শনিবার, মার্চ ২৮

Blog

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশ কর্ণার’ উদ্বোধন
শিক্ষাঙ্গন

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশ কর্ণার’ উদ্বোধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন পূরণে অগ্রণী ভূমিকা পালন করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের রয়েছে গৌরবময় ভূমিকা। এ গৌরবময় অবদানকে অবিস্মরণীয় করে রাখতে বাংলাদেশে প্রথমবারের মত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উদ্বোধন করা হয়েছে ‘বাংলাদেশ কর্ণার’।শনিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মো. সবুর খান আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় লাইব্রেরিতে ‘বাংলাদেশ কর্ণার’ উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।‘বাংলাদেশ কর্ণার’ প্রতিষ্ঠার মূল ...
অগ্রাধিকারে কমবে মাছ, মাংস, দুধ ও ডিমের দাম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

অগ্রাধিকারে কমবে মাছ, মাংস, দুধ ও ডিমের দাম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কমিয়ে আনার বিষয়টি প্রথম অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এজন্য উৎপাদন খরচ কমানোর দিকেও নজর দেয়া হবে বলে জানান তিনি।রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।ফরিদা আখতার বলেন, প্রথম অগ্রাধিকার হবে মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কমিয়ে আনা। কী করে দাম কমানো যায়, কী কী ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়ে বাণিজ্যসহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে।তিনি আরও বলেন, ‘তবে খেয়াল রাখতে হবে উৎপাদকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া উৎপাদন খরচ কমানোর দিকেও কাজ করা যেতে পারে।’...
দেশ পুনর্গঠনের পর নির্বাচন : কূটনীতিকদের ড. ইউনূস
জাতীয়

দেশ পুনর্গঠনের পর নির্বাচন : কূটনীতিকদের ড. ইউনূস

দেশের আইন থেকে শুরু করে প্রশাসনসহ বিভিন্ন সংস্থা পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করতে চায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ জন্য বন্ধু রাষ্ট্র ও সংস্থাগুলোর পূর্ণ সমর্থন চেয়েছেন ড. ইউনূস।রবিবার (১৮ আগস্ট) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করেন তিনি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।তিনি বলেন, বাংলাদেশে যে দূতাবাসগুলো আছে তার রাষ্ট্রদূত ও জাতিসংঘের যেসব সংস্থার প্রধান এখানে আছেন তাদের সঙ্গে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। বৈঠকে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সবার পূর্ণ সমর্থন চেয়েছেন।শফিকুল আলম বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর ৮ আগস্ট দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। তারপর থেকে তিনি সারাবিশ্ব ...
একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমলো দেরশ টাকা
বাণিজ্য ও অর্থনীতি

একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমলো দেরশ টাকা

একদিনের ব্যবধানে কমেছে কাঁচা মরিচের দাম। রবিবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে ২০০-২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এর আগে কাঁচা মরিচের দাম ছিল সাড়ে ৩০০ টাকা।বর্তমানে সবজির বাজার অনেকটাই স্থিতিশীল। এদিন বাজারে পেঁপে ৩৫-৪০ আর পটোল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজিতে, বেগুন বিক্রি হচ্ছে ৬০-৭০, ঢেঁড়স ৪০-৫০। অন্যদিকে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১১০, আলু ৬০ টাকা কেজিতে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।...
৬ বছর পর দেশে ফিরলেন সাংবাদিক শফিক রেহমান
রাজনীতি

৬ বছর পর দেশে ফিরলেন সাংবাদিক শফিক রেহমান

দীর্ঘ ছয় বছর পর দেশে ফিরলেন সাংবাদিক শফিক রেহমান। সাথে ফিরলেন বিএনপি নেতা মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন।রবিবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।এ সময় বিমানবন্দরে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতারা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।সাংবাদিক শফিক রেহমান আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে ২০১৮ সালে দেশ ছাড়েন। দীর্ঘ ৬ বছর পর দেশে ফিরলেন তিনি। শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমানও সঙ্গে ছিলেন। আর বিএনপি নেতা মিল্টন দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরলেন।...
মেঘনা গ্রুপে অফিসার পদে নিয়োগ
চাকরি

মেঘনা গ্রুপে অফিসার পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৩ আগস্ট।বিভাগের নাম: স্টোর- ফ্যাক্টরি কমপ্লেক্সপদের নাম: অফিসার/সিনিয়র অফিসারপদ সংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতকঅভিজ্ঞতা: ২ বছরচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: নির্ধারিত নয়কর্মস্থল: নারায়ণগঞ্জবেতন: আলোচনা সাপেক্ষেআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুনআবেদনের সময়সীমা: ২৩ আগস্ট, ২০২৪সূত্র: বিডিজবস.কম...
ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর কয়েক দফা রকেট হামলা
আন্তর্জাতিক

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর কয়েক দফা রকেট হামলা

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে কয়েক দফা রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। টেলিগ্রামে এক পোস্টে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা মার্জ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। সেখানে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে।হিজবুল্লাহ আরও জানিয়েছে যে, সামরিক ঘাঁটিতে সরাসরি রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে ওই হামলা চালানো হয়।ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত বেইত হিলেলে অবস্থিত দেশটির একটি সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।হিজবুল্লাহ বলছে, লেবাননের ব্লিদা শহরে স্থানীয় সময় বুধবার (১৪ আগস্ট) সকালে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছে। ওই হামলার প্রতিশোধ হিসেবেই ইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়েছে।এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত বেইত হিলেলে অবস্থিত দেশটির একটি সামরিক ব্যারাকে রকেট হাম...
আন্দোলনে উত্তাল ভারতে এবার বাসের মধ্যে দলবদ্ধ ধর্ষণ
আন্তর্জাতিক

আন্দোলনে উত্তাল ভারতে এবার বাসের মধ্যে দলবদ্ধ ধর্ষণ

কলকাতায় এক চিকিৎসক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যখন বিক্ষোভে উত্তাল গোটা ভারত, তখন দেশটিতে আবারও সামনে এলো বাসের মধ্যে দলবদ্ধ ধর্ষণের বীভৎস ঘটনা। সম্প্রতি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে একটি পাবলিক বাসের মধ্যে এক নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত মঙ্গলবার রাতে ওই নাবালিকা মোরাদাবাদ থেকে দেরাদুনের আন্তঃরাজ্য বাস টার্মিনালে পৌঁছায়। সেখানেই দলবদ্ধ ধর্ষণের শিকার হয় মেয়েটি। সে পাঞ্জাবের বাসিন্দা।এ ঘটনার চারদিন পর গত শনিবার (১৭ আগস্ট) একটি মামলা নথিবদ্ধ করেছে পুলিশ। তদন্তও শুরু হয়েছে। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এর আগে, গত সপ্তাহে কলকাতার আর জি কর মেডিকেল কলেজে দায়িত্বরত অবস্থায় ধর্ষণ ও হত্যার শিকার হন মৌমিতা দেবনাথ নামে এক চিকিৎসক।জানা যায়, গত ৮ আগস্ট রাতে টানা ৩৬ ঘণ্টার ‘অন-কল’...
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় : শিক্ষা উপদেষ্টা
জাতীয়, শিক্ষাঙ্গন

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় : শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, মূল্যায়ন পদ্ধতির দিক থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়।রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'বর্তমান শিক্ষক দিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। অনেক ক্ষেত্রেই এই নতুন শিক্ষাক্রম আমাদের দেশের জন্য উপযুক্ত নয়।'এসময় তিনি আরও বলেন, 'যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব। তবে এমনভাবে এটা করা হবে, যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে তাদের কোনো অস্বস্তি না হয়। এ জন্য পরিমার্জন করা হবে।'সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর আজ রবিবার (১৮ আগস্ট) প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয়ে যান এই অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।তিনি বলেছেন, নতুন শিক্ষাক্রম থেকে পুরানো শিক্ষাক্রমে রূপান্তর জটিল কাজ। কারণ অনেক শিক্ষার্থীর কাছেই নতুন বই পৌঁছে গেছে।অধ্যাপক ...