শনিবার, মার্চ ২৮

Blog

পাপনের পদত্যাগ বিষয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
খেলাধুলা, জাতীয়

পাপনের পদত্যাগ বিষয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই পদত্যাগের হিড়িক লেগেছে বিভিন্ন প্রতিষ্ঠানে। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে আছেন বিসিবির বেশ কয়েকজন পরিচালকও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও দেশের বাইরে চলে গেছেন এমন ধারণাও করছেন অনেকেই। সম্প্রতি গণমাধ্যমে খবর এসেছে, সংস্থাটির সভাপতির পদ থেকে পদত্যাগ করতে চান পাপন।বিসিবির এক পরিচালক সম্প্রতি জানিয়েছেন, স্বেচ্ছায় সভাপতির পদ ছাড়তে চান পাপন। এ বিষয় নিয়েই আজ কথা বলেছেন অন্তবর্তী সরকারের যুন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।আজ রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পাপনের পদত্যাগ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘বিসিবি সভাপতি বা পরিচালকদের পদত্যাগের বিষয় আমি গণমাধ্যমে দেখেছি। আমি এই ব্যাপারে সরাসরি কিছু পাইনি। এই বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে, সাবেক ক্রিকেটার, এই বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর জন্য।’এদিকে সাবেক ক্রিক...
হেফাজতের সমাবেশে গুলি: শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার আবেদন
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি

হেফাজতের সমাবেশে গুলি: শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।রবিবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল ফারাবীর আদালতে এ মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যায় ঢাকাসহ সারাদেশে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে।...
আহতদের চিকিৎসা সহায়তায় ব্যবসায়ীদের প্রতি আহ্বান ফারুকী-তিশার
বিনোদন, স্বাস্থ্য

আহতদের চিকিৎসা সহায়তায় ব্যবসায়ীদের প্রতি আহ্বান ফারুকী-তিশার

বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এ দম্পতি বিভিন্ন পরামর্শমূলক পোস্ট দিয়ে যাচ্ছেন সামাজিক মাধ্যমে। এবার আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে তারা আহ্বান জানালেন ব্যবসায়ী সমাজের প্রতি।আজ রবিবার (১৮ আগস্ট) নিজের ফেসবুকে ফারুকী লিখেছেন, ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান, আপনারা জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসুন। বিজ্ঞাপন এবং ইমেজ বিল্ডিংয়ের পেছনে খরচ কমিয়ে এখানে খরচ করুন। বাংলাদেশের মানুষের মনের গভীরে জায়গা হবে আপনাদের যা হাজারো মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে দিতে পারবে না।এরপর তিনি লেখেন, এরইমধ্যে ব্র্যাক ব্যাংক এগিয়ে আসার ঘোষণা দিয়েছে। অন্যরাও এগিয়ে আসেন। নিজেরা মিলে জরুরি ভিত্তিতে একটি তহবিল তৈরি করুন জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য। সেটি করে একটি কেন্দ্রীয় সেলের হাতে ত...
ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (১)
অভিমত, জাতীয়

ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (১)

|| ড. মুহাম্মদ ঈসা শাহেদী ||অকল্পনীয় অবিস্মরণীয় গণঅভ্যুত্থানএক অকল্পনীয় অবিস্মরণীয় দিন ৫ আগস্ট ২০২৪। এই দিনে বাংলাদেশে ছাত্রজনতার গণঅভ্যুত্থান বিশ্ব রাজনীতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। ছাত্রজনতার উত্তাল তরঙ্গমালা পতন ঘটায় দক্ষিণ এশিয়ার লৌহ মানবীখ্যাত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই মেয়াদে ২১ বছরের রাজত্ব। একটানা ১৫ বছরের অধিককাল দোর্দণ্ড প্রতাপে ক্ষমতাচর্চার পর শেখ হাসিনা এই দিন চোখের পলকে পালিয়ে যান ভারতে।প্রথম দফা জুন ১৯৯৬-জুলাই ২০০১; দ্বিতীয় মেয়াদে ১ জানুয়ারী ২০০৯ -৫ আগস্ট ২০২৪ মোট ২১ বছর আওয়ামী লীগের শাসনকাল ছিল অপ্রতিরোধ্য। কেউ কল্পনাও করতে পারেনি একদিন শেখ হাসিনার পতন হবে, আওয়ামী লীগ ক্ষমতার মসনদ ছাড়বে। প্রশাসনযন্ত্র থেকে নিয়ে পার্লামেন্ট, বিচার ব্যবস্থা, সামরিক বাহিনী, পুলিশসহ নিরাপত্তা বাহিনী ও মিডিয়াজগত হাতের মুঠোয় নিয়ে সবখানে নিজস্ব লোক বসিয়ে নিশ্চিন্ত ছিলেন ...
পদচ্যুত ইআবি ভিসি ও ঢাবি অধ্যাপক রশীদের অব্যাহতির দাবিতে বিভাগীয় অফিসে তালা
শিক্ষাঙ্গন

পদচ্যুত ইআবি ভিসি ও ঢাবি অধ্যাপক রশীদের অব্যাহতির দাবিতে বিভাগীয় অফিসে তালা

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগ করা ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদের অব্যাহতির দাবিতে অসহযোগ আন্দোলন ঘোষণা করেছেন তার নিজ বিভাগের শিক্ষার্থীরা।এই আন্দোলনের অংশ হিসেবে গত শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিভাগীয় অফিসে তালা ঝুলিয়ে ও প্রতিবাদী ব্যানার টাঙিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।তাদের টাঙানো ব্যানারে লেখা হয়, স্বৈরাচারের দোসর, নজিরবিহীন দুর্নীতিবাজ, আনফেয়ার নিয়োগের জনক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সদ্য পদচ্যুত ভিসি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আব্দুর রশিদের অব্যাহতির দাবিতে শিক্ষার্থীদের এই অসহযোগ আন্দোলন।শিক্ষার্থীরা বলছেন, আজ রবিবার (১৮ আগস্ট) বেলা ১১টার মধ্যে অধ্যাপক আবদুর রশিদ স্বেচ্ছায় অবসর গ্রহণ না করলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রমে অংশ নিবেন না বলে হুঁশিয়ারিও ...
খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান
শিক্ষাঙ্গন

খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলল আজ। এর আগে গত বুধবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছিল।গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা বিজ্ঞপ্তিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।অফিস আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা প্রদান করেছেন। প্রধান উপদেষ্টার অনুরূপ নির্দেশনার প্রেক্ষিতে ১৮ আগস্ট (রবিবার) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।জুলাইয়ের মাঝামাঝি থেকে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ ছিল। আর বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের পেনশন স্কিম সংক্রান্ত...
সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামাল আটক
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামাল আটক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামালকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (১৭ আগস্ট) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করে।ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত শুক্রবার সন্ধ্যার পর রাজধানীর মোহাম্মদপুরে তার দুটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণের দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে পুলিশ।পুলিশ বলেছে, উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে রয়েছে বাংলাদেশি তিন কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা এবং ১০ লাখ তিন হাজার ৩০৬ টাকা সমমূল্যের বিভিন্ন দেশের মুদ্রা।বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে ইউএস ডলার ৩০০০, মালোয়শিয়া রিংগিত ১০০০, সৌদি রিয়াল ২৯৬৯, সিঙ্গাপুরী ডলার ৪১১২, অট্রেলিয়ান ডলার ১৯১৫, কোরিয়ান ইয়াং ২৫০০০, চাইনিজ ইয়াং ১৯৯।এছাড়া শাহ কামালের নিজ জেলা চাঁদপুরে এক...
যে কারণে আমড়া খাবেন
স্বাস্থ্য

যে কারণে আমড়া খাবেন

বাজারে গেলেই দেখা মিলছে আমড়ার। খুব সহজলভ্য এ ফলটির পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা অনেক। পুষ্টিবিদরা বলেন, প্রতি ১০০ গ্রাম আমড়ায় ভিটামিন সি থাকে ২০ মিলিগ্রাম, ভিটামিন বি থাকে ১০.২৮ মিলিগ্রাম, ক্যালসিয়াম-আয়রন-ক্যারোটিন থাকে যথাক্রমে ৫৫ মিলিগ্রাম, ৩.৯ মিলিগ্রাম, ৮০০ মাইক্রোগ্রাম। আমড়ায় শর্করা থাকে ১৫ গ্রাম এবং প্রোটিন থাকে ১.১ গ্রাম।দেশি ফল আমড়া ভিটামিন ও মিনারেলে ভরপুর। তাই এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ডায়াটারি ফাইবার সমৃদ্ধ এ ফল খেলে হজমজনিত সমস্যা দূর হয়। এতে পাচনতন্ত্র সুস্থ থাকে।যে কারণে আমড়া খাওয়া উচিত:১. আমড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভিটামিন সি হাড় ও দাঁতের রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন রোগ নিরাময়ের জন্য গুরুত্বপূর্ণ। এ ভিটামিন কোলাজেন উৎপাদনেও সাহায্য করে। যারা ত্বকের কোলাজেন বাড়াতে চান এবং বিভিন্ন ফ্লু থেকে বেঁচে থাকতে চান, তারা আমড়া খেতে পারেন। কেননা এ ফলটি ...
যে কারণে শ্রমিকের চাহিদা কমছে মধ্যপ্রাচ্যে
আন্তর্জাতিক, প্রবাস

যে কারণে শ্রমিকের চাহিদা কমছে মধ্যপ্রাচ্যে

কুয়েতসহ অন্যান্য গাল্ফদেশগুলোতে আগের মতো শ্রমিকের চাহিদা নেই! বাংলাদেশ থেকে যে পরিমাণ শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসছে, তার চেয়ে কয়েকগুণ বেশি আসে মিশর ভারত, নেপাল ও অন্যান্য দেশ থেকে। কারণ এসব দেশে অভিবাসন ব্যয় খুবই কম। ফলে এসব দেশের শ্রমিকরা সহজে ভিসা নিয়ে আসতে পারে।অন্যদিকে, অভিবাসন ব্যয়ের দিক দিয়ে আমাদের ধারের কাছে কেউ নেই, কুয়েতসহ অন্যান্য দেশে আসতে অনেক টাকা খরচ করতে হয়। ফলে যে ব্যয়ে কুয়েতসহ অন্যান্য দেশে আসার পর ওই ব্যয় তুলতেই একজন শ্রমিকের কয়েক বছর লেগে যায়। এর দায় অধিকহারে অভিবাসন ব্যয় এবং দুই-তিন স্তরের মধ্যসত্ত্বভোগীর হস্তক্ষেপের কারণেই ব্যয় বেড়ে যায়।এর পরিপ্রেক্ষিতে অন্যান্য দেশের শ্রমিকরা এই সুযোগটা লুফে নিচ্ছে। আর আমরা নতুন শ্রম বাজার হারাচ্ছি। যেগুলো চালু আছে সেগুলোতে অধিকহারে অভিবাসন ব্যয়ের ফলে শ্রমিক সংকট হচ্ছে প্রভৃতি দেশগুলোতে।এখন আমাদের অভিবাসন ব্যয় কীভাবে...
চুক্তিতে সচিব হলেন অবসরপ্রাপ্ত ৫ কর্মকর্তা
জাতীয়

চুক্তিতে সচিব হলেন অবসরপ্রাপ্ত ৫ কর্মকর্তা

অবসরে যাওয়া পাঁচ অতিরিক্ত সচিবকে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্ত এসব সচিবকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, রেলপথ মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগে পদায়ন করা হয়েছে।শনিবার (১৭ আগস্ট) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবদের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য চুক্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে।অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব করা হয়েছে।এছাড়া অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, ড. নাসিমুল গনিকে রাষ্ট্রপত...