শনিবার, মার্চ ২৮

Blog

বন্যায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ১৩ জনের মৃত্যু
জাতীয়

বন্যায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ১৩ জনের মৃত্যু

উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১১টি জেলার প্রায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই বন্যায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন। এখনো ৮ লাখ ৮৭ হাজার ৬২৯ পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন।শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যাদুর্গত জেলাগুলো হলো—ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যায় এখন পর্যন্ত কুমিল্লায় চারজন, কক্সবাজারে তিনজন, চট্টগ্রামে দুজন, ফেনীতে একজন, নোয়াখালীতে একজন, লক্ষ্মীপুরে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন মারা গেছেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেন, বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হচ্ছে বলে আবহাওয়া অধিদফতরের প...
বন্যার্তদের জন্য তালাবার ফান্ডে সহযোগিতার আহ্বান
শিক্ষাঙ্গন

বন্যার্তদের জন্য তালাবার ফান্ডে সহযোগিতার আহ্বান

বন্যার্তদের পাশে দাঁড়াতে উদ্যোগ গ্রহণ করেছে উপমহাদেশের প্রাচীনম ছাত্র সংগঠন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া। সংগঠনটির ইবি শাখার গঠিত তহবিলে সহযোগিতা পাঠানোর জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি জহিরুর ইসলাম ও ইবি শাখার সভাপতি কাইয়ুম হোসেন।নেতৃদ্বয় বলেছেন, আপনাদের পাঠানো দান বন্যায় ক্ষতিগ্রস্তদের পৌঁছে দেয়ার জন্য আমরা বদ্ধপরিকর। ইনশাল্লাহ।...
বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীর জরুরী নম্বর
জাতীয়

বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীর জরুরী নম্বর

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় বন্যার্তদের উদ্ধারের নম্বর জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।বৃহস্পতিবার (২২ আগস্ট) আইএসপিআরের এক বিবৃতিতে এ নম্বর জানানো হয়েছে।এতে বলা হয়েছে, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার জেলা জন্য ০১৭৬৯১৭৫৬৮০, ০১৭৬৯১৭২৪০০ কুলাউড়া, জুরি ও বড়লেখায় ০১৭৬৩৯০১৬৯৮ নম্বরে, হবিগঞ্জে ০১৭৬৯১৭২৫৯৬, ০১৭৬৯১৭২৬৩৪ নম্বরে, ফেনীতে ০১৭৬৯৩৩৫৪৬১, ০১৭৬৯৩৩৫৪৩৪, ০১৬১৪৪০৯৫৬৫, ০১৯১৯৭৭৪৮৪০ এবং টেলিফোনে ০২৩৩৭৭৩৪১১০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ০১৭৬৯-২৪৪০১২ নম্বরে, সীতাকুন্ড-মীরসরাইয়ে ০১৭২৮-২০২৬৭৭, ০১৭৬৯-২৪২১৩২, ০১৭৬৯-২৪২১২৮ নম্বরে, ফটিকছড়িতে ০১৭৬৯-২৭২৩৪২, ০১৭৬৯-২৭২৩৩৬ নম্বরে এবং খাগড়াছড়িতে ০১৭৬৯-৩০২৩৪২ এবং ০১৭৬৯-৩০২৩৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।...
নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি
জাতীয়, সারাদেশ

নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি

ভারী বৃষ্টি ও ফেনীর মহুরী নদী বাঁধ ভেঙে নেমে আসা পানিতে ভেসে গেছে নোয়াখালীর বেশিরভাগ এলাকা। টানা বৃষ্টিতে বন্যার অবনতি হয়েছে। এতে অনেকগুলো গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রামীণ সড়কগুলো পানিতে ভেসে যাওয়া সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে জেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায় আগের চেয়ে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। সকাল থেকে ভারী বর্ষণ ও গুড়ি গুড়ি বৃষ্টি ছিল।কয়েকটি আশ্রয়কেন্দ্রে দেখা যায়, মানুষজন খুবই মানবেতর অবস্থায় জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্রে উঠেছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন উপজেলায় জামায়াত-বিএনপি স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন ব্যক্তি উদ্যোগে ত্রাণ সহায়তা ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এ ছাড়াও ছাত্রশিবির নোয়াখালী শহর থেকে হেল্প লাইন খুলে বন্যার্তদের জন্য সহায়তা অব্যাহত রেখেছে।...
রেমিট্যান্স বেড়েছে ৪০৬ মিলিয়ন ডলার
বাণিজ্য ও অর্থনীতি

রেমিট্যান্স বেড়েছে ৪০৬ মিলিয়ন ডলার

ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় আয় পাঠানো বেড়েছে প্রবাসীদের। চলতি আগস্ট মাসের প্রথম ২০ দিনেই দেশে আসা প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহ বেড়েছে ৪০৬ মিলিয়ন ডলার বা ৩৬ শতাংশ।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি আগস্টের ২০ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। যা আগের বছরের একই সময়ে ছিল ১ দশমিক ১২ বিলিয়ন ডলার।এ ছাড়া, গত ২০ আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১০৯ মিলিয়ন ডলার।...
রাশেদ খান মেনন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি

রাশেদ খান মেনন গ্রেফতার

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান।তিনি জানান, রাশেদ খান মেননকে আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা হয়। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউর হক নামে এক আইনজীবী মামলার আবেদন করেন। পরে আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে...
ফেনীতে বন্যাদুর্গতদের পাশে জামায়াতের আমির
রাজনীতি

ফেনীতে বন্যাদুর্গতদের পাশে জামায়াতের আমির

ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পানিতে দেশের দক্ষিণাঞ্চলের জেলা ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন লাখো মানুষ। প্রাকৃতিক বিপর্যয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন।বন্যার্ত জেলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে ফেনীর বন্যা। ভারীবর্ষণ এবং পার্শ্ববর্তী দেশ থেকে ধেয়ে আসা পানিতে আকষ্মিক বন্যায় তলিয়ে যায় জেলার বিভিন্ন অঞ্চল। ডুবে যাওয়া ফেনীর এসব অঞ্চল পরিদর্শন করতে বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ফেনীতে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সদর উপজেলায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে মানু্‌ষের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজ-খবর নেন।এছাড়া শফিকুর রহমান বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন এবং তাদের মাঝে...
সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে : নাহিদ
জাতীয়

সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে : নাহিদ

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে।বৃহস্পতিবার (২২ আগস্ট) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা এ কথা বলেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও কথা বলেন।তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা আশা করব, দ্রুততম সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণবিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। ভারতের এই নীতি নিয়ে বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ ক্ষুব্ধ।’নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণকে কী...
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ
বাণিজ্য ও অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। তিনি রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।ওবায়েদ উল্লাহ আল মাসুদ ২০১৬ সালে সোনালী ব্যাংকের এমডি হয়েছিলেন। এরপর ২০১৯ সালে রুপালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।এছাড়া তিনি কর্মসংস্থান ব্যাংকের এমডি ও অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদেও কাজ করেছেন। ১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ।ইসলামী ব্যাংকের নতুন এ চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম (অনার্স) করেন। এরপর ১৯৮৮ সালে আইবিএ থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। এসএসসিতে বাণিজ্য বিভাগে মেধা তালিকায় ঢাকা শিক্ষা বোর্ডে তৃতীয় হয়েছিলেন তিনি। ১৯৬০ সালে ঢাকা ...