শনিবার, মার্চ ২৮

Blog

গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই
রাজনীতি

গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না মর্মে যে নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট- ওই রিট আর পরিচালনা করা হবে না মর্মে ননপ্রসিকিউশন (প্রত্যাহার) করেছেন রিটকারী।এর ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে কোনো বাধা নেই।তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করে ২০১৫ সালে নির্দেশ দেন আদালত। এক রিটের আদেশে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সব ধরনের মিডিয়ায় এ ব্যবস্থা নেওয়ার কথা বলেন বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।...
বন্যায় যেসব রুটে ট্রেন চলাচল বন্ধ
জাতীয়, সারাদেশ

বন্যায় যেসব রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির কারণে দেশের নয়টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এতে পানি উঠেছে মহাসড়ক ও রেললাইনে। ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।বৃহস্পতিবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে ওই দুই পথে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেয়।এতে বলা হয়, আকস্মিক বন্যায় সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের অনেক জায়গায় রেলপথ ডুবে গেছে। এমন অবস্থায় ঝুঁকিপূর্ণ বিবেচনায় সকল আন্তনগর, কমিউটার ও মেইল ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসে...
স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল আজিজ
বাণিজ্য ও অর্থনীতি

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল আজিজ

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে আগামী ১ বছরের জন্য নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবদুল আজিজ।বুধবার (২১ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।মোহাম্মদ আবদুল আজিজ ঢাকা কলেজ থেকে বাণিজ্যে স্নাতক সম্পন্ন করে ১৯৭২ সালে তার কর্মজীবন শুরু করেন। অক্লান্ত শ্রম এবং নিষ্ঠার মাধ্যমে তিনি স্বল্প সময়ের মধ্যেই নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন। এর আগে তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য।তিনি ১৯৮৫ সালে লায়নস ক্লাবস্ ইন্টারন্যাশনালে যোগ দেন এবং ২০০৫-০৬ মেয়াদে ডিস্ট্রিক্ট ৩১৫ বি ২, বাংলাদেশ-এর গভর্নর নির্বাচিত হন। তিনি লায়নস ক্লাব অব ঢাকা প্রগ্রেসিভ আই হসপিটাল নামে ৩টি চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান।এদিকে ১৯৯৯ সালের ১১ মে যাত্রা শুরু করা ব্যাংকটিতে গত ২৫ বছ...
রিজওয়ান-সৌদ শাকিলের সেঞ্চুরি, রানের পাহাড় গড়তে যাচ্ছে পাকিস্তান
খেলাধুলা

রিজওয়ান-সৌদ শাকিলের সেঞ্চুরি, রানের পাহাড় গড়তে যাচ্ছে পাকিস্তান

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে ৮৯ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে গিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। বিরতি থেকে এসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারে ডাউন দ্য উইকেট এসে সাকিব আল হাসানকে বাউন্ডারি মেরে টেস্ট ক্যারিয়ারের নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটার।রিজওয়ানের শতকের কিছুক্ষণ পর সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন সৌদ শাকিলও। দ্বিতীয় সেশনের ৯ম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে ২ রান নিয়ে টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। ১৯৫ বল খেলে শতক হাঁকান এই বাঁহাতি। পাকিস্তানের সহঅধিনায়ক হিসেবে শুরুটা দুর্দান্তই করলেন সৌদ শাকিল।দ্বিতীয় দিনে এখন পর্যন্ত কোনো উইকেট শিকার করতে পারেনি বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় ৮৩ ওভারের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৩১০ রান। রিজওয়ান ১১৭ আর সৌদ শাকিল ১১৩ রানে অপরাজিত আছেন।সৌদ শাকিল ও রিজওর্য়ানের আজ বৃহস্পতিবার ব্যাটে ...
আমরা বাঁধের মুখ খুলিনি, অতিরিক্ত পানির চাপে খুলে গেছে : ভারত
আন্তর্জাতিক

আমরা বাঁধের মুখ খুলিনি, অতিরিক্ত পানির চাপে খুলে গেছে : ভারত

বাংলাদেশের পূর্ব সীমান্তে বন্যার জন্য ভারতীয় কর্তৃপক্ষ ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে নয়াদিল্লি এক বিবৃতিতে জানায়, বাঁধটি খুলে দেওয়া হয়নি; বরং অতিরিক্ত পানির চাপের কারণে বাঁধটি স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে।বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে, ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে বাস্তবে এটি সঠিক নয়।’ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় সাম্প্রতিক কয়েকদিন ধরে এবছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের বন্যা মূলত এই বৃহৎ ক্যাচমেন্ট এলাকা থেকে আসা অতিরিক্ত পানির কারণে হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, ডুম্বুর বাঁধটি বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি একটি কম উচ্চ...
পবিত্র কুরআনে চুম্বন করলেন পুতিন
আন্তর্জাতিক

পবিত্র কুরআনে চুম্বন করলেন পুতিন

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চেচনিয়ার সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি দেখতে আকস্মিক চেচনিয়া সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মুসলিম অধ্যুষিত চেচনিয়া রাশিয়ারই একটি অংশ। গত মঙ্গলবার (২০ আগস্ট) পূর্ব ঘোষণা ছাড়াই ১৩ বছর পর অঞ্চলটিতে পা রাখেন পুতিন।সফরকালে রুশ প্রেসিডেন্ট চেচেন প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনির একটি মসজিদে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনের একটি কপিতে চুম্বন করেন। এ সময় চেচেন নেতা রমজান কাদিরভও তার সঙ্গে ছিলেন।কুরআনের এ কপিটি মূলত স্বর্ণ খচিত। এটি দেখার পর রাশিয়ার প্রেসিডেন্ট এতে চুম্বন করেন। এরপর রমজান কাদিরভ এবং সালাহ মেঝিয়েভ কুরআনকে জড়িয়ে ধরে ছবি তোলেন।মুফতি সালাহ মেঝিয়েভ হলেন মুসলিম অধ্যুষিত চেচনিয়ার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং চেচেন প্রজাতন্ত্রের মুসলমানদের আধ্যাত্মিক প্রশাসনের চেয়ারপার্সন।এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ান স্পেশাল...
বাতিল হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট
জাতীয়

বাতিল হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট

সাবেক প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনীতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল হচ্ছে। এসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আর পদে না থাকায় তাদের লাল পাসপোর্ট বাতিল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) মো. আলী রেজা সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ‘বিলুপ্ত হওয়া মন্ত্রিসভার প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য, বিলুপ্ত সংসদের এমপি, প্রধানমন্ত্রীর যে উপদেষ্টারা ছিলেন যারা এখন নেই তাদের ডিপ্লোম্যাটিক (কূটনীতিক) পাসপোর্ট বাতিল হবে।’তিনি জানান, চুক্তিভিত্তিক অনেকে ছিলেন যারা সচিব পদমর্যাদার এবং এমন মর্যাদায় যেখানে ডিপ্লোম্যাটিক পাসপোর্টের প্রাপ্যতা আছে, তাদের চুক্তি বাতিল হয়েছে। এ ছাড়া অনেক সচিবকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে। এমন ...
ইউআইটিএস ‘এপিআরআইজিএফ-২০২৪’ সম্মেলনের রিমোট লোকাল হাব নির্বাচিত
শিক্ষাঙ্গন

ইউআইটিএস ‘এপিআরআইজিএফ-২০২৪’ সম্মেলনের রিমোট লোকাল হাব নির্বাচিত

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এশিয়া প্যাসিফিক রিজিওনাল ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (এপিআরআইজিএফ ২০২৪)-এর রিমোট লোকাল হাব হিসেবে নির্বাচিত হয়েছে। এপিআরআইজিএফ একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে আঞ্চলিক স্তরে ইন্টারনেট গভর্নেন্স বিষয়ক আলোচনার সুযোগ দেয়া হয় এবং জাতীয় আইজিএফ আলোচনাকে একত্রিত করে, যা এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইন্টারনেট গভর্নেন্সের উন্নয়নে সহায়তা করে। এপিআরআইজিএফ ২০২৪ একটি হাইব্রিড ইভেন্ট, যা ২১-২৩ আগস্ট ২০২৪ এ এনটিইউএইচ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, তাইপেই, তাইওয়ানে অনুষ্ঠিত হচ্ছে। এপিআরআইজিএফ এর সাথে সহ-আয়োজক হতে পেরে ইউআইটিএস আনন্দিত। তাইওয়ান নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (টিডব্লিউএনআইসি) এই গুরুত্বপূর্ণ ইভেন্টের আয়োজন করে, যা এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন স্টেকহোল্ডারদের সম্মে...
জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দল এখন ঢাকায়
আন্তর্জাতিক, জাতীয়

জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দল এখন ঢাকায়

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। প্রতিনিধি দলটি বুধবার মধ্যরাতে ঢাকা পৌঁছেছে এবং প্রায় এক সপ্তাহ বাংলাদেশে থাকবেন।বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে প্রতিনিধি দলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। সেখানে তারা রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বর্তমানে মন্ত্রণালয়ে সহকারী পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।প্রাথমিক তথ্যানুসন্ধানের জন্য জাতিসংঘের হাইকমিশনার দফতরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে এই দলটি কাজ করবে। ঢাকায় এসে তারা অংশীজনদের সঙ্গে আলোচনা করবে এবং কাজের ধারা, প্রক্রিয়া, শর্তসহ সব বিষয় চূড়ান্ত করবে।এখন পর্যন্ত নিশ্চিত হয়নি যে, এই দলটি জাতিসংঘের মূল তথ্যানুসন্ধানী দল কিনা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, জাতিসংঘের দল...
বন্যা কবলিত লক্ষ লক্ষ মানুষ, সাহায্যে এগিয়ে আসার আহ্বান তারকাদের
বিনোদন

বন্যা কবলিত লক্ষ লক্ষ মানুষ, সাহায্যে এগিয়ে আসার আহ্বান তারকাদের

ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়িসহ দেশের আরও কয়েকটি অঞ্চল। বুধবার (২১ আগস্ট) সকাল থেকেই বন্যা পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে।এমন অবস্থায় বন্যা দুর্গতদের সহায়তায় সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ ও তিন বাহিনীকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা।বুধবার (২১ আগস্ট) বিকেলে চিত্রনায়িকা অপু বিশ্বাস এক স্ট্যাটাসে লিখেছেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লার জন্য দোয়া করুন।সংগীতশিল্পী তাসরিফ খান লিখেছেন, ‘ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে! যত দ্রুত সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর উচিত হবে সেখানে উদ্ধার কার্যক্রম শুরু করে বন্যায় আক্রান্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে সহায়তা করা। অনতিবিলম্বে সরকারকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করতে হবে।’চিত্রনায়িকা তমা মির্জা ফেনী ও...