শনিবার, মার্চ ২৮

Blog

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আহমদ শফী আশরাফী’র আহবান
রাজনীতি

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আহমদ শফী আশরাফী’র আহবান

ভারি বর্ষণে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আহমদ শফী আশরাফীবৃহস্পতিবার ২২ আগস্ট'২৪ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি'র ( এনএসবি পার্টি ) কেন্দ্রীয় মহাসচিব ও নেত্রকোণা ১ আসনের সাবেক এমপি পদপ্রার্থী আহমদ শফী আশরাফী এই রঅবস্থায় আহবান জানানএনএসবি পার্টি'র কেন্দ্রীয় মহাসচিব আহমদ শফী আশরাফী বলেন, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের কারণে দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।বন্যার ফলে প্রধান প্রধান নদীগুলোতে ভাঙন দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। রাস্তাঘাট, বসতভিটা তলিয়ে সর্বস্তরের মানুষ অসহায় অবস্থায় আছেন। শিশুসহ বয়স্ক নারী-পুরুষ, আসবাবপত্র, হাঁস-মুরগি, গবাদিপশু ইত্যাদি নিয়ে মানুষ চরম বিপাকে পড়েছেন।এমতাবস্থায় ব...
কন্ট্রোল রুম খুলেছে পানি উন্নয়ন বোর্ড, কর্মকর্তাদের ছুটি বাতিল
জাতীয়

কন্ট্রোল রুম খুলেছে পানি উন্নয়ন বোর্ড, কর্মকর্তাদের ছুটি বাতিল

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলের দপ্তসমূহের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। একইসাথে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে।বুধবার (২১ আগস্ট) পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এতে বলা হয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বরঃ ০১৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫ ৪০৫৫৭৬, ০১৫৫ ৯৭২৮১৫৮, ০১৬৭৪৩৫৬২০৮ এবং ইমেইল: ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com.এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলের দপ্তসমূহের সব কর্মকর্তা ও...
বন্যাকবলিতদের সাহায্য করা মানবিক ও ঈমানী দায়িত্ব
ধর্ম ও দর্শন

বন্যাকবলিতদের সাহায্য করা মানবিক ও ঈমানী দায়িত্ব

|| হাফেজ মু. হাসান জামান ||প্রতিবছরই বাংলাদেশের বিভিন্ন জেলাতে বন্যা একটি সাধারণ দুর্যোগ হিসেবে দেখা দেয়। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষজন বাসস্থান, খাদ্য, পানীয় এবং চিকিৎসার মতো মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়। এ অবস্থায় সমাজের সচ্ছল ও সমর্থবান মানুষের দায়িত্ব হলো এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো। কুরআন ও হাদীসের আলোকে মানবতার এ দায়িত্ব পালনের গুরুত্ব ও ফযীলত সম্পর্কে আলোচনা করা হবে।কুরআনের আলোকে বন্যার্ত মানুষের সাহায্যআল্লাহ তাআলা কুরআনে বলেন:"তোমরা সৎকর্মে পরস্পরকে সাহায্য কর এবং পাপ ও সীমালঙ্ঘনে একে অপরকে সহায়তা করো না।" (সূরা মায়েদা, আয়াত: ২)এ আয়াতের মাধ্যমে আল্লাহ তা'আলা পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে, সৎকর্মে পরস্পরকে সাহায্য করা উচিত। বন্যার্ত মানুষের সাহায্য করা নিঃসন্দেহে একটি মহৎ সৎকর্ম, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ল...
হাসানের পর শরিফুলের জোড়া শিকার
খেলাধুলা

হাসানের পর শরিফুলের জোড়া শিকার

বৃষ্টি এবং ভেজা মাঠের কারণে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের খেলা শুরু হয়েছে বিকাল সাড়ে ৩টায়। টসে জিতে শান মাসুদদের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সফরকারীদের হয়ে বল হাতে ইনিংসের সূচনা করেন শরিফুল ইসলাম। অপরপ্রান্তে ছিলেন হাসান মাহমুদ, তরুণ এই বোলারের বলেই চতুর্থ ওভারে প্রথম উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। এরপর জোড়া আঘাত হেনেছেন শরিফুল।বৃষ্টির পর পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পিচে শুরু থেকে ভালোই সুই পাচ্ছিলেন টাইগার পেসাররা। পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক এবং সায়ুম আইয়্যুবও দেখেশুনেই এগোচ্ছিলেন। তবে চতুর্থ ওভারে স্লিপে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচে ধরা পড়েন শফিক।হাসানের করা ওভারের তৃতীয় বলটি শফিকের ব্যাটের কানায় লেগে চলে যায়, স্লিপে থাকা জাকির দুর্দান্ত এক ডাইভে তা মুঠোবন্দী করেন। এরপর ইনিংসের সপ্তম ওভারেই উইকেটের ...
বসুন্ধরা সিটির ব্যবসায়ীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ, তীব্র যানজট
রাজধানী

বসুন্ধরা সিটির ব্যবসায়ীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ, তীব্র যানজট

রাজধানীর পান্থপথ ও কারওয়ান বাজারের আশপাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বসুন্ধরা সিটি শপিংমলের ব্যবসায়ী ও দোকান কর্মীরা। শপিংমলের ইনচার্জ মোহসীন করিমের পদত্যাগের এক দফা দাবি জানান তারা।বুধবার (২১ আগস্ট) সকাল থেকে তারা এ বিক্ষোভ করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।ঘটনাস্থলে থাকা আমাদের সংবাদদাতা জানান, বিক্ষোভকারীরা শপিংমল ইনচার্জের পদত্যাগের স্লোগান দিচ্ছিলেন। দুপুর সোয়া ১২টায় বৃষ্টি উপেক্ষা করেই বিক্ষোভ করছিলেন তারা।সেখানে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের দেখা গেছে।দোকানের একজন কর্মচারী আলোকিত দৈনিককে বলেন, 'শপিংমলের ইনচার্জ স্বৈরাচারের মতো আচরণ করেন। আমাদের সঙ্গে কখনো ভালো ব্যবহার করেন না।ব্যবসায়ীরা জানান, দোকান থেকে অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তারা রাস্তায় নেমেছেন।এর আগে গত ১৯ আগস্ট ...
দেশের সব রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারকে বদলি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

দেশের সব রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারকে বদলি

বাংলাদেশ পুলিশের সব বিভাগের রেঞ্জ ডিআইজি ও মহানগরীর পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে।বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ প্রজ্ঞাপনে সই করেন।বদলি হওয়া কর্মকর্তারা হলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলামকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনাকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমানকে রেলওয়ে পুলিশে সংযুক্ত, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমানকে নৌ পুলিশে সংযুক্ত, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হককে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত, বরিশাল রেঞ্জের ডিআইজি অ্যান্টি টেরোরিজম ইউনিটে সংযুক্ত এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেনকে ট্যুরিস্ট পুলিশে সংযুক্ত করা হয়...
বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ
খেলাধুলা

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।বুধবার (২১ আগস্ট) তাকে সভাপতি নির্বাচিত করা হয়।জাতীয় ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক বিসিবিতে আগে দুই মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন।এর আগে বিসিবি’র সভাপতির পদ থেকে আজ পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন।৫ আগস্ট সরকার পতনের পর থেকেই পাপনসহ বিসিবির পরিচালকদের পদত্যাগ নিয়ে আন্দোলন হয়েছে। কদিন আগেই জানা গিয়েছিল বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন পাপন। এদিকে বিসিবি পুনর্গঠন ইস্যু নিয়েই কদিন ধরেই চলছিল আলোচনা। আজ ডাকা হয়েছিল বিসিবির জরুরী সভা।আজকের সভায় এনএসসি মনোনীত পরিচালক হিসেবে ক্রিকেট বোর্ডে যোগ দিয়েছেন ফারুক আহমেদ। এরপর পরিচালকদের ভোটে তিনি বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন।...
পদত্যাগ করলেন বিসিবি সভাপতি পাপন
খেলাধুলা

পদত্যাগ করলেন বিসিবি সভাপতি পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। আজ বুধবার (২১ আগস্ট) ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান পাপন। তার কয়েকদিন পর এক বোর্ড পরিচালকের মাধ্যমে পদত্যাগের নীতিগত সিদ্ধান্তের কথা জানান তিনি। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবেই ঘোষণা দিলেন পাপন।...
প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতীয়

প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন। আগামী ৩ সেপ্টেম্বর তার থাইল্যান্ড যাওয়ার সম্ভাবনা রয়েছে।২-৪ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৭ জাতির আঞ্চলিক জোট বিমসটেকের (বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার জোট) ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ভারতসহ জোটের সব সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতারা যোগ দেবেন।জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামী ৩ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশে রওনা হবেন এবং ৫ সেপ্টেম্বর ফিরবেন। ৪ সেপ্টেম্বর তিনি বিমসটেক শীর্ষ সম্মেলনে বক্তৃতা করবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ অন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ...