শনিবার, মার্চ ২৮

Blog

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজারবাগ পুলিশ লাইনসে এ শ্রদ্ধা জানান তিনি।এ সময় বাংলাদেশ পুলিশের আইজি মো. ময়নুল ইসলাম, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাইনুল হাসানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। তিনি আহত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।এ সময় পুলিশ প্রধান মো. ময়নুল ইসলাম, র‍্যাব মহাপরিচালক এ কে...
৩৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
আন্তর্জাতিক, প্রবাস

৩৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

বিভিন্ন সময় আটক হওয়া বাংলাদেশিসহ ৬৮ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো ও জোহর রাজ্যের অভিবাসন বিভাগ।রাজ্যের অভিবাসন বিভাগ ১৭ আগস্ট এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং কেএলআইএ টার্মিনাল-২ এর পাশাপাশি সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর (এলটিএএস) এর মাধ্যমে ৩৭ বাংলাদেশি, ১৪ চীনা, ১৫ ইন্দোনেশিয়ান ও নেপালি একজন এবং একজন থাই নাগরিকসহ মোট ৬৮ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থল পথে নিজ খরচে তা...
যে কারণে সৌরভের ওপর ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা
বিনোদন

যে কারণে সৌরভের ওপর ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা

কলকাতার আরজি কর ঘটনা নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রাজপথ, সব স্থানেই আওয়াজ তুলেছেন এই নায়িকা। এবার আরজি কর নিয়ে সৌরভ গাঙ্গুলির ‘বিচ্ছিন্ন ঘটনা’ মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন স্বস্তিকা। ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী তার ফেসবুকে লিখলেন- তিনি কোনো দিন ‘দাদাগিরি’ তে যাননি, আগামীতেও কখনো যাবেন না।এর আগে সৌরভ গাঙ্গুলির আরজি কর ঘটনা নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে মুখ খোলেন। যেখানে তিনি বলেন, ‘একটি বিচ্ছিন্ন ঘটনার জন্য কোনো কিছুই নিরাপদ নয়, এমনটা মনে করা ঠিক নয়। পৃথিবীতে সব জায়গাতেই এমন দুর্ঘটনা ঘটে। একটা ঘটনা দেখে সবটা বিচার করা উচিত নয়। তবে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।’ তার এমন মন্তব্যের পরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন স্বস্তিকা।তিনি লিখেছেন, ‘আমি কোনো দিন দাদাগিরি তে যাইনি। যাওয়া হয়নি। আর কোনো দিন যাব না। দুর্ঘটনাবশত যাব না, সেট...
শেখ হাসিনার সঙ্গে বেঈমানি হবে তাই দেশ ছাড়েননি পলক
রাজনীতি

শেখ হাসিনার সঙ্গে বেঈমানি হবে তাই দেশ ছাড়েননি পলক

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান।শেখ হাসিনার দেশত্যাগের পর প্রায় ২৪ ঘণ্টা জাতীয় সংসদ ভবন এলাকার একটি কক্ষে আত্মগোপনে ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন (৬ আগস্ট) দুপুর পর্যন্ত পলক ওই এলাকাতেই ছিলেন। এরপর তিনি বিশেষ উপায় অবলম্বন করে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে যান। কিন্তু সেখান থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায় সেনাবাহিনী। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জুনাইদ আহমেদ পলক। ইন্টারনেট শাটডাউনের বিষয়েও তিনি তার দায় অস্বীকার করেছেন। তার ভাষ্য, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনও সিদ্ধান্ত ছিল না।জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন, গোয়েন্দা...
বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়
রাজনীতি

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।রবিবার (১৮ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য যথাক্রমে অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহাকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্...
আন্দোলনে সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও আহতদের উন্নত চিকিৎসাসহ ক্ষতিপূরণ দাবি ফয়জুল করীমের
রাজনীতি

আন্দোলনে সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও আহতদের উন্নত চিকিৎসাসহ ক্ষতিপূরণ দাবি ফয়জুল করীমের

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে বেশি ক্ষতিগ্রস্ত যাদের চিকিৎসা এদেশে সম্ভব নয়, তাদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। দেশ ও জাতির অগ্রগতির স্বার্থে অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে।রবিবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকার পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, আশরাফুল আলম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম, লোকমান হোসাইন জাফরী।ফয়জুল করিম বলেন, ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। প্রতিটি শহীদ পরিবারকে যথাযথ ক্ষতিপূ...
ইইউ’র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলে বৈঠক
রাজনীতি

ইইউ’র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলে বৈঠক

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড‘র সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়।বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।...
পেটের চর্বি কমায় যে সব সবজি
স্বাস্থ্য

পেটের চর্বি কমায় যে সব সবজি

ব্যয়ামের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস ওজন কমাতে সহায়তা করে। এদিকে ওজন বাড়তে শুরু করলে প্রথমে পেটে মেদ বৃদ্ধি পায়। পেটের চর্বি জমলে তা থেকে মুক্তি পেতে অনেকেই ব্যায়াম আর খাদ্যতালিকার দিকে নজর দেন। অনেকে আবার কঠিন ডায়েটে খাবার খাওয়া বন্ধ করে দেন। তবে মজার ব্যপার হলো এমন অনেক শাক-সবজি আছে যা আমদের পেটের মেদ বা চর্বি কমাতে সাহায্য করে। ব্যায়াম আর ডায়েটের সঙ্গে এসব সবজি খেলে সহজেই বাড়তি মেদ থেকে মুক্তি মিলবে।যে সব শাকসবজি নিয়মিত খেলে পেটের মেদ ঝরে যাবে।পালংশাক:পালংশাকে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান থাকে। পালংশাক খেলে পেট বেশি সময় ধরে ভরা থাকে। তাই ক্ষুধাও কমে যায়। ফলে পেটের মেদ কমাতে প্রতিদিনের খাবারে পালংশাক রাখলে উপকার পাওয়া যায়। গবেষণায় পাওয়া তথ্য মতে, পালংশাকে থাকা থাইলাকয়েড নামের উপাদান ক্ষুধা ও খাওয়ার ইচ্ছা ৯৫ শতাংশ কমিয়ে দেয়।শসা:আমরা জানি, শরীর ও ত্বক সতেজকারক সবজি শসা। শসা শরী...
পণ্যের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে : অর্থ উপদেষ্টা
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

পণ্যের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে : অর্থ উপদেষ্টা

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দ্রব্যমূল্যের বিষয়টি উৎপাদন ও সরবরাহের উপর নির্ভর। উৎপাদন ভালো হলে সরবরাহ বাড়বে, দ্রব্যমূল্য কমে আসবে। এই রিলেটেড যত বিষয় রয়েছে সেগুলোতে যাতে সহায়ক পরিবেশ থাকে সেই চেষ্টা করা হবে।রবিবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কী পদক্ষেপ নেবেন জানতে চাইলে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, উৎপাদন ভালো হলে সরবরাহ বাড়বে দ্রব্যমূল্য কমে আসবে। এটার সঙ্গে বাণিজ্যের সম্পর্ক আছে। এই রিলেটেড যত বিষয় রয়েছে সেগুলো যাতে সহায়ক পরিবেশ থাকে সেই চেষ্টা করা হবে। আমদানিসহ ব্যবসা বাণিজ্যের বিষয়ে আমরা যথেষ্ট সজাগ আছি। আমাদের সহকর্মী যারা আছেন তারা কাজ করছেন।আমদানি নির্ভর পণ্য নিয়ে কী ভাবছেন জানতে চাইলে তিনি বলেন, আমরা আমদানির ওপর নির্ভরশীল সেটা জানি। আমদানির যে...
পাকিস্তানে ইন্টারনেট বন্ধ করা হয়নি, ভিপিএনের জন্যই ধীরগতি : প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক

পাকিস্তানে ইন্টারনেট বন্ধ করা হয়নি, ভিপিএনের জন্যই ধীরগতি : প্রতিমন্ত্রী

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে টানা কয়েকদিন বন্ধ ছিল ইন্টারনেট। পরে চালু হলেও অত্যন্ত ধীরগতি ছিল। এর জন্য তখন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনের ব্যবহার বেড়ে যাওয়াকে দায়ী করেছিলেন তৎকালীন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবার ঠিক একই ধরনের কথা শোনা যাচ্ছে পাকিস্তানেও।পাকিস্তানে কয়েকদিন ধরে ইন্টারনেটে চরম ধীরগতি দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সেগুলো ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছে মানুষজন। এ কারণে ভিপিএন ব্যবহারে ঝুঁকছেন অনেকে। আর এই বিষয়টিকেই ইন্টারনেটে ধীরগতির জন্য দায়ী করেছেন দেশটির তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী শাজা ফাতিমা খাজা।রবিবার (১৮ আগস্ট) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইন্টারনেট বন্ধ করা হয়নি বা ইচ্ছা করে গতিও কমিয়ে দেওয়া হয়নি। ভিপিএন ব্যবহার বেড়ে যাওয়ার কারণেই ইন্টারনেটের গতি কমে গেছে।ফাতিমা খাজার দাবি, সর...