই। সরে দাঁড়াতে চাচ্ছি।’সরাসরি পাপনের মুখ থেকে এমন কথা শোনা যায়নি। তবে বোর্ডের পরিচালক পর্ষদের মধ্য থেকেই চাউর হয়েছে যে, নাজমুল হাসান পাপন আর বিসিবি সভাপতি থাকতে চান না। পদত্যাগ করতে চাচ্ছেন।সে খবর এমনভাবে প্রচার হয়েছে যে, মোটামুটি সবাই ধরেই নিয়েছেন বিসিবি পরিচালক পর্ষদের সভাপতির পদে আর দেখা যাবে না পাপনকে। তিনি পদত্যাগ করবেন। হয়তো খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।এখন প্রশ্ন উঠেছে যে, নাজমুল হাসান পাপন বোর্ড প্রধান পদ ছেড়ে দিলে তার চেয়ারে বসবেন কে? বিসিবির নতুন সভাপতি হবেন কে? বিসিবিতেইবা কী হচ্ছে? কী হবে? তা জানতে ক্রিকেট অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। সবাই অপেক্ষার প্রহর গুনছেন, বিসিবিতে কী হয় তা দেখতে।অনেকেই হয়তো ভাবছেন বোর্ড প্রধান পদ থেকে পাপন পদত্যাগ ...
বিশ্ববিদ্যালয়সমূহে ভাইস-চ্যান্সেলর নিয়োগ: কিছু প্রস্তাবনা
অভিমত, শিক্ষাঙ্গন

বিশ্ববিদ্যালয়সমূহে ভাইস-চ্যান্সেলর নিয়োগ: কিছু প্রস্তাবনা

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নিয়মিত পদ হলো প্রফেসর পদ। অতীতে এ পদে অধিষ্ঠিত হতে আন্তর্জাতিক মানের অনেক বাঘা বাঘা শিক্ষকও ব্যর্থ হয়েছেন, এর প্রমাণ আমাদের সামনে অহরহ। যেমন- ড. মোঃ শহিদুল্লাহ।বর্তমানে আপগ্রেডেশনের কারণে পিএইচডি এবং আর্টিকেল থাকলে ১০ থেকে ১২ বছরের মধ্যেই এ পদে অধিষ্ঠিত হওয়া যাচ্ছে।বিশ্ববিদ্যালয়সমূহের পরিচালনার জন্য এ প্রফেসরদের থেকে যে কোনো একজন শিক্ষাবিদকে চ্যান্সেলর মহোদয় ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়ে থাকেন।যদিও গত তিন দশক থেকে দু চারজন ছাড়া আমরা কোনো বিশ্ববিদ্যালয়েই সেই মানের কোনো ভাইস চ্যান্সেলর পাইনি।দলীয় সরকারের আমলে দলীয় প্রফেসর ছাড়া ভাইস চ্যান্সেলর হয়েছেন এমন রেকর্ড সম্ভবত পাওয়া যাবে না। তাই আমাদের কেউ কেউ এ পদে অধিষ্ঠিত হতে লাইন ধরে দাঁড়িয়ে থাকেন। সামর্থ্যানুযায়ী উচ্চ পর্যায়ে...
কাল থেকে চেকে নগদ তোলা যাবে ৩ লাখ টাকা
বাণিজ্য ও অর্থনীতি

কাল থেকে চেকে নগদ তোলা যাবে ৩ লাখ টাকা

আগামীকাল রবিবার থেকে শুরু হতে যাওয়া নতুন সপ্তাহে যে কোনো ব্যাংকে চেকের মাধ্যমে নগদ ৩ লাখ টাকা তোলার সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ২ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে নগদ উত্তলনের সুযোগে আরও ১ লাখ টাকা বাড়িয়ে নতুন সীমা ঠিক করে দিল কেন্দ্রীয় ব্যাংক।শনিবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটি সব বাণিজ্যিক ব্যাংককে অবহিত করা হয়েছে। একইসঙ্গে ‘নিরাপত্তার কারণ’ দেখিয়ে ব্যাংকগুলোকে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।গণআন্দোলনের মুখে ৫ আগস্ট সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য খাতের মতো ব্যাংকিং ও আর্থিক খাতে সংস্কারের কথা বলছে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক লুটপাট, দুর্নীতি ও শেয়ারবাজারে কারসাজি করে অবৈধ উপায়ে বিপুল অর্থবৈভবের মালিকরা যেন টাকা পাচার করতে না পারে, সেদিকেও নজর রয়েছে অন্তর্বর্তী সরকারের।৮ আগস্ট অন্তর্বর্ত...
মাঙ্কিপক্স নিয়ে শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি
স্বাস্থ্য

মাঙ্কিপক্স নিয়ে শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি

‘মাঙ্কিপক্স’ রোগের সংক্রমণ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের আগমনী চ্যানেলে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত রয়েছেন বলেও জানানো হয়।শনিবার (১৭ আগস্ট) শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, মাঙ্কিপক্স বিষয়ে এয়ারলাইনসগুলোকে সতর্ক থাকতে। মাঙ্কিপক্স লক্ষণযুক্ত কোনও যাত্রী থাকলে দ্রুত তা স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে। এছাড়া, বাংলাদেশে আসার ২১ দিনের মধ্যে যাত্রীদের মাঙ্কিপক্স লক্ষণগুলি দেখা দিলে ১০৬৫৫ নম্বরে কল করতেও অনুরোধ করা হয়।স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাঙ্কিপক্স আক্রান্ত দেশ বা ব্যাক্তির সংস্পর্শের কারণে বাংলাদেশে আসা দেশী বা বিদেশী ব্যক্তির মাধ্যমে রোগটি ছড়িয়ে পড়তে পারে।...
চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে এফবিসিসিআইয়ের কর্মকর্তাদের মানববন্ধন
বাণিজ্য ও অর্থনীতি

চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে এফবিসিসিআইয়ের কর্মকর্তাদের মানববন্ধন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। একইসঙ্গে যৌক্তিক দাবি আদায়ে ব্যবসায়ী সংগঠনটিকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা।শনিবার (১৭ আগস্ট) এফবিসিসিআই ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।মানববন্ধনের সমন্বয়ক জাকারিয়া আল মাহমুদ বলেন, ২০২০ সালে দেশে করোনা মহামারির কারণে ব্যবসা-বাণিজ্য এবং জনজীবনে মারাত্মক সংকট নেমে আসে। সেই দুর্যোগময় মুহুর্তে এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম দলীয়করণের নামে ৬২জন কর্মকর্তা-কর্মচারীকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেন। এছাড়াও প্রাপ্য সার্ভিস বেনিফিট থেকেও তাদের বঞ্চিত করেন।তিনি আরও বলেন, বেআইনিভাবে চাকরিচ্যুত এবং পাওনা বেতন-ভাতাদি সম্পূর্ণরূপে না পাওয়ায় অনেকে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। চাকরিচ্যুত কর্...
বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি সবুর খান ও সেক্রেটারি ইশতিয়াক আবেদীন
শিক্ষাঙ্গন

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি সবুর খান ও সেক্রেটারি ইশতিয়াক আবেদীন

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)-এর কার্যনিবাহী পরিষদের জরুরি সভায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীনকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।শনিবার (১৭ আগস্ট) বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।শুক্রবার (১৬ আগস্ট) বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি কার্যনিবাহী পরিষদের সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিষয় সংক্ষেপ উপস্থাপন করেন সেক্রেটারি জেনারেল ড. কাজী আনিস আহমেদ।শিক্ষানুরাগী ড. মো. সবুর খান অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিজ অফ এশিয়া অ্যান্ড...
দেশের পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যা ২২৬টি
বাণিজ্য ও অর্থনীতি

দেশের পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যা ২২৬টি

দিন যত যাচ্ছে, বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরি বা পরিবেশবান্ধব কারখানা ততই বাড়ছে। এবার আরও দুটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেয়েছে পরিবেশবান্ধব সবুজ কারখানার সনদ। এ নিয়ে দেশে সবুজ কারখানা হলো ২২৬টি। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।নতুন স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠান দুটি হলো—আশুলিয়ার দিয়াখালি এলাকার সাদাতিয়া সোয়েটারস লিমিটেড এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার এক্সিকিউটিভ গ্রিনটেক্স লিমিটেড।বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, বিশ্বের ১০০টি পরিবেশবান্ধব পোশাক কারখানার মধ্যে ৬০টি অর্থাৎ অর্ধেকের বেশি কারখানা বাংলাদেশে। এ তালিকায় সর্বশেষ যোগ হয়েছে দুটি কারখানা। নতুন যোগ হওয়া পরিবেশবান্ধব কারখানাসহ মোট ২২৬টি লিড প্রত্যায়িত কারখানার মধ্যে ৮৯টি প্লাটিনাম রেটেড, ১২৩টি গোল্ড রেটেড, ১০টি সিলভার রেটেড এবং ৪টি সার্টিফায়েড কারখানা।যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং...